• বুধবার, ২২ জুলাই ২০২৬, ০১:৩৯ অপরাহ্ন
Headline
জাতীয় সাংবাদিক সংস্থা সন্দ্বীপ উপজেলার মাসিক সভা অনুষ্ঠিত ফকিরহাটে এনসিপির জুলাই পদযাত্রা ও পথসভায়, হাসনাত আব্দুল্লাহ জেলা পুলিশ, সাতক্ষীরার মাসিক অপরাধ পর্যালোচনা সভা অনুষ্ঠিত: সাতক্ষীরায় জেলা সাহিত্য পরিষদের উদ্যোগে রবীন্দ্র-নজরুল জয়ন্তী উৎসব ২০২৬ সন্দ্বীপ থানার ওসি সুজন হালদার শ্রেষ্ঠ নির্বাচিত সাতক্ষীরা তরুণীর সঙ্গে ভিডিও ভাইরাল,জামায়াত এমপি বললেন দ্বিতীয় স্ত্রী আপনাদের দোয়া ও পরামর্শ নিয়েই বৈষম্যহীন বাংলাদেশ গড়ে তুলবো ,হাসনাত আবদুল্লাহ বাগেরহাটে ব্যানার নিয়ে মিছিলের চেষ্টা ছাত্রলীগের ১৭ কর্মী আটক বৃন্দাবন সরকারি কলেজের নতুন উপাধ্যক্ষ অধ্যাপক এ কে এম হারুনুর রশীদ ১০ পুলিশ সদস্যের বদলী উপলক্ষে ভৈরব হাইওয়ে থানায় বিদায় সংবর্ধনা ও ক্রেষ্ট প্রদান

ভৈরবে চুরির অপবাদে পুলিশ হেফাজতে ২ শিশু কিশোর, ১ জনকে সরকারি আশ্রয় কেন্দ্রে প্রেরণ

নিজস্ব প্রতিনিধি
প্রকাশকাল : বৃহস্পতিবার, ২৫ জুন, ২০২৬

ভৈরব রেলওয়ে রেষ্ট হাউজের ছাদ থেকে চুরির অভিযোগে কিশোর সজিব মিয়া (১২) ও শিশু সালমান (১০) নামে দুই জনকে রেলওয়ে পুলিশের হেফাজতে নিয়েছে। সজিব পঞ্চগড় জেলার সদর থানা এলাকার বকশিপাড়া গ্রামের নাসিমুল হকের ছেলে। অপরজন সালমান মৃত তৌহিদ মিয়ার ছেলে। সে তার বাড়ির ঠিকানা বলতে পারেনা। বর্তমানে এ দুজনই ভৈরব ষ্টেশনে ভাসমান। ২৩ জুন মঙ্গলবার দুপুর বেলায় রেষ্ট হাউজের ছাদ থেকে এ দুজনকে হেফাজতে নেয় রেলওয়ে থানার পুলিশ।

রেষ্ট হাহাউজের বাবুর্চি উছমান গনি এ বিষয়ে বলেন, রেষ্ট হাউজের একটি রোমের এসি র কিছু যন্ত্রাংশ চুরি হয়। পরে দুই জন ভাসমান ভবঘুরে প্রকৃতির (টোকাই) শিশু কিশোরকে ছাদে ঘোরাফেরা করতে দেখতে পাই। তখন ছাদে এসির কিছু যন্ত্রাংশ পড়ে থাকতে দেখে আমাদের সন্দেহ হলে আইও ডব্লিউ স্যারের সহায়তায় রেলওয়ে পুলিশ হেফাজতে পাঠাই।

ভৈরব থানার অফিসার ইনচার্জ মোহাম্মদ সাঈদ আহমেদ বলেন, রেষ্ট হাউজে চুরির ঘটনায় সজিব ও সালমান নামে ২ কিশোরকে পুলিশ হেফাজতে নেয়া হয়। পরে তাদের সাথে কথা বলে সজিবের পরিচয় সনাক্ত করা গেলেও সালমান তার পিতার নাম ছাড়া আর কিছুই বলতে পারেনা। সহকার্রি সহকারী প্রকৌশলী মোয়াজ্জেম হোসেন ও মুহাম্মদ আল মামুন এর সহায়তায় পুলিশ হেফাজতে নেওয়া হলে উক্ত শিশুদের নাম, ঠিকানা, বয়স যাচাই করে উর্ধ্বতন কর্তৃপক্ষের সাথে আলোচনা সাপেক্ষে প্রবেশন অফিসার ও উপজেলা নির্বাহি অফিসার (ইউএনও) ভৈরব মহোদয়ের এর রেজুলেশন ক্রমে শিশু ১। সজিব মিয়া (১২) কে তার পিতার জিম্মায় প্রদান করা হয়। অপর শিশু সালমান (১০)কে সরকারী আশ্রয় (অভ্যর্থনা) কেন্দ্র মিরপুর প্রেরণ করা হচ্ছে। সরকারি আশ্রয় কেন্দ্রে পাঠানোর আগে শিশু সালমানকে গোসল,খাবার,বিভিন্ন ধরনের নতুন পোশাক ও আর্জেন্টিনার জার্সি উপহার দিয়ে পাঠানো হয়।

 


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category