• বৃহস্পতিবার, ১০ সেপ্টেম্বর ২০২৬, ০৪:৫৬ অপরাহ্ন
Headline
ঠাকুরগাঁওয়ে মাদকবিরোধী অভিযান, কোডিন ফসফেটসহ গ্রেপ্তার ১ পাঁচবিবিতে ঘরের তীরের সঙ্গে ঝুলছিল কিশোরীর মরদেহ টুঙ্গিপাড়ায় ১০ কিলোমিটার সড়ক যেন অপরাধের অভয়ারণ্য ইউএনডিপি-জেলা পরিষদের যৌথ প্রকল্প নিয়ে রাঙ্গামাটিতে অবহিতকরণ সভা নওগাঁয় হানিট্র্যাপে সাড়া দিয়ে ফাঁদে চেকের ফাঁদে শিক্ষক, গ্রেপ্তার ৪ কুলিয়ারচরে মেয়র পদে তরুণ নেতা নূরুল ইশরাক-কে চান নাগরিক ও ভক্তবৃন্দরা কুমিল্লা ব্রাহ্মণপাড়ায় ইয়াবাসহ গ্রেপ্তার ২, মাদক সেবনে সাজা ৫ জনের কুমিল্লায় মাদক উদ্ধারে পুরস্কার পেলেন ব্রাক্ষণপাড়া থানার ওসি ফারুক মাধবপুরে সাবেক মেয়র শাহ মো. মুসলিম গ্রেপ্তার ঠাকুরগাঁওয়ে ইয়াবাসহ মাদক ব্যবসায়ী গ্রেপ্তার

ভৈরবে জানাজায় জয় বাংলা জয় বঙ্গবন্ধু স্লোগান, স্বেচ্ছাসেবক লীগ নেতা গ্রেপ্তার

নিজস্ব প্রতিনিধি
প্রকাশকাল : বুধবার, ২২ জুলাই, ২০২৬

কিশোরগঞ্জের ভৈরব পৌরসভার সাবেক মেয়র বীরমুক্তিযোদ্ধা অ্যাডভোকেট ফখরুল আলম আক্কাছ এর জানাজা শেষে তাঁর কফিনে পুষ্পস্তবক অর্পণের সময় জয় বাংলা, জয় বঙ্গবন্ধু স্লোগান দেওয়ায় নবী হোসেন (৪৫) নামে এক স্বেচ্ছাসেবক লীগ নেতাকে গ্রেপ্তার করেছে ভৈরব থানা পুলিশ। ২১ জুলাই মঙ্গলবার দিবাগত রাত ১টায় পৌর শহরের পঞ্চবটী এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়।গ্রেপ্তারকৃত স্বেচ্ছাসেবক লীগ নেতা নবী হোসেন পৌর শহরের পঞ্চবটী এলাকার মৃত ফালু মিয়ার ছেলে।

ভৈরব থানার ভারপ্রাপ্ত অফিসার ইনচার্জ লিমন বোস বলেন, নবী হোসেন বৈষম্য বিরোধী আন্দোলনের সময় ছাত্র জনতার উপর হামলায় জড়িত ছিল। অপর দিকে ২০ জুলাই ভৈরব পৌরসভার সাবেক মেয়র বীরমুক্তিযোদ্ধা অ্যাডভোকেট ফখরুল আলম আক্কাছ এর জানাজা শেষে তাঁর কফিনে পুষ্পস্তবক অর্পণের সময় নবী হোসেন আওয়ামী লীগের নেতৃবৃন্দের সাথে জয় বাংলা, জয় বঙ্গবন্ধু স্লোগান দিয়েছে।

তিনি আরো বলেন ১৪ মাস আগে অন্তর্বর্তীকালীন সরকারের স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের জননিরাপত্তা বিভাগ বাংলাদেশ আওয়ামী লীগের যাবতীয় কার্যক্রম নিষিদ্ধ করে প্রজ্ঞাপন জারি করেছে। তাই আওয়ামী লীগ কোন রকম কার্যক্রম চালাতে পারবে না। একজন মৃত মানুষের জানাজায় রাজনৈতিক স্লোগান দেয়া অন্যায়। বর্তমান সময়ে এটি একটি উসকানিমূলক কর্মকাণ্ড। নবী হোসেনের বিরুদ্ধে রাজনৈতিক সহিংসতায় সৃষ্টি ও উসকানিমূলক কর্মকাণ্ডের অভিযোগে মামলার প্রস্তুতি চলছে। আইনি প্রক্রিয়া শেষে তাকে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হবে। সাবেক মেয়রের জানাজায় স্লোগান দেয়ার সাথে জড়িতদের ধরতে পুলিশি অভিযান অব্যাহত রয়েছে বলে জানান তিনি।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category