শিরোনাম :
গাজীপুরে বলাকা কমিউটার ট্রেনের ইঞ্জিন বিকল, ঢাকার সঙ্গে রেল যোগাযোগ বন্ধ রায়পুরায় যুবদল নেতা মাহবুব উদ্দিনের উদ্যোগে খালেদা জিয়ার সুস্থতা কামনায় দোয়া মাহফিল রায়পুরায় বেগম খালেদাজিয়ার রোগ মুক্তি কামনায় দোয়া ও মিলাদ মাহফিল শরীয়তপুরে পুকুরের পানিতে ভেসে উঠে শিশুর লাশ শরীয়তপুরে আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক বিএনপিতে যোগদান ভৈরবে নিসচার বৃক্ষরোপণ ও কম্বল বিতরণ কর্মসূচিতে কণ্ঠশিল্পী মেহেরীন সহকারী অধ্যাপক (সার্জারী) থেকে সহযোগী অধ্যাপক (সার্জারী) হলেন ডা. নিয়ামুল ইসলাম খালেদা জিয়ার রোগমুক্তি কামনায় হাতিয়ায় মৎস্যজীবী দলের দোয়া মাহফিল কুলিয়ারচরে খালেদা জিয়ার রোগমুক্তি কামনায় কোরআন খতম ও দোয়া মাহফিল মানবাধিকার দিবস উপলক্ষে সার্চ মানবাধিকার সোসাইটি বাংলাদেশে আলোচনা সভা
রবিবার, ০৭ ডিসেম্বর ২০২৫, ০১:২৯ পূর্বাহ্ন

ভৈরবে জেল থেকে ফিরে ৮মাস পর দায়িত্ব নিলেন ইউপি চেয়ারম্যান

ভৈরব(কিশোরগঞ্জ)প্রতিনিধি / ৫১০ Time View
Update : রবিবার, ৩০ নভেম্বর, ২০২৫

কিশোরগঞ্জের ভৈরবে জেল হাজত থেকে ফিরে ৮ মাস পর দায়িত্ব নিলেন শিমুলকান্দি ইউপি চেয়ারম্যান মিজানুর রহমান রিপন।

আজ রোববার বেলা ১২টায় ইউনিয়ন পরিষদ কার্যালয়ে দায়িত্ব পালন করেন৷

জানা যায়, ২০২৪ সালের ৫ আগস্টে গণঅভ্যুত্থানে দেশের রাজনীতির পটপরিবর্তনে পর আইনশৃঙ্খলা বাহিনী ছাত্রজনতার ওপর হামলার অভিযোগে গত ২৬ মার্চ শিমুলকান্দি ইউপি চেয়ারম্যান মিজানুর রহমান রিপনকে গ্রেপ্তার করে কারাগারে প্রেরণ করে। এরপর দীর্ঘ ৫ মাস কারাগারে থাকার পর অন্তবর্তী সরকারের স্থানীয় সরকার মন্ত্রণালয়, কিশোরগঞ্জ জেলা প্রশাসক মোহাম্মদ আসলাম মোল্লা ও ভৈরব উপজেলা নির্বাহী কর্মকর্তা শবনম শারমিন নির্দেশে আজ রোববার দীর্ঘ ৮ মাস পর ইউনিয়ন পরিষদ কার্যালয়ে অফিস করেন। এর আগে সকালে পরিষদের কার্যালয়ে প্রবেশ করা মাত্রই চেয়ারম্যানকে বরণ করে নেন ইউনিয়নবাসী। এসময় উপস্থিত ছিলেন, এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ ও ইউনিয়ন পরিষদের সদস্যবৃন্দ।

এসময় স্থানীয় বাসিন্দারা বলেন, দেশে রাজনীতির পটপরিবর্তনের পর আমাদের ইউপি চেয়ারম্যান মিজানুর রহমান রিপনকে গ্রেপ্তার করে কারগারে পাঠায়। দীর্ঘ ৫ মাস জেল হাজত খেটে আজকে ৮ মাস পর আজকে চেয়ারম্যানের চেয়ারে বসেছেন। সেজন্যই আমরা শিমুলকান্দি বাসী অনেক আনন্দিত। আমাদের আশা তিনি পূর্বেও যেমন ইউনিয়নবাসীদের যেইভাবে সেবা করেছেন তেমনি তার দায়িত্বের বাকী সময় ইউনিয়নবাসীকে সেবা করবেন। আমাদের সুখে দুখে পাশে থাকবেন।

এবিষয়ে শিমুলকান্দি ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান মিজানুর রহমান রিপন জানান, দীর্ঘ ৮ মাস পর অন্তবর্তী সরকারের স্থানীয় সরকার মন্ত্রণালয়, কিশোরগঞ্জ জেলা প্রশাসক মোহাম্মদ আসলাম মোল্লা ও ভৈরব উপজেলা নির্বাহী কর্মকর্তা শবনম শারমিন নির্দেশে আজকে ইউনিয়ন পরিষদ কার্যালয়ে অফিস করেছি। আমি ইউনিয়নবাসীকে সেবা করতেই নির্বাচনে অংশগ্রহণ করেছিলাম। তাই আমার দায়িত্বের বাকী সময় জনগণের সেবা করেই শেষ করতে চাই। সেজন্যই সকলের সহযোগিতা কামনা করেন তিনি।

 


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category