শিরোনাম :
বেশী দামেএলপি গ্যাস বিক্রি, নবীগঞ্জে ডিস্ট্রিবিউটরকে জরিমানা সাংবাদিকতায় বুনিয়াদি ও মোবাইল সাংবাদিকতা প্রশিক্ষণ, সনদ বিতরণ ১০ লাখ টাকায় খুনি ভাড়া করে স্বামীকে হত্যা, স্ত্রী ও পরকীয়া প্রেমিক গ্রেফতার মির্জাপুরে ইমারত নির্মাণ শ্রমিকদের ১২ দফা দাবিতে মানব’বন্ধন কুলিয়ারচরের সিনিয়র সাংবাদিক আহমেদ ফারুক আর নেই নাগেশ্বরীতে মাদরাসা সুপারের নিয়োগ বানিজ্য ও দুর্নীতির বিরুদ্ধে মানববন্ধন ২৬ বছর পর কুড়িগ্রাম সরকারি কলেজ রিপোর্টার্স ক্লাবের আহ্বায়ক কমিটি ঘোষণা হবিগঞ্জে সেনাবাহিনীর অভি’যানে দেশীয় মদের গুদাম উন্মোচন, গাঁ’জাসহ আটক ৪ ‎ টুঙ্গিপাড়ায় আগুনে পুড়লো কৃষকের বসত ঘর, লক্ষাধিক টাকার ক্ষয়ক্ষতি নবীগঞ্জে পিকআপের ধাক্কায় সিএনজি চালকের সড়কে মৃত্যু ‎
রবিবার, ১৮ জানুয়ারী ২০২৬, ১১:৫১ অপরাহ্ন

ভৈরবে নিসচার বৃক্ষরোপণ ও কম্বল বিতরণ কর্মসূচিতে কণ্ঠশিল্পী মেহেরীন

ভৈরব(কিশোরগঞ্জ) প্রতিনিধি / ১০০ Time View
Update : শুক্রবার, ৫ ডিসেম্বর, ২০২৫

নিরাপদ সড়ক চাই (নিসচা) ভৈরব শাখার উদ্যোগে আয়োজিত বৃক্ষরোপণ কর্মসূচি ও শীতবস্ত্র বিতরণ অনুষ্ঠানে আজ ৫ ডিসেম্বর, শুক্রবার যোগ দেন দেশের খ্যাতনামা পপ গায়িকা, উপস্থাপক ও জনপ্রিয় কণ্ঠশিল্পী মেহেরীন।
দুপুর বারোটায় রাজধানী থেকে ভৈরবের নিসচা কার্যালয়ে কন্ঠশিল্পীর আগমনের পর সড়কযোদ্ধাদের পক্ষ থেকে ফুলেল শুভেচ্ছা জানানো হয়। এরপর তিনি হতদরিদ্র মানুষের মাঝে শীতবস্ত্র বিতরণ কার্যক্রমে অংশ নেন।
দুপুর ৩টায় তিনি ভৈরব এমবিশন পাবলিক স্কুল প্রাঙ্গণে আয়োজিত বৃক্ষরোপণ কর্মসূচিতে অংশ গ্রহণ করেন এবং কাটবাদাম ও জলপাই গাছের চারা রোপণ করেন। এর পূর্বে তিনি নিসচা ভৈরব শাখার নেতৃবৃন্দ ও সড়কযোদ্ধাদের সঙ্গে মতবিনিময় সভায় মিলিত হন এবং স্মৃতিচারণমূলক ফটোসেশনে অংশগ্রহণ করেন।
অনুষ্ঠানের সার্বিক পরিচালনায় ছিলেন নিসচার ভৈরব শাখার প্রতিষ্ঠাতা সাধারণ সম্পাদক ও কেন্দ্রীয় কার্যকরী সদস্য, সাংবাদিক মোঃ আলাল উদ্দিন।
এসময় উপস্থিত ছিলেন—
সহ-সাধারণ সম্পাদক দেলোয়ার হোসেন সুজন, সহ-সাধারণ সম্পাদক প্রভাষক ইমরান হোসাইন, দপ্তর সম্পাদক রাকিব হোসাইন, মহিলা বিষয়ক সম্পাদক সাবিনা ইয়াসমিন, কার্যকরী সদস্য মোঃ নজরুল ইসলাম, জাকির হোসেন বিএসসি, ফরহাদ আহমেদ, ফারজানা রহমান সুধা, মহুয়া আক্তার, সফিকুল ইসলাম, লোকমান আহমেদ ও তাসলিমা খাতুন প্রমুখ।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category