শিরোনাম :
গাজীপুরে বলাকা কমিউটার ট্রেনের ইঞ্জিন বিকল, ঢাকার সঙ্গে রেল যোগাযোগ বন্ধ রায়পুরায় যুবদল নেতা মাহবুব উদ্দিনের উদ্যোগে খালেদা জিয়ার সুস্থতা কামনায় দোয়া মাহফিল রায়পুরায় বেগম খালেদাজিয়ার রোগ মুক্তি কামনায় দোয়া ও মিলাদ মাহফিল শরীয়তপুরে পুকুরের পানিতে ভেসে উঠে শিশুর লাশ শরীয়তপুরে আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক বিএনপিতে যোগদান ভৈরবে নিসচার বৃক্ষরোপণ ও কম্বল বিতরণ কর্মসূচিতে কণ্ঠশিল্পী মেহেরীন সহকারী অধ্যাপক (সার্জারী) থেকে সহযোগী অধ্যাপক (সার্জারী) হলেন ডা. নিয়ামুল ইসলাম খালেদা জিয়ার রোগমুক্তি কামনায় হাতিয়ায় মৎস্যজীবী দলের দোয়া মাহফিল কুলিয়ারচরে খালেদা জিয়ার রোগমুক্তি কামনায় কোরআন খতম ও দোয়া মাহফিল মানবাধিকার দিবস উপলক্ষে সার্চ মানবাধিকার সোসাইটি বাংলাদেশে আলোচনা সভা
রবিবার, ০৭ ডিসেম্বর ২০২৫, ১২:০০ পূর্বাহ্ন

ভৈরবে পরিবার পরিকল্পনা কার্যালয়ের নিয়োগ বিধি বাস্তবায়নের দাবিতে কর্মবিরতি

ভৈরব(কিশোরগঞ্জ)প্রতিনিধি / ১৪৫ Time View
Update : মঙ্গলবার, ২ ডিসেম্বর, ২০২৫
0-4024x1784-0-0-{}-0-12#

পরিবার পরিকল্পনা অধিদপ্তরাধীন পরিবার কল্যাণ পরিদর্শিকা (FWV), পরিবার কল্যাণ সহকারী (FWA) ও পরিবার পরিকল্পনা পরিদর্শকদের (FPI) অধিকার আদায় প্রকল্পের আওতায় নিয়োগ বিধি দ্রুত বাস্তবায়ন এর দাবিতে কিশোরগঞ্জের ভৈরবে কর্মবিরতি ও অবস্থান কর্মসূচি পালিত হয়েছে।

মঙ্গলবার (২ ডিসেম্বর) সকাল থেকে উপজেলা পরিষদ চত্বরে এই কর্মসূচি পালন করা হয়।

এসময় বক্তব্য দেন উপজেলা পরিবার পরিকল্পনা কার্যালয়ের পরিবার কল্যাণ সহকারী ঝুমা বেগম, পরিবার কল্যাণ পরিদর্শিকা শাহীন সুলতানা, পরিবার পরিকল্পনা পরিদর্শক মো. হুসাইন কবির, মো. রাসেল মিয়া, আমিনুল হক শাওন।

এছাড়াও উপস্থিত ছিলেন, পরিবার পরিকল্পনা পরিদর্শক, মোঃ আবু নোমান,তানভীর হোসেন নিবিড়, মোজাহিদ, পরিবার কল্যাণ সহকারী কামরুন নাহার কবিতা, উম্মে সালমা। পরিবার কল্যাণ পরিদর্শিকা সুলতানা রাজিয়া প্রমুখ।

কর্ম বিরতিতে বক্তারা বলেন, ছেলে হোক, মেয়ে হোক দু’টি সন্তানই যথেষ্ট এই স্লোগানকে সামনে রেখে আমার পরিবার পরিকল্পনা কার্যালয়ের কর্মকর্তা ও কর্মচারীরা কাজ করে যাচ্ছি। দীর্ঘ ২৬ বছর আমাদের কর্মকর্তা ও কর্মচারীরা অবহেলিত।

আমরা মাঠ পর্যায়ে পরিবার পরিকল্পনা সেবা, প্রসব পরবর্তী পরিবার পরিকল্পনা সেবা, মা ও শিশু স্বাস্থ্য সেবা,  পুষ্টি ও কৈশোরকালীন প্রজনন স্বাস্থ্য সেবা ও প্রাতিষ্ঠানিক স্বাভাবিক প্রসব সেবাসহ বিভিন্ন সেবা প্রদান করে থাকি। আমাদের কেন্দ্রীয় কর্মসূচির আওতায় ভৈরব পরিবার পরিকল্পনা কার্যালয় সকল সেবা বন্ধ করে কর্ম বিরতি পালন করছি। আমাদের কর্ম দক্ষতা, শিক্ষাগত যোগ্যতা থাকা সত্ত্বেও আমাদের পদোন্নতি নেই। আমরা যখন যে পদে চাকরিতে ঢুকেছি সেই পদে চাকরি জিবন শেষ করতে হচ্ছে। আমাদের দাবি আদায় না হওয়া পর্যন্ত আমরা ১১ তারিখ পর্যন্ত আন্দোলন করে যাবো।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category