শিরোনাম :
শ্রীপুরে সড়ক উন্নয়ন কাজের উদ্বোধন করলেন নবনির্বাচিত এমপি বিরল ‘ক্যারোলি সিনড্রোমে’ আক্রান্ত নীলফামারীর সিরাতুলের বাঁচার আকুতি ভৈরবে নিখোঁজের চারদিন পর ব্যাংক কর্মকর্তার লাশ উদ্ধার ছিনতাই করতে ভৈরবে বাসা ভাড়া নেন নারী ছিনতাইকারী চক্র কুলিয়ারচরে ১৬ কেজি গাঁজাসহ ২ মাদক ব্যবসায়ী আটক ভূরুঙ্গামারীতে ৭ বছরেও শেষ হয়নি ১৩৬ কোটি টাকার সেতুর কাজ চাঁপাইনবাবগঞ্জে যাবজ্জীবন সাজাপ্রাপ্ত দুই আসামি আটক ঠাকুরগাঁওয়ের ভূল্লীতে পুলিশের অভিযানে মাদক সম্রাট হুমায়ুন আটক হলুদ-মরিচ গুড়ার ভিতরে মাদক, সীমান্তে বিজিবি’র অভিযানে আটক ১ চাঁপাইনবাবগঞ্জে জোরপূর্বক জমি দখল ও চাঁ’দা’বা’জির বিরুদ্ধে মা’নববন্ধন
শুক্রবার, ০৬ মার্চ ২০২৬, ১২:০২ পূর্বাহ্ন

ভৈরবে পাদুকা কারখানায় আগুন ফায়ার সার্ভিসের ৫টি ইউনিটের দেড় ঘন্টার চেষ্টায় নিয়ন্ত্রণে

ভৈরব( কিশোরগঞ্জে) প্রতিনিধি / ২৯ Time View
Update : সোমবার, ২৩ ফেব্রুয়ারী, ২০২৬

কিশোরগঞ্জের ভৈরবে রেনুট্রেডার্স এন্ড প্লাস্টিক কারখানায় আগুনে পুড়ে ছাই। খবর পেয়ে ফায়ার সার্ভিসের ৫ টি ইউনিটের প্রায় দেড় ঘন্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনে। এতে কারখানার প্রায় দেড় কোটি টাকার মত ক্ষতির দাবী কর্মকর্তাদের।

সোমবার(২৩ ফেব্রুয়ারি) সকাল সাড়ে সাতটার দিকে শিবপুর ইউনিয়নের পাক্কার মাথা এলাকায় রেনুট্রেডার্স এন্ড প্লাস্টিক কারখানায় এঘটনা ঘটে।

কারখানার প্রোডাকশন ম্যানেজার আজাহারুল করিম রিংকু বলেন, সকাল সাতটার দিকে কাজ করে রেষ্টে যায় শ্রমিকরা। এই সময় সময় বিদ্যুৎতে সর্ট সার্কিট হয়ে ক্যামিলের ড্রামে এর উপর পড়লে সাথে সাথে আগুন ধরে যায়।কিছু বুঝে উঠার আগেই মুহুর্তের মধ্যে আগুন কারখানার চারিদিকে ছড়িয়ে পড়ে। কারখানার শ্রমিকরা আগুন নিবানোর চেষ্টা করে ব্যর্থ হয়ে ফায়ার সার্ভিসে খবর দেয়। খবর পেয়ে ভৈরব বাজার ফায়ার সার্ভিস ও নদি ফায়ার সার্ভিসের ৩টি ইউনিট এবং কুলিয়ারচর ফায়ার সার্ভিসের দুটি ইউনিট ঘটনা স্থলে পৌঁছে কাজ শুরু করে। প্রায় দেড় ঘন্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনে।

কারখানার মার্কেটিং অফিসার মিলন মিয়া বলপন, কারখানাটিতে ৭০ জন শ্রমিক কর্মরত ছিলেন। আগুনে পুড়ে কারখানার সব ছাই হয়ে গেলো। সামনে ঈদ এই সময় শ্রমিক কোথাও চাকরি ও নিতে পারবে না। প্রতিটি পরিবারের ঈদ আনন্দ নিমিষেই শেষ হয়ে গেলে এখন তারা দিশাহারা। সরকার যদি ক্ষয়ক্ষতি পরিমাণ
সঠিক তদন্ত করে মালিক পক্ষকে কিছুটা সহযোগিতা করতো তাহলে আমরা শ্রমিকরা এর কিছু অংশ হলেও শ্রমিকরা পেতাম।

কিশোরগঞ্জ জেলা ফায়ার সার্ভিস উপপরিচালক
মোফাজ্জল হুসেইন বলেন, খবর পেয়ে ভৈরব বাজার ফায়ার সার্ভিস ও নদি ফায়ার সার্ভিসের ৩টি ইউনিট এবং কুলিয়ারচর ফায়ার সার্ভিসের দুটি ইউনিট ঘটনা স্থলে পৌঁছে কাজ শুরু করে। প্রায় দেড় ঘন্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনে।ক্ষয়ক্ষতি পরিমাণ তদন্ত সাপেক্ষে বলা যাবে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category