কিশোরগঞ্জের ভৈরবে ইলেক্টিশিয়ানকে গন্তব্যে নামিয়ে দিয়ে ফেরার পথে পিকআপ ভ্যানের সাথে মুখোমুখি সংঘর্ষে মোটরসাইকেল আরোহীর এক যুবকের মৃত্যু হয়েছে।
৯ জানুয়ারি শুক্রবার রাত ১১টায় পৌর শহরের ভৈরব-ময়মনসিংহ আঞ্চলিক সড়কের মুসলিমের মোড় এলাকায় এই ঘটনা ঘটে। নিহত যুবক পৌর শহরের চণ্ডিবের মধ্যপাড়া এলাকার ফারুক মিয়ার ছেলে নাজমুল হাসান পাপন (১৮)।
পুলিশ ও স্থানীয়রা জানান, ৯ জানুয়ারি শুক্রবার রাত ১১টায় পৌর শহরের ভৈরব-ময়মনসিংহ আঞ্চলিক সড়কের মুসলিমের মোড় এলাকায় একটি পিকআপ (ঢাকা মেট্রো ন-২১-৭৩২৮) গাড়ির সাথে মুখোমুখি সংঘর্ষ হয়। এ সময় মোটরসাইকেলে থাকা ২ জন আরোহীর মধ্যে চালক নাজমুল হাসান পাপন (১৭) নামে এক আরোহীর মৃত্যু হয়। এতে মোটরসাইকেলের পিছনে থাকা আরেক আরোহী শাওন মিয়া (১৭) গুরুতর আহত হয়। খবর পেয়ে ভৈরব হাইওয়ে থানা পুলিশ ঘটনাস্থলে উপস্থিত হয়ে স্থানীয়দের সহায়তায় তাদেরকে উদ্ধার করে ভৈরব উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স হাসপাতালে প্রেরণ করেন।
এ বিষয়ে নিহতের চাচা আরিফ মিয়া বলেন, আমার ভাতিজা ৬ মাস আগে মোটরসাইকেল দুর্ঘটনায় আহত হয়েছিল। পরে তাকে মোটরসাইকেল চালাতে দেয়া হয়নি। ৯ জানুয়ারি রাতে বাড়িতে ইলেক্টিশিয়ান কাজ করে ফিরতে চাইলে সড়কে রিকশা ছিল না। রাত বেশি হওয়ায় আমার ভাতিজা পাপন মোটরসাইকেলে করে ইলেক্টেশিয়ানকে তার গন্তব্যে পৌঁছে দিতে গিয়েছিল। পরে ফেরার পথে ভৈরব-ময়মনসিংহ আঞ্চলিক সড়কের ভৈরব পৌর শহরের মুসলিমের মোড় নামক এলাকায় পিকআপের সাথে মুখোমুখি সংঘর্ষে সে মৃত্যু বরণ করেন।
তিনি আরো বলেন, পরিবারের একমাত্র ছেলে ছিল পাপন। বাড়ির পাশে মুর্শিদ মুজিব স্কুলে অষ্টম শ্রেণি থেকে নবম শ্রেণিতে চলতি বছরে উত্তীর্ণ হয়েছিল।
এ বিষয়ে ভৈরব হাইওয়ে থানা অফিসার ইনচার্জ (ওসি) মো. শওকত হোসেন জানান, খবর পেয়ে ঘটনাস্থলে পরিদর্শন করেছি। নিহতের পরিবারের অভিযোগের প্রেক্ষিতে প্রয়োজনীয় ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।