শিরোনাম :
ভৈরবে ডাকাতি প্রস্তুতিকালে দুই ডাকাত গ্রেপ্তার শ্রীপুরে ভুল চিকিৎসায় প্রসূতির মৃত্যু, হাসপাতাল সিলগালা নির্দেশ, কালীগঞ্জে ছাত্রদল নেতা প্রিন্সের পিতার দা’ফন সম্পন্ন চাঁপাইনবাবগঞ্জে জেলা জামায়াতের উদ্যোগে ইফতার মাহফিল মাধবদীতে বাংলাদেশ জামায়াতে ইসলামীর ইফতার মাহফিল গড়েয়ায় দীর্ঘদিন ময়লা পানি জমে থাকায় ভোগান্তিতে ৫০টি পরিবার গড়েয়ায় নিত্য বাজারে মোবাইল কোর্ট, মূল্য তালিকা না থাকায় জরিমানা সীমান্তে ৫৩ বিজিবি’র অভিযানে ভারতীয় ট্যাপেন্টান্ডল ট্যাবলেট জব্দ জামালগঞ্জে কন্ট্রাক্টর ওয়েলফেয়ার উদ্যোগে ইফতার মাহফিল ওসির বিরুদ্ধে মানববন্ধনে ওসি নিজেই অংশ নিয়ে দিলেন অভিযোগের ব্যাখা
মঙ্গলবার, ১০ মার্চ ২০২৬, ০৭:৩৬ পূর্বাহ্ন

ভৈরবে প্রবাসীর বসতবাড়ির কেচি গেইটের তালা ভেঙে চুরি 

ভৈরব(কিশোরগঞ্জ)প্রতিনিধি / ৪৬৫ Time View
Update : শুক্রবার, ৭ নভেম্বর, ২০২৫

কিশোরগঞ্জের ভৈরবে প্রবাসীর বসতবাড়ির কেচি গেইটের তালা ভেঙে ঘরে ঢুকে আলমারিতে থাকা ১০ ভরি স্বর্ণসহ নগদ ১ লাখ টাকা, ব্যাংকে রাখা ৩৭ লাখ টাকার এফডিআর চেক বই ও মূল্যবান জিনিসপত্র চুরির ঘটনা ঘটেছে।

গতকাল বৃহস্পতিবার দিবাগত রাতে উপজেলার সাদেকপুর গ্রামের দক্ষিণ পূর্বপাড়ার চৌধুরী বাড়িতে এই ঘটনাটি ঘটেছে।

স্থানীয় সুত্রে জানা যায়, গতকাল বৃহস্পতিবার রাতে যেকোন সময়ে ভৈরব উপজেলার সাদেকপুর গ্রামের দক্ষিণ পূর্বপাড়া চৌধুরী বাড়ির মৃত মঞ্জু মিয়ার ছেলে ক্রোয়েশিয়া প্রবাসী মাসুম মিয়ার স্ত্রী বাড়িতে না থাকায় বসতবাড়ির কেচি গেউটের তালা ভেঙে ঘরের ভিতরে স্ট্রিলের আলমারিতে থাকা ১০ ভরি স্বর্ণালংকার, নগদ ১ লাখ টাকা, ৩৭ লাখ টাকার ব্যাংকের এফডিআর চেক বইসহ ঘরের মূল্যবান কাপড় ও জিনিসপত্র চুরি করে নিয়ে যায় দুর্বৃত্তরা।

ভুক্তভোগী ক্রোয়েশিয়া প্রবাসীর স্ত্রী তামান্না বলেন, গতকাল বৃহস্পতিবার আমি বাবার বাড়িতে বেড়াতে গেলে সেই সুবাধে ফাঁকা বাড়িতে লোক না থাকায় একটি চক্র রাতের বেলায় বাড়ির মেইন কেচি গেইটের তালা ভেঙে ঘরে প্রবেশ করে। তারপর ঘরের স্টিলের আলমারির তালা ভেঙে সেখান থেকে ১০ ভরি স্বর্ণাংলকার, নগদ ১ লাখ টাকা, ব্যাংকের সঞ্চয় রাখা এফডিআর চেক বইসহ দামি কাপড় ও জিনিসপত্র চুরি করে নিয়ে যায়।

এবিষয়ে ভৈরব থানার অফিসার ইনচার্জ (ওসি) খন্দকার ফুয়াদ রুহানী জানান, প্রবাসীর বাড়িতে চুরির ঘটনাটি জেনেছি। এই বিষয়ে লিখিত অভিযোগের ভিত্তিতে পরবর্তীতে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে বলে তিনি জানান।

 


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category