শিরোনাম :
গাজীপুরে বলাকা কমিউটার ট্রেনের ইঞ্জিন বিকল, ঢাকার সঙ্গে রেল যোগাযোগ বন্ধ রায়পুরায় যুবদল নেতা মাহবুব উদ্দিনের উদ্যোগে খালেদা জিয়ার সুস্থতা কামনায় দোয়া মাহফিল রায়পুরায় বেগম খালেদাজিয়ার রোগ মুক্তি কামনায় দোয়া ও মিলাদ মাহফিল শরীয়তপুরে পুকুরের পানিতে ভেসে উঠে শিশুর লাশ শরীয়তপুরে আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক বিএনপিতে যোগদান ভৈরবে নিসচার বৃক্ষরোপণ ও কম্বল বিতরণ কর্মসূচিতে কণ্ঠশিল্পী মেহেরীন সহকারী অধ্যাপক (সার্জারী) থেকে সহযোগী অধ্যাপক (সার্জারী) হলেন ডা. নিয়ামুল ইসলাম খালেদা জিয়ার রোগমুক্তি কামনায় হাতিয়ায় মৎস্যজীবী দলের দোয়া মাহফিল কুলিয়ারচরে খালেদা জিয়ার রোগমুক্তি কামনায় কোরআন খতম ও দোয়া মাহফিল মানবাধিকার দিবস উপলক্ষে সার্চ মানবাধিকার সোসাইটি বাংলাদেশে আলোচনা সভা
শনিবার, ০৬ ডিসেম্বর ২০২৫, ১১:৪৫ অপরাহ্ন

ভৈরবে প্রাণিসম্পদ প্রদর্শনী ২০২৫ অনুষ্ঠিত

ভৈরব(কিশোরগঞ্জ)প্রতিনিধি / ৬৪ Time View
Update : বুধবার, ২৬ নভেম্বর, ২০২৫

দেশীয় জাত, আধুনিক প্রযুক্তি; প্রাণিসম্পদে হবে উন্নতি” এই শ্লোগানকে সামনে রেখে কিশোরগঞ্জের ভৈরবে জাতীয় প্রাণিসম্পদ সপ্তাহ ও প্রাণিসম্পদ প্রদর্শনীর উদ্বোধন করা হয়েছে। আজ (২৬ নভেম্বর) বুধবার সকাল এগারটার সময় উপজেলা পরিষদ মাঠে এই কর্মসূচির উদ্বোধন করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা শবনম শারমিন। এসময় উপস্থিত ছিলেন, উপজেলা সহকারী কমিশনার (ভূমি) এ এইচ এম আজিমুল হক এবং উপজেলা প্রাণিসম্পদ আজহারুল আলমসহ অনেকে।

সপ্তাহব্যাপী অনুষ্ঠান সূচীতে রয়েছে র‌্যালি, উদ্বোধন ও আলোচনা সভা, গবাদিপশু ও হাঁস-মুরগির ফ্রি ভ্যাকসিনেশন ক্যাম্প, বিনামূল্যে গবাদিপশু, হাঁস-মুরগির কৃমিনাশক বিতরণ, প্রচার ও প্রচারণা, কৃত্রিম প্রজনন সেবা, সকল ইউনিয়নে ফ্রি ভেটেরিনারি মেডিকেল ক্যাম্প,স্কুল ফিডিং প্রোগ্রাম, সরকারি জব্বার জুট মিলস প্রাইমারি স্কুলে কুইজ প্রতিযোগীতা, প্রাণিসম্পদের টেকসই উন্নয়নে তরুণ নারী উদ্যোক্তা ও সংশ্লিষ্ট অংশীজনদের ভাবনা শীর্ষক উপজেলা প্রাণিসম্পদ দপ্তর ট্রেনিং রুম মতবিনিময় সভা ও সপ্তম দিনে প্রাণিসম্পদ সপ্তাহ ২০২৫ এর সমাপনী অনুষ্ঠান উপজেলা প্রাণিসম্পদ দপ্তর ও ভেটেরিনারি হাসপাতাল চত্বরে শেষ হবে।

উপজেলা নির্বাহী অফিসার শবনম শারমিন বলেন, আধুনিক জাত ও দেশিয় প্রযুক্তি প্রাণি সম্পদের হবে উন্নতি, এ প্রতিপাদ্যকে সামনে রেখে প্রতি বছরের ন্যায় এ বছরও ২০২৫ সালে জাতীয় প্রাণি সম্পদ সপ্তাহ উদযাপন করছি। সপ্তাহব্যাপী কর্মসুচির অংশ হিসেবে আয়োজন করা হয়েছে প্রাণি সম্পদ মেলা। এ মেলায় ত্রিশটি স্টল অংশ গ্রহন করেছে। সপ্তাহব্যাপী কার্যক্রমের মুল উদ্দ্যেশ্য হচ্ছে আমাদের যে মাংস ও ডিমের চাহিদা রয়েছে সেটি যেন আমরা পুরন করতে পারি। খামারীদের পরামর্শ দিয়ে তাদের মাধ্যমে মআমরা যেন পুষ্টির চাহিদা মিটাতে পারি সে লক্ষ্যেই এ মেলার আয়োজন। আশা করছি অত্যন্ত আনন্দঘন পরিবেশে উৎসাহ উদ্দীপণার মধ্য দিয়ে সপ্তাহব্যাপী প্রাণিসম্পদ মেলার প্রদর্শনী সমাপ্ত করতে পারবো।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category