শিরোনাম :
সাংবাদিকতায় বুনিয়াদি ও মোবাইল সাংবাদিকতা প্রশিক্ষণ, সনদ বিতরণ ১০ লাখ টাকায় খুনি ভাড়া করে স্বামীকে হত্যা, স্ত্রী ও পরকীয়া প্রেমিক গ্রেফতার মির্জাপুরে ইমারত নির্মাণ শ্রমিকদের ১২ দফা দাবিতে মানব’বন্ধন কুলিয়ারচরের সিনিয়র সাংবাদিক আহমেদ ফারুক আর নেই নাগেশ্বরীতে মাদরাসা সুপারের নিয়োগ বানিজ্য ও দুর্নীতির বিরুদ্ধে মানববন্ধন ২৬ বছর পর কুড়িগ্রাম সরকারি কলেজ রিপোর্টার্স ক্লাবের আহ্বায়ক কমিটি ঘোষণা হবিগঞ্জে সেনাবাহিনীর অভি’যানে দেশীয় মদের গুদাম উন্মোচন, গাঁ’জাসহ আটক ৪ ‎ টুঙ্গিপাড়ায় আগুনে পুড়লো কৃষকের বসত ঘর, লক্ষাধিক টাকার ক্ষয়ক্ষতি নবীগঞ্জে পিকআপের ধাক্কায় সিএনজি চালকের সড়কে মৃত্যু ‎ সখিপুরে ওসিকে ধাক্কা দিয়ে পালালেন ছাত্রলীগ নেতা
রবিবার, ১৮ জানুয়ারী ২০২৬, ১১:৩৪ অপরাহ্ন

ভৈরবে বিএনপি’র মনোনীত প্রার্থী শরিফুল আলম এর মনোনয়ন পত্র দাখিল

নিজস্ব প্রতিনিধি / ১০০ Time View
Update : সোমবার, ২৯ ডিসেম্বর, ২০২৫
0-4024x1784-0-0-{}-0-12#

কিশোরগঞ্জ-৬ (ভৈরব-কুলিয়ারচর) আসনে মনোনয়ন পত্র দাখিল করেছেন বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)’র মনোনীত প্রার্থী মো. শরিফুল আলম।
সোমবার (২৯ ডিসেম্বর) দুপুরে ভৈরব উপজেলা নির্বাহী কর্মকর্তার কার্যালয়ে উপজেলা সহকারী রিটার্নিং কর্মকর্তা কে এম মামুনুর রশিদ এর কাছে মনোনয়ন পত্র দাখিল করেন তিনি।

এসময় উপস্থিত ছিলেন, ভৈরব উপজেলা বিএনপির সভাপতি মো. রফিকুল ইসলাম, সাধারন সম্পাদক মো. আরিফুল ইসলাম, উপজেলা সাংগঠনিক সম্পাদক ভিপি মো. সাইফুল ইসলাম ও মো: নুরুজ্জামান, পৌর বিএনপির সভাপতি হাজি মো. শাহিন, সাধারন সম্পাদক মো. মুজিবুর রহমান। এছাড়াও উপজেলা ও পৌর বিএনপির অঙ্গসংগঠসহ যুবদল, ছাত্রদল, সেচ্ছাসেবক দলের সকল নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

এসময় বিএনপির মনোনীত প্রার্থী মো. শরিফুল আলম বলেন, আগামীদিনে যে নির্বাচন আসছে, সে নিবাচন দেশ ও জাতির জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। ভৈরব-কুলিয়ারচর একটি গুরুত্বপূর্ণ নির্বাচনী এলাকা। আমি যদি নির্বাচনে জয় হতে পারি তাহলে এই অঞ্চলের উন্নয়নসহ
সার্বিক সাম্য, ভ্রাতৃত্ব ও সহাবস্থানে মানবিক সমাজ ব্যবস্থা গড়ে তোলার জন্য কাজ করবো।

তিনি আরো বলেন, বিগত তিনটি নির্বাচনে দেশের মানুষ ভোট দিতে পারেনি। সাংবাদিকরাও তাদের স্বাভাবিক সাংবাদিকতা করতে পারেনি। একটি প্রতিবন্ধকতা দলীয় প্রভাব কাজ করেছিলো। জুলাই গণঅভ্যাুত্থানে পর এই দেশের মানুষ নতুন বাংলাদেশ বিনির্মাণের স্বপ্ন দেখেছে। আমরা আশা করি অন্তর্বর্তীকালীন সরকার একটি অবাধ নিরপেক্ষ ও সুষ্ঠু নির্বাচনের লক্ষ্যে প্রশাসনসহ সকলের অংশে গ্রহণের মাধ্যমে দেশে একটি সুষ্ঠু নির্বাচন আয়োজন করবে। এতে জনগণ তাদের ভোটাধিকার প্রয়োগ করে আগামীর জনপ্রতিনিধি নির্বাচিত করবেন।

 


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category