শিরোনাম :
বাগেরহাটের সড়ক দুর্ঘটনায় বর-কনেসহ একই পরিবারের ১২জন নিহত কালীগঞ্জে ৫ ব্যবসায়ীকে ১৯ হাজার টাকা জরিমানা হাতিয়া প্রেসক্লাবের উদ্যোগে ইফতার ও দোয়া মাহফিল কালীগঞ্জে প্রিন্সের পিতার কুলখানি উপলক্ষে দোয়া ও ইফতার মাহফিল মির্জাপুরে নিয়ন্ত্রণ হারিয়ে মহাসড়কে আছড়ে পড়ল কাভার্ডভ্যান ঠাকুরগাঁও এলজিইডি’র উল্লেখযোগ্য উন্নয়ন কর্মকান্ড অব্যাহত এয়োদশ সংসদের প্রথম অধিবেশনে সভাপতিত্বে খন্দকার মোশাররফ মির্জাপুরে বিএনপি নেতার উদ্যোগে ইফতার ও দোয়া মাহফিল ভৈরবে ব্যবসায়ীদের তেল সরবরাহ বন্ধ করায় ডিপো ইনচার্জ অবরুদ্ধ, ৪ ঘণ্টা পর সমঝোতা ভৈরবে ওজনে কম দেয়ায় মিন্টু মিয়া পেট্রোল পাম্পকে ১ লাখ টাকা জরিমানা
শুক্রবার, ১৩ মার্চ ২০২৬, ১২:২৭ অপরাহ্ন

ভৈরবে বিপুল পরিমাণ ভারতীয় মদ বোঝাই পিকআপ উদ্ধার

নিজস্ব প্রতিনিধি / ২৫১ Time View
Update : বুধবার, ২৪ ডিসেম্বর, ২০২৫

কিশোরগঞ্জের ভৈরবে র‍্যাবের চেকপোস্টে সিগন্যাল না মেনে পালাতে পারেনি বিপুল পরিমাণ ভারতীয় মদ বোঝাই ডাবল কেবিন পিকআপ। তবে র‍্যাবের কঠোর অবস্থানের কারণে পিকআপ রেখেই পালিয়ে যায় চালক। ২৩ ডিসেম্বর মঙ্গলবার সিপিসি-২ র‍্যাব-১৪ ভৈরব ক্যাম্পের সদস্যরা রাত আটটায় পৌর শহরের ভৈরবপুর উত্তর পাড়া এলাকার দানিছ ব্যাপারির বাড়ির সামনে থেকে ডাবল কেবিন পিকআপটি উদ্ধার করে। এসময় পিকআপ ভর্তি বিভিন্ন ব্যান্ডের ১ হাজার ৬শ ৪৮ পিস ভারতীয় মদ পাওয়া যায়। ২৪ ডিসেম্বর রাত ১০টায় এক প্রেস ব্রিফিংয়ের মাধ্যমে সাংবাদিকদের এ তথ্য নিশ্চিত করেন সিপিসি-২ র‍্যাব-১৪ ভৈরব ক্যাম্পের কোম্পানি কমান্ডার সিনিয়র সহকারী পুলিশ সুপার তপন সরকার।
সংবাদ সম্মেলনে পুলিশ সুপার বলেন, সিপিসি-২ র‍্যাব-১৪ ভৈরব ক্যাম্পের অভিযানিক দল গোপন সংবাদের ভিত্তিতে ২৩ ডিসেম্বর রাত ৬টায় পৌর শহরের নাটালের মোড় এলাকায় ঢাকা-সিলেট মহাসড়কে ঢাকাগামী লেনের উপর চেকপোস্ট স্থাপন করে তল্লাশি অভিযান পরিচালনা করে। তল্লাশি অভিযান পরিচালনাকালে রাত ৮টায় ঢাকাগামী একটি ডাবল কেবিন পিক আপকে থামার সিগন্যাল দিলে র‍্যাবের সিগন্যাল না মেনে নাটালের মোড়ে দিকে ভৈরবপুর উত্তরপাড়ার রেনেটা কোম্পানির সামনে গাড়ি রেখে ড্রাইভার সু-কৌশলে পালিয়ে যায়। গাড়ির নাম্বার ঢাকা মেট্রো- ঠ (১৪- ১৩৮৬)। পরবর্তীতে সাক্ষীদের উপস্থিতিতে ডাবল কেবিন পিকআপের পিছনে এবং কেবিন এর মধ্যে হতে বিভিন্ন ব্যান্ডের ১ হাজার ৬ শ ৪৮ বোতল অবৈধ ভারতীয় মদ উদ্ধার করা হয়। উদ্ধারকৃত ভারতীয় মদের আনুমানিক বাজার মূল্য চুয়ান্ন লক্ষ চার হাজার টাকা।
তিনি আরো জানান, এ বিষয়ে আইনগত ব্যবস্থা গ্রহণের লক্ষ্যে ভৈরব থানায় একটি মাদক আইনে মামলার কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে।

 


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category