শিরোনাম :
কালীগঞ্জের তুমুলিয়ায় খ্রিষ্টান বাড়ীতে ডাকাতি দি চাঁপাইনবাবগঞ্জ চেম্বার অব কমার্স এন্ড ইন্ডাস্ট্রির মতবিনিময় গোপালগঞ্জের ৩টি আসনে ৩০ প্রার্থীর মধ্যে ১৯ জনই হারিয়েছেন জামানত টেকনাফে আড়াই কোটি টাকার ইয়াবাসহ আটক ২ কুলিয়ারচরের ফেদাউল্লাহ্ উচ্চ বিদ্যালয়ের বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা অনুষ্ঠিত শেখ হাসিনার চাচা শিক্ষা উদ্যোক্তা শেখ কবির হোসেনের জানাযা সম্পন্ন টিকটকে পরিচয় সন্তান রেখে উধাও দুই নারী,থানায় অভি’যোগ ড.রেজা কিবরিয়াকে অভিনন্দন জানালেন স্বতন্ত্র প্রার্থী সুজাত মিয়া একে এম ফজলুল হক মিলন কে মন্ত্রী হিসেবে দেখতে চায় গাজীপুর-৫ জনসাধারণ চাঁপাইনবাবগঞ্জের চরবাগডাঙ্গায় বো’মা বি’স্ফো’র’ণে দুজন নি/হ/ত আ’হ’ত ৩
সোমবার, ১৬ ফেব্রুয়ারী ২০২৬, ০৯:১৩ পূর্বাহ্ন

ভৈরবে রাস্তা পারাপারের সময় ট্রাকের চাপায় বৃদ্ধ নিহত

ভৈরব( কিশোরগঞ্জ) প্রতিনিধি / ৫৫ Time View
Update : মঙ্গলবার, ৩ ফেব্রুয়ারী, ২০২৬

কিশোরগঞ্জের ভৈরবে ট্রাকের চাপায় সাদেক মিয়া (৭০) নামে এক বৃদ্ধ নিহত হয়েছে। আজ মঙ্গলবার (৩ ফেব্রুয়ারি) বিকাল সাড়ে ৩টায় ঢাকা-সিলেট মহাসড়কে ভৈরব বাসস্ট্যান্ড দূর্জয়মোড় এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
নিহত সাদেক মিয়া উপজেলার শ্রীনগর ইউনিয়ন জাফরগর গ্রামের বরহী বাড়ির বাসিন্দা।

প্রত্যক্ষদর্শীরা জানান, ঢাকা-সিলেট মহাসড়কে বাসস্ট্যান্ড দূর্জয়মোড়ে গাড়ির জ্যাম ছিল। বৃদ্ধ লোকটি দূর্জয়মোড় নূরানী মসজিদের অপর পাশে সড়কে মধ্য রোড ডিবাইডার ল্যানের উপর দাঁড়িয়ে ছিল। ট্রাকসহ অন্যান্য যানগুলো দাড়িয়েছিল। বৃদ্ধ লোকটি রাস্তা পারাপারের সময় হঠাৎ করে ট্রাকের নিচে পড়ে যায়। ট্রাক চালকও বুঝতে পারেনি বৃদ্ধ লোকটি তার গাড়ির নিচে পড়েছেন৷ ঘটনাস্থলে বৃদ্ধ লোকটি মৃত্যু বরণ করে।
ভৈরব থানা পুলিশের উপ-পরিদর্শক (এসআই) শক্তি পদ মৃধা বলেন, খবর পেয়ে আমরা ঘটনাস্থলে আসি। সিলেট থেকে আসা ঢাকাগামী (ঢাকা মেট্রো -ট ২০-৪২০২) গাড়িটি জব্দ করি। ঘটনার পর চালক পালিয়ে গেছে। প্রাথমিক ভাবে জেনেছি বৃদ্ধ লোকটির বাড়ি ভৈরব উপজেলা শ্রীনগর ইউনিয়ন জাফরগর গ্রামে। নিহতের পরিবারকে খবর দেয়া হয়েছে। মরদেহ ভৈরব হাইওয়ে থানার মাধ্যমে পরিবারের কাছে হস্তান্তর করা হবে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category