কিশোরগঞ্জের ভৈরবে শিমুলকান্দিতে এশিয়ান ডেভেলপমেন্ট ব্যাংক (এডিবি) অর্থায়নে জনস্বাস্থ্য প্রকৌশলী বন্যা সহায়তা প্রকল্পের আওতায় ২২ লাখ টাকা বাজেটে নির্মাণ করা হচ্ছে পাবলিক টয়লেট।
বুধবার (১৯ নভেম্বর) দুপুরে শিমুলকান্দি বাজারে
জনসাধারণের ব্যবহারের জন্য পাবলিক টয়লেটের শুভ উদ্বোধন করেন উপজেলা নির্বাহী অফিসার শবনম শারমিন। এসময় উপস্থিত ভৈরব উপজেলা জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তর সহকারী প্রকৌশলী মাসুদ রেজা,শিমুলকান্দি ইউনিয়ন পরিষদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান মো খোরশেদ আলম আলামিন,ভৈরব উপজেলা ছাত্র দলের সদস্য সচিব আরিফ মোহাম্মদ ফরহাদ,শিমুলকান্দি ইউপি সদস্য বৃন্দ প্রমুখ।