শিরোনাম :
মির্জাপুরে বিএনপি নেতার উদ্যোগে ইফতার ও দোয়া মাহফিল ভৈরবে ব্যবসায়ীদের তেল সরবরাহ বন্ধ করায় ডিপো ইনচার্জ অবরুদ্ধ, ৪ ঘণ্টা পর সমঝোতা ভৈরবে ওজনে কম দেয়ায় মিন্টু মিয়া পেট্রোল পাম্পকে ১ লাখ টাকা জরিমানা ঠাকুরগাঁওয়ে চন্দ্র মল্লিকার উদ্যোগে বার্ষিক সাধারণ সভা সৌদি উপহারের খেজুরের মধ্যে হাতিয়ার জন্য ২৫ কার্টুন: এমপি হান্নান মাসউদ কুড়িগ্রামে অটোরিকশার ধাক্কায় আইনজীবি সহকারী নিহত বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর ইফতার ও ঈদ উপহার বিতরণ চাঁপাইনবাবগঞ্জে সাবেক কাউন্সিলর সিনার উদ্যোগে গণমাধ্যমকর্মীর সাথে ইফতার মাহফিল অষ্টগ্রামে বোরো মৌসুমে পানি সংকট, অতিরিক্ত টাকা না দিলে সেচ বন্ধ, বিপাকে কৃষক মির্জাপুরে অবৈধ গ্যাস সংযোগের দায়ে দেড় লক্ষাধিক টাকা জ’রিমানা
বৃহস্পতিবার, ১২ মার্চ ২০২৬, ১১:০৩ পূর্বাহ্ন

ভৈরবে সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়ার রোগ মুক্তি কামনায় দোয়া মাহফিল

ভৈরব(কিশোরগঞ্জ)প্রতিনিধি / ২৯১ Time View
Update : সোমবার, ১ ডিসেম্বর, ২০২৫

ভৈরবে সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার রোগ মুক্তি কামনায় দোয়া ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে ।

সোমাবার (০১ ডিসেম্বর) সকাল ১১টায় ভৈরব প্রেসক্লাবের আহ্বায়ক সাংবাদিক মোস্তাফিজ আমিনের সভাপতিত্বে ভৈরব প্রেসক্লাবের আয়োজনে প্রেসক্লাব মিলনায়তনে এই দোয়া ও আলোচনা সভার আয়োজন করা হয়।

দোয়া ও মোনাজাত পরিচালনা করেন ভৈরব বাজার জামে মসজিদের মোয়াজ্জিন মাওলানা আক্তার হোসেন ।

এ সময় উপস্থিত ছিলেন, উপজেলা বিএনপির সভাপতি মোঃ রফিকুল ইসলাম, বিএনপির সহ-সভাপতি রিয়াজ মারুকী শাহিন, যুগ্ম সম্পাদক মাসুম বিল্লাহ, সাংগঠনিক সম্পাদক ও সাবেক ভিপি সাইফুল হক, পৌর বিএনপির সাধারণ সম্পাদক ও সাবেক ভিপি মজিবুর রহমান, ভৈরব চেম্বার অব কমার্স এন্ড ইন্ডাস্ট্রি সভাপতি জাহিদুল হক জাবেদ, প্রেস ক্লাবের আহবায়ক মোস্তাফিজ আমিন, সদস্য সচিব সোহেলুর রহমান, উপজেলা যুব দলের সদস্য সচিব আল মামুন, পৌর যুব দলের আহবায়ক হানিফ মাহমুদ, উপজেলা শ্রমিক দলের আহবায়ক আদিলুজ্জামান দুলালসহ বিএনপি ও অঙ্গ সংগঠনের নেতা কর্মীরা উপস্থিত ছিলেন।

আলোচনা সভায় বিএনপি সভাপতি রফিকুল ইসলাম বলেন, বিগত সরকার আপোষহীন নেত্রী খালেদা জিয়ার বিরুদ্ধে অনেক ষড়যন্ত্র করেছে তাকে রাজনীতি থেকে সরাতে। শুধু তাই নয় তার বিরুদ্ধে মিথ্যা মামলা দিয়ে জেলে নিয়ে স্লো-পয়জন দিয়ে তাকে মেরে ফেলার চেষ্টা করেছে । স্লো-পয়জন শরীরে ঢুকে বিভিন্ন রোগ শরীরে বাসা বেধেছে। আজ তিনি গুরুতর অসুস্থ হয়ে পড়েছেন। তাই তার সুস্থতার জন্য তিনি দেশবাসী সবার কাছে দোয়া প্রার্থনা করেছেন। আলোচনা সভা শেষে খালেদা জিয়ার রোগ মুক্তি কামনায় দোয়া ও মিলাদ মাহফিল অনুষ্ঠিত হয়েছে ।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category