শিরোনাম :
বলবেন বাড়ি টুঙ্গিপাড়া, আমরাও ধানের শীষে ভোট দিয়েছি: এমপি জিলানী লঞ্চে ধ’র্ষণের জের: হাতিয়ায় এনসিপি-যুবশক্তি ও যুবদলের,আহত ৬ চাঁপাইনবাবগঞ্জে র‍্যাব-৫ অভিযানে মাদকসহ আটক ৩ গোপালগঞ্জে নেশার টাকার লোভে বন্ধুকে হত্যার অভিযোগ গড়েয়া মহিলা টেকনিক্যাল এন্ড বিএম কলেজের ৪ তলা ভবনের ভিত্তিপ্রস্থ-মির্জা ফখরুল কালীগঞ্জে জাতীয় দু’র্যোগ প্রস্তুতি দিবসের র‍্যালি ও আলোচনা চাঁপাইনবাবগঞ্জে কিডনীতে আক্রান্ত শিক্ষার্থী মিমের বাঁচার আকুতি ভৈরবে ফ্যামেলী কার্ড বিতরণ উদ্বোধন করেন প্রতিমন্ত্রী মোঃ শরীফুল আলম কুড়িগ্রামের উলিপুর বাজারে সোলার ল্যাম্পপোস্ট স্থাপনে এমপি ঈদের শুভক্ষণে সোনাদিয়া বাসীর প্রত্যাশা,মানবিক নেতৃত্বে এগিয়ে আসুক আব্দুর রব
বুধবার, ১১ মার্চ ২০২৬, ১১:২১ পূর্বাহ্ন

ভৈরবে স্টেশনে হেঁটে যাওয়ার মুহূর্তে ট্রেনের ধাক্কায় বৃদ্ধের মৃত্যু

ভৈরব(কিশোরগঞ্জ)প্রতিনিধি / ২৭৫ Time View
Update : বৃহস্পতিবার, ১১ ডিসেম্বর, ২০২৫

কিশোরগঞ্জের ভৈরব রেলওয়ে স্টেশন এলাকায় ট্রেনের ধাক্কায় আতর মিয়া (৭০) নামে এক বৃদ্ধের মৃত্যু হয়েছে। আজ বৃহস্পতিবার (১১ ডিসেম্বর) দুপুর দেড়টায় রেলওয়ে স্টেশন সংলগ্ন নিউটাউন এলাকায় এ ঘটনা ঘটে। নিহত বৃদ্ধ নরসিংদীর রায়পুরা থানার সাপমারা এলাকার বকশি বাড়ির সামাদ মিয়ার ছেলে। এ তথ্য নিশ্চিত করেছেন ভৈরব রেলওয়ে থানার এসআই জহুরুল ইসলাম।
পুলিশ ও স্বজনরা জানান, বেলা ১২টায় সাপমারা থেকে ভৈরবে তার ছেলে মোহাম্মদ ইউসুফ এর বাসায় আসতে গিয়ে রায়পুরার দৌলতকান্দি রেলওয়ে স্টেশনে আসেন। সেখান থেকে দুপুর ১টায় কর্ণফুলি এক্সপ্রেস ট্রেনে করে ভৈরব রেলওয়ে স্টেশন পৌঁছায়। ট্রেন থেকে নেমে ছেলে বাসা নিউটাউন এলাকায় যেতে রেললাইন দিয়ে হেঁটে যাওয়ার মুহূর্তে কর্ণফুলি ট্রেন ধাক্কা দেয়। ট্রেনটি ভৈরব থেকে চট্টগ্রামের উদ্দেশ্যে ছেড়ে যাচ্ছিলো।
এদিকে আহত বৃদ্ধকে রেলওয়ে থানা পুলিশ স্থানীয়দের সহযোগিতায় উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যায়। গুরুতর আহত অবস্থায় আতর মিয়াকে ঢাকায় রেফার্ড করেন স্বাস্থ্য কমপ্লেক্স চিকিৎসক। ঢাকা নিয়ে তাকে এ্যাম্বুলেন্সে তোলার মুহূর্তে তিনি মৃত্যু বরণ করেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category