শিরোনাম :
ঠাকুরগাঁওয়ে নানা আয়োজনে বাংলাদেশ স্কাউট দিবস পালিত চাঁপাইনবাবগঞ্জে জেলা প্রশাসকের নেতৃত্বে বর্ণাঢ্য স্কাউট র‍্যালি অনুষ্ঠিত বানিয়াচংয়ে পুকুরে গোসলে ভাই-বোনের মৃত্যু, হাতিয়ায় কোস্ট গার্ডের অভিযানে ৩ হাজার লিটার অবৈধ জ্বালানি তেল জব্দ কালীগঞ্জে বাংলা নববর্ষ উদযাপনে প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত শায়েস্তাগঞ্জে ৩৫ বস্তা অবৈধ ভারতীয় ফুসকা জব্দ টুঙ্গিপাড়ায় গ্যাস ও তেল বেশি দামে বিক্রি, দুই ব্যবসায়ীকে জরিমানা উখিয়া ৬৪ বিজিবি’র অভিযানে বিপুল পরিমাণের ইয়াবা উদ্ধার ইউরোপের স্বপ্ন দেখিয়ে দেড় কোটি টাকা নিয়ে লাপাত্তা কুলিয়ারচরে সরকারি প্রাথমিক বিদ্যালয়ে ফিডিং কর্মসূচীর উদ্বোধন 
বৃহস্পতিবার, ০৯ এপ্রিল ২০২৬, ০৩:০০ অপরাহ্ন

ভৈরবে স্বামী-স্ত্রীসহ ৩ মাদককারবারি আ’টক

ভৈরব (কিশোরগঞ্জ)প্রতিনিধি / ১৫ Time View
Update : মঙ্গলবার, ৭ এপ্রিল, ২০২৬

কিশোরগঞ্জের ভৈরবে টাস্কফোর্সের পৃথক অভিযানে স্বামী-স্ত্রীসহ ৩ মাদককারবারি আটক করেছে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর ভৈরব কার্যালয়ের সদস্যরা।

আজ ৭ এপ্রিল মঙ্গলবার বেলা ১২টায় পৃথক অভিযান পরিচালনা করে পৌর শহরের পঞ্চবটি পুকুরপাড় এলাকা থেকে তাদের আটক করা হয়। আটকের পর ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে মাদককারবারি স্বামী-স্ত্রীসহ তিনজনকে ৬ মাসের কারাদণ্ড দেয়া হয়। এদের মধ্যে এক নারীকে ৫০ হাজার টাকা অর্থদণ্ড ও আটক স্বামী-স্ত্রীকে ১০০ টাকা করে অর্থদণ্ড দেয়া হয়েছে। ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট এএইচএম আজিমুল হক।

আটককৃত মাদককারবারিরা হলেন, পৌর শহরের পঞ্চবটি পুকুরপাড় এলাকার রুবেল মিয়ার স্ত্রী রুবিনা বেগম (২৭), একই এলাকার মৃত তিতু মিয়ার ছেলে মুজিবুর মিয়া (৫৭) ও তাঁর সহধর্মিণী সাফিয়া বেগম ওরফে মাফিয়া (৫২)।

টাস্কফোর্স অভিযানে উপস্থিত ছিলেন, কিশোরগঞ্জ জেলা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের সহকারী পরিচালক এনায়েত হোসেন, ভৈরব মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের পরিদর্শক চন্দন গোপাল সুরসহ টাস্কফোর্সের সদস্যরা।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category