শিরোনাম :
গাজীপুরে বলাকা কমিউটার ট্রেনের ইঞ্জিন বিকল, ঢাকার সঙ্গে রেল যোগাযোগ বন্ধ রায়পুরায় যুবদল নেতা মাহবুব উদ্দিনের উদ্যোগে খালেদা জিয়ার সুস্থতা কামনায় দোয়া মাহফিল রায়পুরায় বেগম খালেদাজিয়ার রোগ মুক্তি কামনায় দোয়া ও মিলাদ মাহফিল শরীয়তপুরে পুকুরের পানিতে ভেসে উঠে শিশুর লাশ শরীয়তপুরে আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক বিএনপিতে যোগদান ভৈরবে নিসচার বৃক্ষরোপণ ও কম্বল বিতরণ কর্মসূচিতে কণ্ঠশিল্পী মেহেরীন সহকারী অধ্যাপক (সার্জারী) থেকে সহযোগী অধ্যাপক (সার্জারী) হলেন ডা. নিয়ামুল ইসলাম খালেদা জিয়ার রোগমুক্তি কামনায় হাতিয়ায় মৎস্যজীবী দলের দোয়া মাহফিল কুলিয়ারচরে খালেদা জিয়ার রোগমুক্তি কামনায় কোরআন খতম ও দোয়া মাহফিল মানবাধিকার দিবস উপলক্ষে সার্চ মানবাধিকার সোসাইটি বাংলাদেশে আলোচনা সভা
রবিবার, ০৭ ডিসেম্বর ২০২৫, ১২:০৯ পূর্বাহ্ন

ভৈরবে ৫হাজার ইয়াবা’সহ নারী মাদক কারবারি আটক

ভৈরব(কিশোরগঞ্জ)প্রতিনিধি / ৭৪ Time View
Update : মঙ্গলবার, ২৫ নভেম্বর, ২০২৫

কিশোরগঞ্জের ভৈরবে জাহানারা বেগম (৫০) নামে এক নারীর বুকে অভিনব কায়দায় লুকিয়ে রাখা ৫ হাজার পিস ইয়াবা উদ্ধার করেছে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর খ সার্কেল ভৈরব শাখার সদস্যরা। আজ মঙ্গলবার (২৫ নভেম্বর) সন্ধ্যায় ঢাকা সিলেট মহাসড়ক সৈয়দ নজরুল ইসলাম সড়ক সেতুর ভৈরব প্রান্তে বিশেষ অভিযান পরিচালনা করে তাকে আটক করা হয়। গত দুই মাসে বিশেষ অভিযান আরো ১৭ জন নারী মাদককারবারিকে আটক করা হয়। এ তথ্য নিশ্চিত করেছে ভৈরব মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর-এর পরিদর্শক চন্দন গোপাল সুর।
আটককৃত মাদককারবারি জাহানারা বেগম কুমিল্লার মডেল থানার চাঁদপুরের শুভপুর এলাকার ক‌বীর হোসেনের বাড়ি মৃত নুরুল ইসলামের স্ত্রী।
মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর সূত্রে জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে ২৫ নভেম্বর সন্ধ্যায় ঢাকা সিলেট মহাসড়ক সৈয়দ নজরুল ইসলাম সড়ক সেতুর ভৈরব প্রান্তে বিশেষ অভিযান পরিচালনা করা হয়। এসময় আশুগঞ্জ থেকে ভৈরবে আসা একটি রেগুনা আটক করে তল্লাশি করা হয়। রেগুনার ভেতর যাত্রী বেশে থাকা জাহানারা বেগমকে আটকের পর তাকে তল্লাশি করে তার বুকে অভিনব কায়দায় রাখা ছিল ৫ হাজার পিস ইয়াবা পাওয়া যায়।
এদিকে অধিদপ্তর থেকে জানা যায়, দিন দিন ভৈরবসহ সারা দেশে নারী মাদককারবারিদের সংখ্যা বেড়েই চলেছে। গত দুই মাসে আরো ১৮ জন নারীকে বিভিন্ন নিষিদ্ধ মাদকদ্রব্যসহ আটক করে থানায় সোপর্দ করা হয়েছে। সূত্রে আরো জানা যায়, গত ২৩ নভেম্বর হিরামনি নামে এক নারী মাদক কারবারিকে ৪ কেজি গাঁজা, ৮ নভেম্বর নাজমা ও আশা বেগমকে ১৮শ পিস ইয়াবা, ৮ অক্টোবর চার নারী মাদককারবারি কাছ থেকে ১৯শ ৯০ পিস ইয়াবা, ৩৭ বোতল স্কাফ ও ২ কেজি গাঁজা পাওয়া যায়, এ ছাড়াও ২১ অক্টোবর স্মৃতি মনি নামের এক নারী মাদককারবারিকে ৬ কেজি গাঁজাসহ দুই মাসে মোট ১৮ জন নারী মাদককারবারিকে আটক করা হয়েছে।
এ বিষয়ে ভৈরব মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর-এর পরিদর্শক চন্দন গোপাল সুর বলেন, গোপন সংবাদের ভিত্তিতে প্রতিনিয়ত ভৈরবের বিভিন্ন এলাকায় বিশেষ অভিযান পরিচালনা করা হয়েছে। আজ জাহানারা বেগম নামে এ চিহ্নিত মাদককারবারিকে ৫ হাজার পিস ইয়াবাসহ আটক করা হয়েছে। তার নামে ভৈরব থানাসহ আশপাশের থানায় মাদকের একাধিক মামলা রয়েছে। জাহানারা বেগমের বিরুদ্ধে ভৈরব থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের শেষে থানায় সোপর্দ করা হয়েছে।
তিনি আরো বলেন, ভৈরবসহ দেশের বিভিন্ন এলাকায় দিনদিন মাদককারবারি নারীদের সংখ্যা বৃদ্ধি পাচ্ছে। বিশেষ করে বেশির ভাগ নারীরা স্বামী পরিত্যক্তা, কারো কারো একাধিক বিয়ে হয়েছে। আবার কেউ কেউ লোভে পড়ে স্বেচ্ছায় এই পেশায় জড়িয়ে পড়ে। প্রতি মাসেই ১০/১২ জন নারী বিভিন্ন মাদকসহ গ্রেফতার হচ্ছে। আমাদের নিয়মিত অভিযান অব্যাহত রয়েছে।

 


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category