• মঙ্গলবার, ১৪ জুলাই ২০২৬, ০৪:১০ পূর্বাহ্ন
Headline
মিয়ানমারে পাচারকালে বিপুল পরিমাণ সিমেন্ট-সার জব্দ, আটক ২২ কুলিয়ারচরে জুয়েল হ’ত্যা: প্রতিবাদে সড়ক অবরোধ, ২৪ ঘণ্টার আল্টিমেটাম ওয়াদুদ ভুঁইয়ার উপহারে চেংগী নদীতে নৌকা, স্বস্তি আট-দশ গ্রামের মানুষের কালীগঞ্জে নগর মহাপরিকল্পনা প্রণয়ন প্রকল্পের পরামর্শকরণ সভা-২ অনুষ্ঠিত নান্দাইলে যুবদল নেতা ফেরদৌসকে কু’পিয়ে আ’হত আটক ২ হালুয়াঘাটে অতিবৃষ্টি ও পাহাড়ি ঢল মোকাবিলায় জরুরি সভা চালের ড্রামের ভেতর মিললো ২০৭ পিস ট্যাপেন্টাডল আটক ১ মাইঝাইল সরকারি প্রাথমিক বিদ্যালয়ের আবারও ঈর্ষনীয় সফল্য কুমিল্লা সদর হাসপাতাল কক্ষে ঢুকল বৃষ্টির পানি, ভোগান্তিতে রোগীরা ঠাকুরগাঁওয়ে তিনজনের এক মাসের কা’রাদ’ণ্ড

মধুপুরে তৃতীয় শ্রেণির ছাত্রীকে ধ’র্ষ’ণচেষ্টা: অ’ভিযুক্তের শা’স্তি’র দাবিতে মা’নববন্ধন

আলকামা সিকদার, টাঙ্গাইল প্রতিনিধি
প্রকাশকাল : মঙ্গলবার, ৩০ জুন, ২০২৬

টাঙ্গাইলের মধুপুরে তৃতীয় শ্রেণিতে পড়ুয়া এক ছাত্রীকে ধর্ষণ চেষ্টা করা হয়েছে। উপজেলা মহিষমারা ইউনিয়নের গুইলা মহিষমারা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের তৃতীয় শ্রেণির ওই ছাত্রীর সাথে এমন ঘটনার প্রেক্ষিতে ৩০ জুন বিকেলে এলাকাবাসী ও বিদ্যালয়ের ছাত্রী ছাত্রীদের অংশ গ্রহণে অভিযুক্ত শাহালমের বিরুদ্ধে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। অভিযুক্ত শাহালম(৪০) একই গ্রামের মো. ইয়াকুব আলীর ছেলে। সে সম্পর্কে মেয়েটির চাচাতো চাচা।
জানা যায়, ২৯ জুন সকালে মেয়েটি স্কুলে যাওয়ার জন্য ঘরে স্কুল ড্রেস পরতে ছিলো। এ সময় ঘরের পাশ দিয়ে শাহালম যাওয়ার সময় মেয়েটিকে ঘরে একা পেয়ে সে ঘরে প্রবেশ করে তার উপর জবরদস্তি চালায় এবং শরিরের বিভিন্ন অঙ্গে হাত দেয়। এ সময় মেয়েটির চিৎকার করলে বাড়ির রান্না ঘরে খাবাররত অবস্থায় থাকা অন্য সদস্যরা দৌড়ে আসলে শাহালম পালিয়ে যায়। পরে মেয়েটি ভীতসন্ত্রস্ত অবস্থায় তার মায়ের কাছে ঘটনাটি বর্ণনা করলে তারা নিরুপায় হয়ে মধুপুর থানায় একটি অভিযোগ দায়ের করে। এবং ৩০জুন মঙ্গলবার বিকেলে এ বিষয়ে মানববন্ধন অনুষ্ঠিত হয়।

মানববন্ধন থেকে এলাকাবাসী জানায়, অভিযুক্ত শাহালমের বাবার পশ্রয়ে সে এমন জঘন্য কাজ করতে সাহস পায়। শুধু তাই নয় সে এর পূর্বেও কয়েকটি ন্যাক্কার জনক ঘটনা ঘটিয়েছে। এই মানববন্ধনের মাধ্যমে তার দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানানো হয়েছে।
এ সময় কথা বলেন মেয়েটির বাবা আব্দুল লতিফ, চাচা নজরুল ইসলাম, স্কুলের সভাপতি মো. জয়নাল আবেদীন,মেয়ের মা, বিদ্যালয়ের ছাত্রী-ছাত্রী, এলাকার সাধারণ জনগণ।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category