• বুধবার, ০৭ অক্টোবর ২০২৬, ০৭:২১ পূর্বাহ্ন
Headline
ভিডিও ছড়িয়ে পড়ার পর চুনারুঘাটের এএসআই প্রত্যাহার পানছড়িতে স্যাম ইউনিটের চিকিৎসা সরঞ্জাম হস্তান্তর ভৈরবে বাড়ির আঙ্গিনা থেকে সিঙ্গাপুর প্রবাসীর হাত-পা বাঁ’ধা লা/শ উদ্ধার সারাদেশে নৈরাজ্যের প্রতিবাদে পানছড়িতে বিএনপির বিক্ষোভ অষ্টগ্রামে জলমহাল নিয়ে সংঘর্ষ, বিএনপি নেতাকে কারণ দর্শানোর নোটিশ অষ্টগ্রামে জলমহাল দখল নিয়ে বিএনপির দুই পক্ষের সংঘর্ষ, আহত ২৫ নজরুল বর্ষ-২০২৬ উপলক্ষে কুষ্টিয়ায় শিক্ষা প্রতিষ্ঠান ভিত্তিক সাংস্কৃতিক প্রতিযোগিতা জয়পুরহাটে ৭২ কেজির কষ্টিপাথরের মূর্তি উদ্ধার, আটক ৪ সামাজিক ক্ষমতায়নে ব্র্যাকের সচেতনতামূলক সভা ঠাকুরগাঁওয়ে মাদকসহ গ্রেপ্তার, যুবকের ৩ মাসের কারাদণ্ড

মাদকের বিরুদ্ধে প্রতিবাদ করায় হামলার অভিযোগে পাঁচবিবিতে মানববন্ধন

বাবুল হোসেন, জয়পুরহাট প্রতিনিধিঃ
প্রকাশকাল : সোমবার, ১৪ সেপ্টেম্বর, ২০২৬

মাদকমুক্ত সমাজ গড়ার দাবিতে এবং মাদকের বিরুদ্ধে প্রতিবাদ করায় দেলোয়ার ও সনির ওপর মাদক ব্যবসায়ীদের হামলার অভিযোগে জয়পুরহাটের পাঁচবিবিতে মানববন্ধন কর্মসূচী অনুষ্ঠিত হয়েছে।

  1. সোমবার (১৪ সেপ্টেম্বর) বিকেল ৫টায় পাঁচবিবি তিনমাথা এলাকায় পাঁচবিবি মাদক প্রতিরোধ কমিটি ও সচেতন নাগরিকদের উদ্যোগে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়। প্রায় এক ঘণ্টাব্যাপী মানববন্ধনে বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ অংশ নেন।
    এ সময় বক্তব্য দেন পাঁচবিবি পৌরসভার সাবেক কাউন্সিলর আমজাদ হোসেন, সংরক্ষিত মহিলা কাউন্সিলর শামীমা আক্তার শিতল, বিশিষ্ট ব্যবসায়ী ও অবঃ পুলিশ কর্মকর্তা মিজানুর রহমান মিজান, মাদক প্রতিরোধ কমিটির সদস্য নজরুল, দেলোয়ার, বাচ্চু, সোবাহান, সেলিম, মকলেজ, জাকির ও হিরন।
    মানববন্ধনে বক্তারা বলেন, মাদক একটি পরিবার, সমাজ ও রাষ্ট্রকে ধ্বংসের দিকে ঠেলে দেয়। মাদকের বিরুদ্ধে কেউ প্রতিবাদ করলে তাকে ভয়ভীতি দেখানো ও হামলার ঘটনা কোনোভাবেই মেনে নেওয়া যায় না। দেলোয়ার ও সনির ওপর হামলার ঘটনায় জড়িতদের দ্রুত আইনের আওতায় আনার দাবি জানান তারা। এছাড়াও এলাকায় মাদক ব্যবসার সঙ্গে জড়িত বলে অভিযোগ থাকা রানা, রনি এবং অন্যান্য মাদক ব্যবসায়ীদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ ও দ্রুত গ্রেপ্তারের দাবি জানান।
    মানববন্ধন থেকে মাদকবিরোধী সামাজিক আন্দোলন আরও জোরদার করার আহ্বান জানানো হয়।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category