শরীয়তপুর গোসাইরহাটে মাদক, জুয়া ও ইভটিজিং এর বিরুদ্ধে জনসচেতনতা মূল্যক পথসভা করা হয়েছে। বৃহস্পতিবার দুপুর সাড়ে ১২ টায় গোসাইরহাট থানা কতৃক আয়োজনে পথসভা ও র্যালির করা হয়েছে। উপজেলার নলমুড়ি ইউনিয়নের হাটুরিয়া জিয়াউর রহমান আহাদ মিঞা বিদ্যালয় মাঠ প্রঙ্গনে এই পথসভায় সংক্ষিপ্ত বক্তব্যে মাদক জুয়া ও ইভটিজিং রোধে অত্র বিদ্যালয়ের শিক্ষক ও শিক্ষির্থীদের সাথে সচেতনতা মূল্যক পরামর্শ দেয়া হয়। এসময় বিদ্যালয়ের প্রধান শিক্ষক ও স্থানীয় দলীয় নেত্রীবৃন্দ সভায় বক্তব্য রাখেন।
এরপরে স্থানীয়দের নিয়ে একটি র্যালি বের করা হয়। র্যালিটি হাটুরিয়া বাজারের বিভিন্ন গলি পদার্পন করেন।
উক্ত পথ সভায় উপস্থিত ছিলেন এসময় উপস্থিত ছিলেন, উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) নুশরাত আরা খানম.গোসাইরহাট থানা অফিসার ইনচার্জ মোহাম্মদ বোরহান উদ্দিনসহ তার অন্যান্য ফোর্স ও নলমুড়ি ইউনিয়ন বিএনপির সাবেক সভাপতি মো. আদম আলী খাঁন,সাধারন সমস্যাদক রসিদ ঢালী সাবেক। সাবেক ছাত্রনেতা আনিসুর রহমান সিকদারসহ অন্যান্য নেত্রীবৃন্দ ও বিভিন্ন ওয়ার্ডের গ্রাম পুলিশসহ আরো অনেকে।
এছাড়াও স্থানীয় বিভিন্ন রাজনৈতিক দলের নেতৃবৃন্দ, মসজিদের ইমাম, বাজারের ব্যবসায়ী, স্থানীয় গন্যমান্য ব্যক্তিবর্গ। উপস্থিত নেতৃবৃন্দ মাদক, জুয়া ও ইভটিজিং বিরোধী অভিযানে পুলিশকে সর্বাত্তক সহযোগীতার আশ্বাস প্রদান করেন। উক্ত পথ সভায় অনুমান ১০০ থেকে ২০০ জন স্থানীয় শিক্ষক শিক্ষার্থী ও স্থানীয় লোকজন অংশগ্রহণ করে।