শিরোনাম :
শ্রীপুরে সড়ক উন্নয়ন কাজের উদ্বোধন করলেন নবনির্বাচিত এমপি বিরল ‘ক্যারোলি সিনড্রোমে’ আক্রান্ত নীলফামারীর সিরাতুলের বাঁচার আকুতি ভৈরবে নিখোঁজের চারদিন পর ব্যাংক কর্মকর্তার লাশ উদ্ধার ছিনতাই করতে ভৈরবে বাসা ভাড়া নেন নারী ছিনতাইকারী চক্র কুলিয়ারচরে ১৬ কেজি গাঁজাসহ ২ মাদক ব্যবসায়ী আটক ভূরুঙ্গামারীতে ৭ বছরেও শেষ হয়নি ১৩৬ কোটি টাকার সেতুর কাজ চাঁপাইনবাবগঞ্জে যাবজ্জীবন সাজাপ্রাপ্ত দুই আসামি আটক ঠাকুরগাঁওয়ের ভূল্লীতে পুলিশের অভিযানে মাদক সম্রাট হুমায়ুন আটক হলুদ-মরিচ গুড়ার ভিতরে মাদক, সীমান্তে বিজিবি’র অভিযানে আটক ১ চাঁপাইনবাবগঞ্জে জোরপূর্বক জমি দখল ও চাঁ’দা’বা’জির বিরুদ্ধে মা’নববন্ধন
বৃহস্পতিবার, ০৫ মার্চ ২০২৬, ১১:৫৪ অপরাহ্ন

মাধবপুর সীমান্তে বিজিবির অভি’যানে ৭৩ কেজি গাঁ’জা জব্দ

স্বপন রবি দাশ, হবিগঞ্জ প্রতিনিধি / ৪৩ Time View
Update : শুক্রবার, ২০ ফেব্রুয়ারী, ২০২৬

হবিগঞ্জে  মাধবপুর উপজেলায় বিশেষ অভিযান চালিয়ে ৭৩ কেজি ভারতীয় গাঁজা জব্দ করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। জব্দ করা মাদকের আনুমানিক বাজারমূল্য দুই লাখ ৫৫ হাজার ৫০০ টাকা।

‎বিজিবি সূত্রে জানা যায়, ২০ ফেব্রুয়ারি রাত আনুমানিক ১২টার দিকে ৫৫ বিজিবি ব্যাটালিয়ন-এর তেলিয়াপাড়া বিওপির একটি বিশেষ টহলদল মাধবপুর উপজেলার বান্ডারুয়া এলাকায় অভিযান চালায়। এর আগে গোপন সংবাদের ভিত্তিতে জানা যায়, ভারতীয় মাদকের একটি চালান ওই সীমান্ত এলাকা দিয়ে বাংলাদেশে প্রবেশের চেষ্টা করছে।

‎টহলদল সীমান্ত থেকে প্রায় ৪০০ গজ বাংলাদেশের অভ্যন্তরে অবস্থান নেয় এবং নজরদারি জোরদার করে। কিছুক্ষণ পর কয়েকজন চোরাকারবারী বস্তা বহন করে সীমান্ত অতিক্রম করে বাংলাদেশে প্রবেশ করে। বিজিবি সদস্যরা তাদের চ্যালেঞ্জ করলে তারা বস্তাগুলো ফেলে পালিয়ে যায়।

‎পরে ফেলে যাওয়া বস্তাগুলো তল্লাশি করে ৭৩ কেজি ভারতীয় গাঁজা উদ্ধার করা হয়। তবে ঘটনাস্থল থেকে কাউকে আটক করা সম্ভব হয়নি। উদ্ধার করা মাদকদ্রব্য আইনি প্রক্রিয়ার মাধ্যমে হবিগঞ্জ জেলা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ কার্যালয়-এ হস্তান্তরের কার্যক্রম চলছে।

‎৫৫ বিজিবি ব্যাটালিয়নের অধিনায়ক বলেন, সীমান্ত এলাকায় মাদকদ্রব্য ও চোরাচালান প্রতিরোধে বিজিবি নিয়মিত অভিযান পরিচালনা করছে। সীমান্ত সুরক্ষা জোরদার, গোয়েন্দা নজরদারি বৃদ্ধি এবং স্থানীয় জনগণের সহযোগিতায় এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category