শিরোনাম :
মির্জাপুরে ইমারত নির্মাণ শ্রমিকদের ১২ দফা দাবিতে মানব’বন্ধন কুলিয়ারচরের সিনিয়র সাংবাদিক আহমেদ ফারুক আর নেই নাগেশ্বরীতে মাদরাসা সুপারের নিয়োগ বানিজ্য ও দুর্নীতির বিরুদ্ধে মানববন্ধন ২৬ বছর পর কুড়িগ্রাম সরকারি কলেজ রিপোর্টার্স ক্লাবের আহ্বায়ক কমিটি ঘোষণা হবিগঞ্জে সেনাবাহিনীর অভি’যানে দেশীয় মদের গুদাম উন্মোচন, গাঁ’জাসহ আটক ৪ ‎ টুঙ্গিপাড়ায় আগুনে পুড়লো কৃষকের বসত ঘর, লক্ষাধিক টাকার ক্ষয়ক্ষতি নবীগঞ্জে পিকআপের ধাক্কায় সিএনজি চালকের সড়কে মৃত্যু ‎ সখিপুরে ওসিকে ধাক্কা দিয়ে পালালেন ছাত্রলীগ নেতা হবিগঞ্জে ৩২ কেজি ভারতীয় গাঁ’জাসহ মা’দক কা’র’বারি গ্রে’ফ’তার হাতিয়ায় মেধাবী শিক্ষার্থীদের পাশে প্রকৌশলী দিদারুল ইসলাম শিক্ষা ট্রাস্ট
রবিবার, ১৮ জানুয়ারী ২০২৬, ১০:৩৩ অপরাহ্ন

মানবাধিকার দিবস উপলক্ষে সার্চ মানবাধিকার সোসাইটি বাংলাদেশে আলোচনা সভা

হানিফ উদ্দিন সাকিব, হাতিয়া (নোয়াখালী) প্রতিনিধি / ৩২০ Time View
Update : শুক্রবার, ৫ ডিসেম্বর, ২০২৫

১০ ডিসেম্বর, আন্তর্জাতিক মানবাধিকার দিবস উপলক্ষে সার্চ মানবাধিকার সোসাইটি বাংলাদেশ ঢাকা জেলা কমিটির উদ্যোগে একটি বিশেষ আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

“Human Rights: Our Everyday Essentials””মানবাধিকার: আমাদের নিত্যদিনের অপরিহার্য অংশ”এই শ্লোগানকে সামনে রেখে দিনব্যাপী নানা কর্মসূচি পালন করা হয়।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন সার্চ মানবাধিকার সোসাইটি বাংলাদেশ ঢাকা জেলা কমিটির সভাপতি এম কে দেব। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সংগঠনের চেয়ারম্যান খান রেজাউর রহমান রেজা। মানবাধিকার সচেতনতা, সামাজিক দায়বদ্ধতা ও নাগরিক অধিকার নিশ্চিতকরনে সংগঠনের ভূমিকা তুলে ধরেন বক্তারা।

ঢাকা জেলা কমিটির সাধারণ সম্পাদক মো: সাইফুল ইসলাম মানবাধিকার রক্ষায় মাঠপর্যায়ে কাজের অভিজ্ঞতা তুলে ধরে বলেন “মানবাধিকার সুরক্ষা শুধু আইনি কাঠামোর মাধ্যমে নয়, মানুষের সচেতনতা ও সহমর্মিতার মাধ্যমেই নিশ্চিত হয়। সার্চ মানবাধিকার সোসাইটি বাংলাদেশ সেই লক্ষ্যেই কাজ করছে।

তিনি আরও উল্লেখ করেন যে, সমাজের প্রান্তিক মানুষদের অধিকার সচেতনতা বাড়াতে আগামী বছরে সংগঠনের মাধ্যমে বিশেষ কর্মশালা ও প্রচারণা চালানো হবে। তাঁর দূরদর্শী নেতৃত্ব ও অব্যাহত মানবিক কর্মকাণ্ড উপস্থিত সবাইকে অনুপ্রাণিত করে।

অনুষ্ঠানে মানবাধিকার লঙ্ঘন রোধে গণসচেতনতা বাড়ানোর আহ্বান জানানো হয় এবং আগামী দিনের কর্মপরিকল্পনা ঘোষণা করা হয়। শান্তি, ন্যায় ও সমতার পথে সার্চ মানবাধিকার সোসাইটির উদ্যোগকে এগিয়ে নিতে সকলের সহযোগিতা কামনা করা হয়।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category