• বৃহস্পতিবার, ১০ সেপ্টেম্বর ২০২৬, ০৩:৫৮ অপরাহ্ন
Headline
টুঙ্গিপাড়ায় ১০ কিলোমিটার সড়ক যেন অপরাধের অভয়ারণ্য ইউএনডিপি-জেলা পরিষদের যৌথ প্রকল্প নিয়ে রাঙ্গামাটিতে অবহিতকরণ সভা নওগাঁয় হানিট্র্যাপে সাড়া দিয়ে ফাঁদে চেকের ফাঁদে শিক্ষক, গ্রেপ্তার ৪ কুলিয়ারচরে মেয়র পদে তরুণ নেতা নূরুল ইশরাক-কে চান নাগরিক ও ভক্তবৃন্দরা কুমিল্লা ব্রাহ্মণপাড়ায় ইয়াবাসহ গ্রেপ্তার ২, মাদক সেবনে সাজা ৫ জনের কুমিল্লায় মাদক উদ্ধারে পুরস্কার পেলেন ব্রাক্ষণপাড়া থানার ওসি ফারুক মাধবপুরে সাবেক মেয়র শাহ মো. মুসলিম গ্রেপ্তার ঠাকুরগাঁওয়ে ইয়াবাসহ মাদক ব্যবসায়ী গ্রেপ্তার অষ্টগ্রামে আওয়ামী লীগ নেতা মোজতাবা আরিফ খান ডিবি’র হাতে গ্রেপ্তার ভৈরবে জেল পলাতক আমৃত্যু কারাদণ্ডপ্রাপ্ত আসামি র‍্যাবের হাতে গ্রেপ্তার

মানসিক ভারসাম্যহীন ছেলেকে নিয়ে অসহায় বাবা মা

মো.বাবুল হোসেন, জয়পুরহাট প্রতিনিধি
প্রকাশকাল : বুধবার, ৩ জুন, ২০২৬

জয়পুরহাটের পাঁচবিবি উপজেলার আয়মারসুলপুর ইউনিয়নের ডিলারপাড়া (ঠকেরঘাট) এলাকার ইসমাইল হোসেন(২৩) নামের এক মানসিক ভারসাম্যহীন ছেলেকে নিয়ে বিপাকে পড়েছে তার বাবা মা। ইসমাইল ওই গ্রামের সাইফুল ইসলামের ছেলে।
স্থানীয়রা জানায়, ইসমাইল মানসিক সমস্যার কারণে প্রায় উগ্র ও অসাভাবিক আচরণ করে গ্রামের সাধারণ মানুষের উপর শারিরিক প্রহার করে। কখনও আবার সুস্থ্য মানুষের মত চলাচল স্বাভাবিক জীবন যাপনও করে।
আজ বুধবার (৩ জুন) সকালে গ্রামের নজরুল ইসলামের সাথে কথা বলতে বলতে ইসমাইল উগ্র মেজাজে তাকে মারতে গেলে স্থানীয়রা তাকে রক্ষা করে। এরপর থেকে ইসমাইল অস্বাভাবিক আচরণ করতে থাকে। এক পর্যায়ে গ্রামের লোকজন তাকে একটি ঘরে আটকে রেখে স্থানীয় ইউপি চেয়ারম্যানকে খবর দেন।
এলাকার লোকজন বলেন, ইসমাইল প্রায় প্রায় এরকম আচরণ করে গ্রামের অনেক মানুষকে মারপিট করেছে। তাকে কোন মানসিক হাসপাতালে না পাঠালে বড় এলাকায় বড় ধরনের দূর্ঘটনা ঘটতে পারে।
ইউপি চেয়ারম্যান মামূনুর রশিদ মিল্টন বলেন, আমি সেখানে গিয়ে তার যে অবস্থা ও আচরণ দেখলাম তাতে যে কোন সময় সাধারণ লোকের বড় ধরনের ক্ষতি হতে পারে। আমি বিষয়টি তৎক্ষনিক উপজেলা নির্বাহী কর্মকর্তা স্যারকে জানিয়েছি। তিনি তার বাবা মার সঙ্গে কথা বলে ব্যবস্থা নিবেন বলে বলেছেন।

উপজেলা নির্বাহী কর্মকর্তা কাশপিয়া তাসরিন বলেন, সমাজসেবা অফিসারকে প্রয়োজনীয় নির্দেশনা দেয়া হয়েছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category