শিরোনাম :
কালীগঞ্জের তুমুলিয়ায় খ্রিষ্টান বাড়ীতে ডাকাতি দি চাঁপাইনবাবগঞ্জ চেম্বার অব কমার্স এন্ড ইন্ডাস্ট্রির মতবিনিময় গোপালগঞ্জের ৩টি আসনে ৩০ প্রার্থীর মধ্যে ১৯ জনই হারিয়েছেন জামানত টেকনাফে আড়াই কোটি টাকার ইয়াবাসহ আটক ২ কুলিয়ারচরের ফেদাউল্লাহ্ উচ্চ বিদ্যালয়ের বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা অনুষ্ঠিত শেখ হাসিনার চাচা শিক্ষা উদ্যোক্তা শেখ কবির হোসেনের জানাযা সম্পন্ন টিকটকে পরিচয় সন্তান রেখে উধাও দুই নারী,থানায় অভি’যোগ ড.রেজা কিবরিয়াকে অভিনন্দন জানালেন স্বতন্ত্র প্রার্থী সুজাত মিয়া একে এম ফজলুল হক মিলন কে মন্ত্রী হিসেবে দেখতে চায় গাজীপুর-৫ জনসাধারণ চাঁপাইনবাবগঞ্জের চরবাগডাঙ্গায় বো’মা বি’স্ফো’র’ণে দুজন নি/হ/ত আ’হ’ত ৩
সোমবার, ১৬ ফেব্রুয়ারী ২০২৬, ০৯:১৮ পূর্বাহ্ন

মানুষের অধিকার ফেরাতে ১২ ফেব্রুয়ারি জবাব দিতে হবে, তারেক রহমান

মো:রুবেল মিয়া, মির্জাপুর( টাঙ্গাইল) প্রতিনিধি / ৭৯ Time View
Update : রবিবার, ১ ফেব্রুয়ারী, ২০২৬

বিএনপির চেয়ারম্যান তারেক রহমান বলেছেন, মানুষের কেড়ে নেয়া অধিকার ফেরাতে ১২ ফেব্রুয়ারি জবাব দিতে হবে। শনিবার (৩১ জানুয়ারি) সন্ধ্যায় টাঙ্গাইল
টাঙ্গাইলের ৮টি আসনের ধানের শীষের প্রার্থীদের দেখে রাখার দায়িত্ব আপনাদের: তারেক রহমান
ঢাকা-টাঙ্গাইল মহাসড়কের দরুন চরজানা বাইপাস এলাকায় বিএনপির নির্বাচনি জনসভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।
দেশ পরিচালনার অভিজ্ঞতা একমাত্র বিএনপিরই আছে উল্লেখ করে তারেক রহমান বলেন, জবাবদিহিমূলক সরকার প্রতিষ্ঠা করা গেলে, মানুষের অধিকার নিশ্চিত হবে। ষড়যন্ত্র করে কেউ যাতে ভোটের অধিকার কড়ে নিতে না পারে, সবাইকে সতর্ক থাকতে হবে।
বিএনপি ক্ষমতায় গেলে টাঙ্গাইলে তাঁত শিল্প সারা বিশ্বে রপ্তানি করার ব্যাবস্থা করা হবে বলেও ঘোষণা দেন বিএনপির চেয়ারম্যান তারেক রহমান।
এর আগে সিরাজগঞ্জে বিসিক শিল্প পার্কে বিএনপির নির্বাচনি জনসভা শেষে বিকেল ৫ টায় ঢাকা-টাঙ্গাইল মহাসড়কের দরুন চরজানা বাইপাস এলাকায়
বিএনপির নির্বাচনি জনসভার মঞ্চে উঠেন দলের চেয়ারম্যান তারেক রহমান। এ সময় নেতা-কর্মী-সমর্থকরা করতালি দিয়ে তাকে স্বাগত জানায়। তারেক রহমান তার স্ত্রী জুবাইদা রহমানকে সঙ্গে নিয়ে মঞ্চে উঠে হাত নেড়ে তাদের শুভেচ্ছার জবাব দেন।

প্রায় দুই দশক পর টাঙ্গাইল জেলায় সফরে আসলেন বিএনপির চেয়ারম্যান। টাঙ্গাইলে প্রধান অতিথির বক্তব্য দেবেন তিনি। জানা গেছে, এই জনসভা মঞ্চ থেকে টাঙ্গাইল জেলার সব সংসদীয় আসনে বিএনপির দলীয় প্রার্থীদের পরিচয় করিয়ে দেয়া হয়।

টাঙ্গাইল জেলা বিএনপির সভাপতি হাসিজ্জামিল শাহীন বলেন, তারেক রহমানকে দেখতে টাঙ্গাইল প্রত্যন্ত অঞ্চল থেকে নেতাকর্মীরা এসেছেন। প্রায় দুই দশক পর তারেক রহমানকে তারা খুব কাছ থেকে দেখতে পাচ্ছেন। এসময় উপস্থিত ছিলেন টাঙ্গাইল ১ ধনবাড়ী মধুপুর আসনের বিএনপির মনোনীত প্রার্থী মাহাবুর আলম স্বপন ফকির,টাঙ্গাইল ২ ভূয়াপুর গোপালপুর এডভোকেট আব্দুল সালাম পিন্টু,
টাঙ্গাইল ৩ ঘাটাইল ওবায়দুল হক নাসির, টাঙ্গাইল ৪ লুৎফর রহমান খান মতিন, টাঙ্গাইল ৫ সদর সুলতান সালাউদ্দিন টুকু, টাঙ্গাইল ৬ নাগরপুর দেলদুয়ার রবিউল আউয়াল লাভলু, টাঙ্গাইল ৭ মির্জাপুর আবুল কালাম আজাদ সিদ্দিকী, টাঙ্গাইল ৮ বাসাইল সখিপুর এডভোকেট আহমেদ আজম খান কে ধানের শীষের প্রার্থী হিসেবে পরিচয় করিয়ে দেন। এই সময় আরো উপস্থিত ছিলেন বিএনপি ঢাকা বিভাগের সাংগঠনিক সম্পাদক কাজী সায়েদুর রহমান বাবুল,কেন্দ্রীয় বিএনপির সহ- সাংস্কৃতিক বিষয়ক সম্পাদক সাঈদ সোহরাব, ঢাকা বিভাগের সহ সাংগঠনিক সম্পাদক বেনজির আহম্মেদ টিটু প্রমুখ।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category