• বুধবার, ০৭ অক্টোবর ২০২৬, ০৭:১০ পূর্বাহ্ন
Headline
ভিডিও ছড়িয়ে পড়ার পর চুনারুঘাটের এএসআই প্রত্যাহার পানছড়িতে স্যাম ইউনিটের চিকিৎসা সরঞ্জাম হস্তান্তর ভৈরবে বাড়ির আঙ্গিনা থেকে সিঙ্গাপুর প্রবাসীর হাত-পা বাঁ’ধা লা/শ উদ্ধার সারাদেশে নৈরাজ্যের প্রতিবাদে পানছড়িতে বিএনপির বিক্ষোভ অষ্টগ্রামে জলমহাল নিয়ে সংঘর্ষ, বিএনপি নেতাকে কারণ দর্শানোর নোটিশ অষ্টগ্রামে জলমহাল দখল নিয়ে বিএনপির দুই পক্ষের সংঘর্ষ, আহত ২৫ নজরুল বর্ষ-২০২৬ উপলক্ষে কুষ্টিয়ায় শিক্ষা প্রতিষ্ঠান ভিত্তিক সাংস্কৃতিক প্রতিযোগিতা জয়পুরহাটে ৭২ কেজির কষ্টিপাথরের মূর্তি উদ্ধার, আটক ৪ সামাজিক ক্ষমতায়নে ব্র্যাকের সচেতনতামূলক সভা ঠাকুরগাঁওয়ে মাদকসহ গ্রেপ্তার, যুবকের ৩ মাসের কারাদণ্ড

মা’ম’লা বাণিজ্যের প্রতিবাদে নরসিংদীতে মানববন্ধন, দুই কিশোরের মুক্তি দাবি

আলমগীর পাঠান, নরসিংদী প্রতিনিধি
প্রকাশকাল : শুক্রবার, ৭ আগস্ট, ২০২৬

নরসিংদী প্রতিনিধি: মামলা বাণিজ্যের মাধ্যমে দুই কিশোরকে মিথ্যা অভিযোগে জেলহাজতে প্রেরণের প্রতিবাদে এবং সঠিক তদন্ত ও ন্যায়বিচারের দাবিতে নরসিংদীর শিবপুরে এক মানববন্ধন ও প্রতিবাদ সভা অনুষ্ঠিত হয়েছে।

আজ শুক্রবার (০৭ আগস্ট) বিকেল ৫ ঘটিকায় শিবপুর উপজেলার যোশর এলাকায় ‘এসবি কোম্পানি’র সামনে ভুক্তভোগী পরিবার ও এলাকাবাসীর যৌথ উদ্যোগে এই কর্মসূচি পালিত হয়।

​মানববন্ধনে বক্তারা অভিযোগ করেন, সম্প্রতি গত ৩১ জুলাই ২০২৬ তারিখ রাতে যোশর গ্রামের এসবি কোম্পানির পাশে পাহাড়ফুলদি গ্রামের বাসিন্দা খলিলের একটি প্লাস্টিকের বস্তার গোডাউনে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। অগ্নিকাণ্ডের পর এসবি কোম্পানির সিসিটিভি ফুটেজ অনুসন্ধান করে আইনশৃঙ্খলা বাহিনী দেখতে পায় যে, ঘটনার রাতে যোশর গ্রামের মৃত রুহুল আমীনের ছেলে ফাহিম মৃধা (১৫) এবং নূর মোহাম্মদের ছেলে তামিম (১২) রাস্তার পাশে দাঁড়িয়ে ছিল। সিসিটিভি ফুটেজে কেবল তাদের উপস্থিতির ওপর ভিত্তি করে জিজ্ঞাসাবাদের জন্য শিবপুর মডেল থানা পুলিশ এই দুই তরুণকে আটক করে।

​এলাকাবাসীর দাবি, আটকের পরপরই অভিযুক্ত খলিল দুই কিশোরের অভিভাবকদের ভয়ভীতি দেখিয়ে ধাপে ধাপে মোটা অঙ্কের টাকা দাবি করেন। টাকা না দিলে তাদের অগ্নিকাণ্ডের মামলায় ফাঁসিয়ে দেওয়ার হুমকি দেওয়া হয়। পরবর্তীতে দাবি করা টাকা না পেয়ে ষড়যন্ত্রমূলকভাবে ওই দুই কিশোরকে গ্রেপ্তার দেখিয়ে আদালতের মাধ্যমে জেলহাজতে প্রেরণ করা হয়।

​১২ ও ১৫ বছরের দুই কিশোরকে জেলহাজতে পাঠানোর খবরে পুরো এলাকায় তীব্র ক্ষোভ ও চাঞ্চল্যের সৃষ্টি হয়। এরই ধারাবাহিকতায় আজ শত শত গ্রামবাসী এসবি কোম্পানির সামনের সড়কে ব্যানার নিয়ে মানববন্ধনে অংশ নেন।

​মানববন্ধনে বক্তব্য দিতে গিয়ে বক্তারা বলেন, “খলিল নিজের স্বার্থ হাসিলে মামলা বাণিজ্যকে হাতিয়ার হিসেবে ব্যবহার করছেন। সিসিটিভি ফুটেজে কাউকে রাস্তায় দাঁড়িয়ে থাকতে দেখলেই সে অপরাধী হয়ে যায় না। নিরীহ দুই কিশোরকে অন্যায়ভাবে ফাঁসানো হয়েছে।”

​বক্তারা অবিলম্বে এই দুই কিশোরের নিঃশর্ত মুক্তি, প্রকৃত অগ্নিকাণ্ডের কারণ অনুসন্ধানে নিরপেক্ষ তদন্ত এবং মামলা বাণিজ্যে জড়িত খলিলের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category