• সোমবার, ১৭ অগাস্ট ২০২৬, ০৭:৫৬ পূর্বাহ্ন
Headline
সারাদেশে নারী ও শিশু নি/র্যা/ত/নের প্রতিবাদে বেলাবোতে মানববন্ধন রাজাপুর ইউনিয়নে বিএনপির প্রার্থিতা বাছাই নিয়ে পর্যালোচনা সভা ঠাকুরগাঁও গোপীকান্তপুরে ৫ যুবকের স্বপ্নে নির্মম আঘাত, হা’ম’লায় প্রাণ গেল বহু হাঁসের বেলকুচিতে জাতীয় মৎস্য পক্ষের উদ্বোধন, আলোচনা ও পুরস্কার বিতরণ সাতক্ষীরায় এক মাস ধরে পানিবন্দী ৩ হাজার পরিবার রাখালগাছিতে বিএনপি নেতা বাপ্পি’র অর্থায়নে রাস্তা সংস্কার গোসাইরহাটে জাতীয় মৎস্য পক্ষ-২০২৬ পালিত রাণীনগরে জাতীয় মৎস্য পক্ষ উপলক্ষে র‍্যালি ও মাছের পোনা অবমুক্ত নাগেশ্বরীতে জাতীয় মৎস পক্ষ ২০২৬ পালিত আমোদপুরে মেধাবী ও রত্নগর্ভা মায়েদের সংবর্ধনা

মির্জাপুরে ভিডিও ভাইরাল ইভটিজিংয়ের অপরাধে যুবক আটক

মো:রুবেল মিয়া, মির্জাপুর(টাঙ্গাইল)প্রতিনিধি
প্রকাশকাল : বুধবার, ৫ আগস্ট, ২০২৬

টাঙ্গাইলের মির্জাপুর উপজেলার বহুরিয়া ইউনিয়নের গেড়ামারা গোহাইলবাড়ি সবুজ সেনা উচ্চ বিদ্যালয়ের এক ছাত্রীকে উত্যক্ত করার অপরাধে কিতাব খান ছেলে ইসমাইল খান (১৯) কে মঙ্গলবার রাত ৩ টায় গ্রেফতার করেছে মির্জাপুর থানা পুলিশ।

জানা যায়, মির্জাপুর উপজেলার চার সংবাদকর্মী চ্যালেন এস প্রতিনিধি লুৎফর অরেঞ্জ,প্রতিদিনের কাগজ এর প্রতিনিধি মো:রুবেল মিয়া,গ্রিন টিভি প্রতিনিধি মোয়াজ্জেম হোসেন ও খবর বাংলাদেশ এর প্রতিনিধি রাব্বি খান সড়ক নির্মাণে অনিয়মের তথ্য সংগ্রহ শেষে ফেরার পথে ইসমাইল খান তার মোটরসাইকেল দিয়ে কয়েকজন ছাত্রীর পথ রোধ করে। এসময় উক্ত সংবাদকর্মীরা পথ রোধ করার কারণ জানতে চাইলে সে ক্ষিপ্ত হয়ে ওঠে। পরবর্তীতে তার ভিডিও ধারণ করে সোশ্যাল মিডিয়ায় আপলোড করার সাথে সাথে তা ভাইরাল হয়ে যায়। বিষয়টি প্রসাশনের নজরে আসলে মঙ্গলবার রাত ৩ টার সময় পুলিশ ইসমাইলের বাড়ি তল্লাশি করে। সেখানে তাকে না পেয়ে পাশের বাড়ির গোয়াল ঘরে তল্লাশি করে তাকে আটক করা হয়।

মির্জাপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আব্দুল্লাহ আল মামুন যুবক ইসমাইলের আটকে গণমাধ্যম কর্মীদের বলেন ইসমাইল বিরুদ্ধে নিয়মিত মামলা করা হবে।
কোন স্কুল কলেজে ইভটিজিংয়ের ঘটনা ঘটলে
আমি নিজে দ্রুত ব্যবস্থা নেব।’’তিনি আরও আশ্বাস দেন, মির্জাপুর শান্তিপূর্ণ ও নিরাপদ পরিবেশ নিশ্চিত করতে পুলিশ প্রশাসন সর্বদা সচেষ্ট থাকবে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category