শিরোনাম :
মির্জাপুরে ইমারত নির্মাণ শ্রমিকদের ১২ দফা দাবিতে মানব’বন্ধন কুলিয়ারচরের সিনিয়র সাংবাদিক আহমেদ ফারুক আর নেই নাগেশ্বরীতে মাদরাসা সুপারের নিয়োগ বানিজ্য ও দুর্নীতির বিরুদ্ধে মানববন্ধন ২৬ বছর পর কুড়িগ্রাম সরকারি কলেজ রিপোর্টার্স ক্লাবের আহ্বায়ক কমিটি ঘোষণা হবিগঞ্জে সেনাবাহিনীর অভি’যানে দেশীয় মদের গুদাম উন্মোচন, গাঁ’জাসহ আটক ৪ ‎ টুঙ্গিপাড়ায় আগুনে পুড়লো কৃষকের বসত ঘর, লক্ষাধিক টাকার ক্ষয়ক্ষতি নবীগঞ্জে পিকআপের ধাক্কায় সিএনজি চালকের সড়কে মৃত্যু ‎ সখিপুরে ওসিকে ধাক্কা দিয়ে পালালেন ছাত্রলীগ নেতা হবিগঞ্জে ৩২ কেজি ভারতীয় গাঁ’জাসহ মা’দক কা’র’বারি গ্রে’ফ’তার হাতিয়ায় মেধাবী শিক্ষার্থীদের পাশে প্রকৌশলী দিদারুল ইসলাম শিক্ষা ট্রাস্ট
রবিবার, ১৮ জানুয়ারী ২০২৬, ১০:৫০ অপরাহ্ন

মেডিকেল ভর্তি পরীক্ষায় চান্স পেয়েছে কুলিয়ারচরের নাজনীন আক্তার

মুহাম্মদ কাইসার হামিদ,নিজস্ব প্রতিনিধি / ১৪৮ Time View
Update : বুধবার, ১৭ ডিসেম্বর, ২০২৫

২০২৫-২৬ শিক্ষাবর্ষে মেডিকেল কলেজের ভর্তি পরীক্ষায় অংশগ্রহণ করে রাজশাহী মেডিকেল কলেজে চান্স পেয়েছে মোছা. নাজনীন আক্তার। সে ঢাকা বীরশ্রেষ্ঠ নূর মোহাম্মদ পাবলিক কলেজের ছাত্রী ও কিশোরগঞ্জ জেলার কুলিয়ারচর উপজেলার গোবরিয়া আব্দুল্লাহপুর ইউনিয়নের লক্ষ্মীপুর কোনাবাড়ী গ্রামের নাজমুল হুদা ও মজিদা খাতুন দম্পত্তির মেয়ে। তার পিতা বর্ডার গার্ড বাংলাদেশ -এ কর্মরত। সে বীর মুক্তিযোদ্ধা মরহুম মহরম আলী ও কুলিয়ারচর সরকারি কলেজের অবসরপ্রাপ্ত অধ্যক্ষ মো. ইদ্রিস মিয়ার নাতনী।

গত ১২ ডিসেম্বর শুক্রবার ঢাকা ইডেন মহিলা কলেজ কেন্দ্রে মেডিকেল ভর্তি পরীক্ষায় অংশগ্রহণ করে সে। গত ১৪ ডিসেম্বর রোববার বিকেলে মেডিকেল ভর্তি পরীক্ষার ফলাফল প্রকাশ করা হয়। ভর্তি পরীক্ষার ফলাফলে দেখা গেছে মোছা. নাজনীন আক্তার ৭৯.৫০ নম্বর পেয়ে রাজশাহী মেডিকেল কলেজে চান্স পেয়েছে।

এর আগে সে ঢাকা বীরশ্রেষ্ঠ নূর মোহাম্মদ পাবলিক কলেজ থেকে ২০২৩ সালে জিপিএ গোল্ডেন-৫ পেয়ে এসএসসি’তে উত্তীর্ণ হয়েছে এবং চলতি ২০২৬ সালে একই ভাবে জিপিএ গোল্ডেন-৫ পেয়ে এইচএসসি’তে উত্তীর্ণ হয়।

নাজনীন আক্তার বলেন, মা-বাবা ও শিক্ষকদের সর্বাত্মক প্রচেষ্টায় আমি মেডিকেল ভর্তি পরীক্ষায় চান্স পেয়েছি। আমি ভবিষ্যতে একজন মানবিক ডাক্তার হতে চাই।

নাজনীন আক্তারের পিতা নাজমুল হুদা ও মাতা মজিদা খাতুন বলেন, আমাদের মেয়ের প্রতি আমাদের বিশ্বাস ছিল যে সে ভালো রেজাল্ট করবে। আমাদের মেয়ে আমাদের আশা পূরণ করেছে। তার ফলাফলে আমরা অত্যান্ত খুশি। পড়াশুনায় আমাদের মেয়ের আগ্রহ ছিলো বেশ। তারা তাদের মেয়ের জন্য সকলের নিকট দোয়া কামনা করেন।

ঢাকা বীরশ্রেষ্ঠ নূর মোহাম্মদ পাবলিক কলেজের অধ্যক্ষ লে. কর্ণেল মো. আবু সাঈদ বলেন, আসলে মেয়েটা খুব মেধাবী। আমাদের কলেজ থেকে ভালো ফলাফল করেছে। এর আগেও এসএসসি ও এইচএসসিতে জিপিএ গোল্ডেন-৫ পেয়েছে সে। আমরা তার উজ্জ্বল ভবিষ্যৎ কামনা করি।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category