সম্প্রতি বাংলাদেশের রাষ্ট্রপতি মোহাম্মদ সাহাবুদ্দিন জানিয়েছেন, তিনি মেয়াদ শেষ হওয়ার আগেই পদ ছাড়তে চান। বৃহস্পতিবার (১১ ডিসেম্বর) আন্তর্জাতিক সংবাদ সংস্থা রয়টার্সকে দেওয়া সাক্ষাৎকারে তিনি এ ইচ্ছার কথা জানান। রাষ্ট্রপতি বলেন, অন্তর্বর্তী সরকারের আচরণে তিনি অপমানিত বোধ করছেন।
হোয়াটসঅ্যাপে দেওয়া সাক্ষাৎকারে সাহাবুদ্দিন বলেন, ফেব্রুয়ারির জাতীয় নির্বাচন পর্যন্ত তিনি দায়িত্বে থাকবেন। কারণ, সংবিধান তাকে এই অবস্থানে থাকার বাধ্যবাধকতা দিয়েছে।
তিনি বলেন, ‘আমি যেতে আগ্রহী। পদ থেকে সরে দাঁড়াতে চাই। তবে নির্বাচন না হওয়া পর্যন্ত দায়িত্ব পালন করবো।’