• বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর ২০২৬, ০৩:৫৩ পূর্বাহ্ন
Headline
নিলফা বয়রা উচ্চ বিদ্যালয়ে এডহক কমিটির সভাপতি লাইজু আক্তার কুমিল্লা ব্রাহ্মণপাড়ায় ইয়াবাসহ গ্রেপ্তার-৬ টুঙ্গিপাড়ায় ধ’র্ষ’ণের শিকার নারীর পাশে এনসিপি নেতাকর্মীরা কুমিল্লায় বোন-ভাতিজাকে কু’পিয়ে হ/ত্যা, মূল আসামিসহ গ্রে’প্তার-৩ পাঁচবিবিতে জমি-জমার বিরোধের জের ধরে বাড়ীতে হামলা ও লুটপাটে অভিযোগ ভৈরবে জমি বিরোধে চলাচলের রাস্তায় বেড়া, বিপাকে ৩ পরিবার মিঠামইনের উপজেলা নির্বাচনে চেয়ারম্যান পদে প্রার্থী ঘোষণা অ্যাড.শাহ্ কামাল মাদক সেবনের দায়ে মাধবপুরে এক যুবকের ৬ মাসের কারাদণ্ড জনগণের কথা না শুনলে আমরা পথ হারাবো : আইনমন্ত্রী পাঁচবিবিতে বেড়া ভেঙে ফলদ গাছ কেটে ফেলার অভিযোগ

মৌলভীবাজারে শুরু হলো মা’দক বিরোধী প্রীতি ফুটবল ম্যাচ

মনজু বিজয় চৌধুরী, মৌলভীবাজার প্রতিনিধি
প্রকাশকাল : রবিবার, ১৭ মে, ২০২৬

মাদকবিরোধী সচেতনতা সৃষ্টি ও তরুণ সমাজকে খেলাধুলার প্রতি আগ্রহী করে তুলতে মৌলভীবাজারে মাদকবিরোধী প্রীতি ফুটবল ম্যাচ অনুষ্ঠিত হয়েছে। মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর, জেলা কার্যালয় মৌলভীবাজারের উদ্যোগে আয়োজিত এ খেলা রবিবার বিকেলে মৌলভীবাজার সরকারি উচ্চ বিদ্যালয় মাঠে অনুষ্ঠিত হয়।

উদ্বোধনী ম্যাচে অংশ নেয় মৌলভীবাজার সদর উপজেলা একাদশ ও মৌলভীবাজার পৌরসভা একাদশ। প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ খেলায় মৌলভীবাজার পৌরসভা একাদশকে ২-০ গোলে পরাজিত করে মৌলভীবাজার সদর উপজেলা একাদশ।

খেলায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর জেলা কার্যালয় মৌলভীবাজারের উপ-পরিচালক মোঃ রাশেদুজ্জামানের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মৌলভীবাজার সদর উপজেলা প্রশাসনের প্রতিনিধি। এছাড়া বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর জেলা কার্যালয়ের পরিদর্শক অমর কুমার সেন ও পরিদর্শক মাসুদুর রহমান তালুকদার।

এ সময় আরও উপস্থিত ছিলেন সমাজকর্মী সাদিকুর রহমান, ম্যাজিক মোহন এবং প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার প্রতিনিধিরা।

আয়োজকরা জানান, মাদকের ভয়াবহতা সম্পর্কে জনসচেতনতা বাড়াতে জেলার বিভিন্ন উপজেলায় এ ধরনের মাদকবিরোধী ফুটবল ম্যাচ আয়োজন করা হচ্ছে। খেলাধুলার মাধ্যমে যুব সমাজকে মাদক থেকে দূরে রাখাই এ আয়োজনের মূল লক্ষ্য।

প্রকাশিত সূচি অনুযায়ী আগামী দিনগুলোতে জেলার বিভিন্ন উপজেলায় ধারাবাহিকভাবে আরও খেলা অনুষ্ঠিত হবে বলে সংশ্লিষ্টরা জানিয়েছেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category