বৃহৎ ধর্মীয় শিক্ষা প্রতিষ্ঠান তাহেরিয়া শহীদিয়া সুন্নিয়া মাদরাসা হেফজখানা ও এতিমখানা এবং আহলে সুন্নাত ওয়াল জামাত, হাতিয়া উপজেলা শাখা–এর যৌথ উদ্যোগে হজব্রত পালনের উদ্দেশ্যে সৌদি আরবগামী মাওলানা মোঃ মুনির উদ্দিন আল কাদেরী-কে এক বর্ণাঢ্য সংবর্ধনা প্রদান করা হয়েছে।
সংবর্ধনা অনুষ্ঠানটি অনুষ্ঠিত হয়, নোয়াখালী দ্বীপ উপজেলা হাতিয়ায়, অনুষ্ঠানে স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ, শিক্ষক-শিক্ষার্থী, রাজনৈতিক ও সামাজিক নেতৃবৃন্দসহ অসংখ্য শুভাকাঙ্ক্ষী উপস্থিত ছিলেন।
সম্মাননার কেন্দ্রবিন্দু মাওলানা মোঃ মুনির উদ্দিন আল কাদেরী পরিচালক, তাহেরিয়া শহীদিয়া সুন্নিয়া মাদ্রাসা হেফজখানা ও এতিমখানা কমপ্লেক্স প্রতিষ্ঠাতা সাধারণ সম্পাদক, আহলে সুন্নাত ওয়াল জামাত, হাতিয়া উপজেলা শাখা
হজে যাওয়ার আগে বিশেষ সম্মাননা হিসেবে তাঁর কর্মস্থল ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংক, কাটিরহাট ব্রাঞ্চ–এর পক্ষ থেকেও একটি আনুষ্ঠানিক সম্মাননা স্মারক তুলে দেওয়া হয়।
বক্তব্য ও অনুভূতি
অনুষ্ঠানে বক্তারা বলেন, বহুদিন ধরে দ্বীনি শিক্ষা বিস্তার, সমাজসেবা ও মানবতার খেদমতে মাওলানা মুনির উদ্দিন আল কাদেরী গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে আসছেন। তাঁর নেতৃত্বে প্রতিষ্ঠানটির শিক্ষা, হিফজ কার্যক্রম এবং এতিমদের সেবামূলক কাজ অগ্রসর হয়েছে। বক্তারা তাঁর নিরাপদ ও সফল হজযাত্রা কামনা করেন।
সম্মাননা গ্রহণ করে মাওলানা মো:মুনির উদ্দিন আল কাদেরী কৃতজ্ঞতা জানিয়ে বলেন— “হজে যেতে পারা আমার জীবনের বড় সৌভাগ্য। আপনাদের দোয়া, ভালোবাসা এবং প্রেরণা আমার জন্য অত্যন্ত মূল্যবান। আল্লাহ যেন আমাকে সুস্থভাবে হজ সম্পন্ন করে ফিরে আসার তাওফিক দেন।”
অনুষ্ঠানের শেষে তাঁর হাতে স্মারক, শুভেচ্ছা উপহার ও সম্মাননা ক্রেস্ট তুলে দেওয়া হয়। মিলাদ, দোয়া ও মুনাজাতের মাধ্যমে অনুষ্ঠানটি সমাপ্ত হয়। উপস্থিত সবাই তাঁর সুস্থতা, সফলতা এবং হজব্রত সুচারুভাবে সম্পাদনের জন্য আন্তরিক দোয়া করেন।