• বৃহস্পতিবার, ১০ সেপ্টেম্বর ২০২৬, ০৪:৩২ অপরাহ্ন
Headline
ঠাকুরগাঁওয়ে মাদকবিরোধী অভিযান, কোডিন ফসফেটসহ গ্রেপ্তার ১ পাঁচবিবিতে ঘরের তীরের সঙ্গে ঝুলছিল কিশোরীর মরদেহ টুঙ্গিপাড়ায় ১০ কিলোমিটার সড়ক যেন অপরাধের অভয়ারণ্য ইউএনডিপি-জেলা পরিষদের যৌথ প্রকল্প নিয়ে রাঙ্গামাটিতে অবহিতকরণ সভা নওগাঁয় হানিট্র্যাপে সাড়া দিয়ে ফাঁদে চেকের ফাঁদে শিক্ষক, গ্রেপ্তার ৪ কুলিয়ারচরে মেয়র পদে তরুণ নেতা নূরুল ইশরাক-কে চান নাগরিক ও ভক্তবৃন্দরা কুমিল্লা ব্রাহ্মণপাড়ায় ইয়াবাসহ গ্রেপ্তার ২, মাদক সেবনে সাজা ৫ জনের কুমিল্লায় মাদক উদ্ধারে পুরস্কার পেলেন ব্রাক্ষণপাড়া থানার ওসি ফারুক মাধবপুরে সাবেক মেয়র শাহ মো. মুসলিম গ্রেপ্তার ঠাকুরগাঁওয়ে ইয়াবাসহ মাদক ব্যবসায়ী গ্রেপ্তার

রংপুরে বাংলাদেশ প্রেসক্লাবের সম্মেলন অনুষ্ঠিত

মাইদুল ইসলাম, নিজস্ব প্রতিনিধি
প্রকাশকাল : রবিবার, ২৩ আগস্ট, ২০২৬

বাংলাদেশ প্রেসক্লাবের আয়োজনে রংপুরে এক সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। শনিবার দুপুর ২টার দিকে ঐতিহাসিক টাউন হলরুমে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ প্রেসক্লাবের প্রতিষ্ঠাতা সভাপতি ও কেন্দ্রীয় কমিটির সভাপতি সাংবাদিক ফরিদ খান। উদ্বোধক হিসেবে বক্তব্য রাখেন বাংলাদেশ প্রেসক্লাব কেন্দ্রীয় কমিটির আইন উপদেষ্টা বীর মুক্তিযোদ্ধা অ্যাডভোকেট আব্দুল বাতিন ভূঁইয়া। প্রধান আলোচক ছিলেন রংপুর বিভাগের সভাপতি এস আর শরিফুল ইসলাম রতন।

সম্মেলনে সভাপতিত্ব করেন রংপুর বিভাগের সাধারণ সম্পাদক এনামুল হক স্বাধীন। স্বাগত বক্তব্য রাখেন রংপুর জেলার আহ্বায়ক মোছা. শরিফা বেগম শিউলী। অনুষ্ঠান পরিচালনা করেন সদস্যসচিব রবিন চৌধুরী রাসেল।

অনুষ্ঠানে কেন্দ্রীয় ও বিভাগীয় নেতৃবৃন্দসহ রংপুর বিভাগের আট জেলা ও বিভিন্ন উপজেলা থেকে আগত সাংবাদিকরা অংশ নেন।

বক্তারা সাংবাদিকদের পেশাগত মর্যাদা, নিরাপত্তা, প্রশিক্ষণ ও কল্যাণমূলক কার্যক্রম জোরদারের ওপর গুরুত্বারোপ করেন। একই সঙ্গে সংগঠনকে আরও শক্তিশালী ও গতিশীল করার লক্ষ্যে বিভিন্ন দিকনির্দেশনামূলক আলোচনা অনুষ্ঠিত হয়।

বক্তারা বলেন, সাংবাদিকতা পেশার মর্যাদা রক্ষা এবং সত্য ও বস্তুনিষ্ঠ সংবাদ পরিবেশনের মাধ্যমে দেশ ও জাতির উন্নয়নে সাংবাদিকদের আরও দায়িত্বশীল ভূমিকা পালন করতে হবে। এ লক্ষ্যে বাংলাদেশ প্রেসক্লাব সবসময় সাংবাদিকদের পাশে থাকবে।

সভা শেষে সংগঠনের উন্নয়ন ও ভবিষ্যৎ কর্মপরিকল্পনা নিয়ে আলোচনা করা হয়। পাশাপাশি রংপুর বিভাগের সাংবাদিকদের মধ্যে ঐক্য ও সহযোগিতা বৃদ্ধির প্রত্যয় ব্যক্ত করেন নেতৃবৃন্দ।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category