• শনিবার, ০৫ সেপ্টেম্বর ২০২৬, ০৪:৪৫ পূর্বাহ্ন
Headline
নীলফামারী বৌদ্ধ বিহারে বৃক্ষ রোপন কর্মসুচি পালিত নিখোঁ’জের ১২ ঘণ্টা পর সিলেট থেকে মাধবপুরের স্কুলছাত্র সৈয়দ সাদাফ উদ্ধার মিরপুরে নিখোঁ’জের ৪ দিন পর খালে মিলল কোমরে বালির বস্তা বাধা বৃদ্ধার লা/শ নাসিরনগরে দুই গোষ্টির ভয়াবহ সং’ঘ’র্ষে, যুবক নি/হ/ত আ’হ’ত অর্ধশতাধিক মিরপুরে ব্যাটারি চালিত অটোরিকশার ধাক্কায় সাবেক প্রধান শিক্ষক নিহত হালুয়াঘাটে জন্মাষ্টমী উপলক্ষে আলোচনা সভা ও বর্ণাঢ্য র‍্যালি অনুষ্ঠিত নবীগঞ্জে বর্নাঢ্য আয়োজনে পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণের ৫২৫২তম শুভ জন্মাষ্টমী পালন ডা. সাইফুজ্জামানের এমডি অর্জন, গ্রীন লাইফ হাসপাতালের শুভেচ্ছা ধর্ম ভিন্ন হতে পারে, কিন্তু লক্ষ্য এক- মানবকল্যাণ :কুমিল্লায় কৃষিমন্ত্রী ৪০ কোটি টাকার পানি প্রকল্প অচল, পচা দিঘিতে মাছ শিকারের উৎসব

রাউজানে আইনশৃঙ্খলা পরিস্থিতি উন্নয়নে জনসচেতনতা বৃদ্ধির ওপর গুরুত্ব

মিলন বৈদ্য শুভ, রাউজান, (চট্টগ্রাম) প্রতিনিধি
প্রকাশকাল : মঙ্গলবার, ১ সেপ্টেম্বর, ২০২৬

চট্টগ্রামের রাউজানে আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক ও আরও উন্নত রাখতে মাদক নিয়ন্ত্রণ, কিশোর অপরাধ প্রতিরোধ এবং জনসচেতনতা বৃদ্ধির ওপর গুরুত্বারোপ করা হয়েছে। এ লক্ষ্যে উপজেলার বিভিন্ন ইউনিয়নে সচেতনতামূলক সভা, সমাবেশ ও প্রচার-প্রচারণা অব্যাহত রাখার সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
সোমবার (৩১ আগস্ট) রাউজান উপজেলা পরিষদ হলরুমে অনুষ্ঠিত উপজেলা আইনশৃঙ্খলা কমিটির মাসিক সভায় এসব বিষয়ে আলোচনা করা হয়।
সভায় সভাপতিত্ব করেন রাউজান উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) এস এম রাহাতুল ইসলাম। এতে উপস্থিত ছিলেন উপজেলা কৃষি কর্মকর্তা মাসুম কবির, প্রাণিসম্পদ কর্মকর্তা জয়িতা বসু, রাউজান থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. সাইফুল ইসলাম, উপজেলা প্রকৌশলী মিজানুর রহমান, রাউজান উপজেলা প্রেস ক্লাবের সাবেক সভাপতি তৈয়ব চৌধুরী, বর্তমান সভাপতি কাজী সরোয়ার খান মনজু, সাধারণ সম্পাদক মোজাফফর হোসাইন শিকদারসহ উপজেলার বিভিন্ন সরকারি দপ্তরের কর্মকর্তা এবং ইউনিয়ন পরিষদের চেয়ারম্যানরা।
সভায় উপজেলার সার্বিক আইনশৃঙ্খলা পরিস্থিতি, মাদক নিয়ন্ত্রণ, বাল্যবিবাহ, কিশোর অপরাধ, সামাজিক অপরাধ প্রতিরোধ এবং জননিরাপত্তা নিয়ে বিস্তারিত আলোচনা হয়।
বক্তারা বলেন, আইনশৃঙ্খলা পরিস্থিতির উন্নয়নে শুধু আইন প্রয়োগকারী সংস্থার তৎপরতাই যথেষ্ট নয়; এর পাশাপাশি জনপ্রতিনিধি, প্রশাসন, শিক্ষক, সাংবাদিক, সামাজিক সংগঠন এবং সর্বস্তরের জনগণকে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে। বিশেষ করে মাদকের বিস্তার রোধে পরিবার ও সমাজকে আরও সচেতন হতে হবে।
সভায় উপজেলার বিভিন্ন ইউনিয়নে মাদকবিরোধী ও অপরাধ প্রতিরোধে সচেতনতামূলক সভা-সমাবেশ আয়োজনের ওপর গুরুত্ব দেওয়া হয়। একই সঙ্গে মাদক ব্যবসা ও সেবনের সঙ্গে জড়িতদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ এবং সামাজিকভাবে প্রতিরোধ গড়ে তোলার আহ্বান জানানো হয়।
সভাপতির বক্তব্যে ইউএনও এস এম রাহাতুল ইসলাম বলেন, রাউজানের আইনশৃঙ্খলা পরিস্থিতি আরও উন্নত করতে প্রশাসন ও আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী দায়িত্বশীলভাবে কাজ করছে। পাশাপাশি জনগণের সক্রিয় সহযোগিতা প্রয়োজন। মাদক ও অপরাধমুক্ত সমাজ গঠনে ইউনিয়ন পর্যায় থেকে জনসচেতনতা বৃদ্ধির কার্যক্রম আরও জোরদার করা হবে।
সভায় অংশগ্রহণকারীরা নিজ নিজ এলাকার আইনশৃঙ্খলা পরিস্থিতি ও বিভিন্ন সমস্যা তুলে ধরেন এবং তা সমাধানে প্রশাসনের সঙ্গে সমন্বিতভাবে কাজ করার প্রত্যয় ব্যক্ত করেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category