• বৃহস্পতিবার, ১০ সেপ্টেম্বর ২০২৬, ০৪:৫৩ অপরাহ্ন
Headline
ঠাকুরগাঁওয়ে মাদকবিরোধী অভিযান, কোডিন ফসফেটসহ গ্রেপ্তার ১ পাঁচবিবিতে ঘরের তীরের সঙ্গে ঝুলছিল কিশোরীর মরদেহ টুঙ্গিপাড়ায় ১০ কিলোমিটার সড়ক যেন অপরাধের অভয়ারণ্য ইউএনডিপি-জেলা পরিষদের যৌথ প্রকল্প নিয়ে রাঙ্গামাটিতে অবহিতকরণ সভা নওগাঁয় হানিট্র্যাপে সাড়া দিয়ে ফাঁদে চেকের ফাঁদে শিক্ষক, গ্রেপ্তার ৪ কুলিয়ারচরে মেয়র পদে তরুণ নেতা নূরুল ইশরাক-কে চান নাগরিক ও ভক্তবৃন্দরা কুমিল্লা ব্রাহ্মণপাড়ায় ইয়াবাসহ গ্রেপ্তার ২, মাদক সেবনে সাজা ৫ জনের কুমিল্লায় মাদক উদ্ধারে পুরস্কার পেলেন ব্রাক্ষণপাড়া থানার ওসি ফারুক মাধবপুরে সাবেক মেয়র শাহ মো. মুসলিম গ্রেপ্তার ঠাকুরগাঁওয়ে ইয়াবাসহ মাদক ব্যবসায়ী গ্রেপ্তার

রাউজানে এয়াছিন শাহ্ (রঃ) হেফজ ও এতিমখানার ভবনের ছাদ ঢালাই উদ্বোধন

মিলন বৈদ্য শুভ, রাউজান (চট্টগ্রাম) প্রতিনিধি
প্রকাশকাল : বুধবার, ২৬ আগস্ট, ২০২৬

দ্বীনি শিক্ষা ও কোরআনের আলো ঘরে ঘরে পৌছে দেওয়ার লক্ষে রাউজান উপজেলার ডাবুয়া খয়রাতি পাড়া হযরত এয়াছিন শাহ (রঃ) হেফজখানা ও এতিমখানা দ্বিতল ভবনের ছাদ ঢালাই কাজের শুভ উদ্বোধন করা হয়েছে। ২৫ আগস্ট মঙ্গলবার সকালে মাদ্রাসা প্রাঙ্গণে আয়োজিত অনুষ্ঠানে সার্বিক তত্ত্বাবধানে ও পৃষ্ঠপোষকতায় ছিলেন হযরত এয়াছিন শাহ মাজার, মসজিদ, এবতেদিয়া মাদ্রাসা, হেফজ ও এতিমখানা পরিচালনা কমিটির সাধারণ সম্পাদক বিশিষ্ট সমাজসেবক মোঃ কামাল মিয়া। এতে প্রধান অতিথি ছিলেন নোয়াপাড়া কচুখাইন মোহাম্মদীয়া দরবার শরীফের সাজ্জাদানশীন হযরত মাওলানা হোসাইন শাহ্ (ম.)। মাদ্রাসার সুপার হাফেজ মাওলানা হাবিবুল আজম আলকাদেরীর সভাপতিত্বে বিশেষ অতিথি ছিলেন মাওলানা মোঃ মনজুর আলম, মাওলানা মোঃ ফরিদ, মাদ্রাসার শিক্ষক হাফেজ মাওলানা মোঃ রিয়াদ, হাফেজ মোহাম্মদ শোয়াইব, হাফেজ মোঃ আবু ছালেহ, মাদ্রাসার শিক্ষিকা লুৎফুন্নেছা, সাবরিনা সুলতানা, জেসমিন আকতার, মাজারের খাদেম মাওলানা মোঃ রফিকুল ইসলাম, সমাজসেবক জসিম মেম্বার, খোরশেদ কন্ট্রাক্টর, মাহবুব আলম, কামাল পাশা প্রমুখ। এছাড়াও এসময় মাদ্রাসার অন্যন্যা শিক্ষক শিক্ষিকা, অভিভাবক ও শিক্ষার্থীবৃন্দ। পরিশেষে মাদ্রাসার উত্তরোত্তর সফলতা ও সম্বৃদ্ধি কামনা করে বিশেষ দোয়া মোনাজাত পরিচালনা করেন মাওলানা মোঃ হোসাইন শাহ (ম.)। শেষে উপস্থিত সকলের মাঝে তবারোক বিতরণ করা হয়।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category