• মঙ্গলবার, ১৫ সেপ্টেম্বর ২০২৬, ০৯:৪৯ অপরাহ্ন
Headline
জনগণের কথা না শুনলে আমরা পথ হারাবো : আইনমন্ত্রী পাঁচবিবিতে বেড়া ভেঙে ফলদ গাছ কেটে ফেলার অভিযোগ মুকসুদপুরে ক্ষুদ্র ঋণ বিতরণের মধ্য দিয়ে বিজের শাখা কার্যালয় উদ্বোধন ঠাকুরগাঁওয়ে ইয়াবা ও গাঁজাসহ মাদক ব্যবসায়ী গ্রেপ্তার কাশিয়ানীতে ৩২ লাখ টাকার স্বর্ণালংকার আত্মসাতের অভিযোগ পাঁচবিবিতে আর্থিক অন্তর্ভুক্তি বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত কুমিল্লায় মেহেদী হ’ত্যা: চার আসামির নাম প্রকাশ, অটোরিকশা উদ্ধার গোপালগঞ্জে সরকারি পুকুর ও সড়কের গাছ কেটে নেওয়ার দুই পৃথক অভিযোগ নাসিরনগরে স্পিডবোট বাল্কহেডের মুখোমুখি সংঘর্ষে নি’হ’ত ২ কুলিয়ারচরে হাতকড়াসহ পালানো আ. লীগ নেতা ১০ ঘণ্টা পর ফের আটক

রাখালগাছিতে বিএনপি নেতা বাপ্পি’র অর্থায়নে রাস্তা সংস্কার

তরিকুল মোল্লা, বাগেরহাট প্রতিনিধিঃ
প্রকাশকাল : রবিবার, ১৬ আগস্ট, ২০২৬

বাগেরহাট সদর উপজেলার রাখালগাছি ইউনিয়ন পরিষদ সংলগ্ন গুরুত্বপূর্ণ সড়কের সংস্কার করছেন ইউনিয়ন বিএনপি নেতা ও ইউপি চেয়ারম্যান পদপ্রার্থী শেখ হাসান আল মামুন বাপ্পি।

রাখালগাছি ইউনিয়ন পরিষদ হইতে কাবিরের বটতলা পর্যন্ত প্রধান সড়কটি দীর্ঘদিন ধরে সংস্কার না হওয়ায় জনসাধারণের ভোগান্তি ও ভারী যানবাহন চলাচলে প্রতিনিয়ত দুর্ঘটনা ঘটছিল। সড়কটির এমন ভয়াবহ অবস্থা হয়েছিল যে সেখান দিয়ে ভারী যানবাহন চলাচল করতে গেলে-ই সড়কে তৈরি হওয়া খানাখন্দে গাড়ির চাকা আটকে যেত। প্রায় প্রতিনিয়ত এখান দিয়ে যাতায়াতের সময় লোড করা ট্রাক ও পিকআপ উল্টে যাওয়ার মত ভয়াবহ দুর্ঘটনার সাক্ষী হতে হয়েছে এই সড়কটিকে।

স্থানীয় রাজনৈতিক নেতাদের মাধ্যমে জেলা পরিষদ, ইউনিয়ন পরিষদ ও এলজিইডি’র ঊর্ধ্বতন কর্মকর্তাদের জানানো হলেও তারা কোন ব্যবস্থা গ্রহণ না করায় রাখালগাছি ইউনিয়ন বিএনপি নেতা শেখ হাসান আল মামুন বাপ্পি নিজস্ব অর্থায়নে রাস্তা সংস্কার করেন এবং পরিবহন মালিক সমিতি সার্বিক সহযোগিতা করেছেন।

স্থানীয় ভ্যান চালক রিপন হাওলাদার বলেন, এই রাস্তা দিয়ে চলাচল করতে আমাদের প্রতিনিয়ত দুর্ভোগ পোহাতে হয়। রাস্তার মাঝখানে গর্ত হয়ে গিয়েছে, সেই গর্তে গাড়ি পড়ে দুর্ঘটনার স্বীকার হচ্ছে।

স্থানীয় জামায়াত ইসলামী নেতা আকরাম হোসেন মিঠু বলেন, সাধারণ মানুষের দুর্ভোগ দেখে বাপ্পি ভাই ব্যক্তিগতভাবে উদ্যোগ নিয়ে এই রাস্তা সংস্কার করে দেওয়ায় আমরা বাপ্পি ভাইয়ের প্রতি কৃতজ্ঞ।

পরিবহন মালিক সমিতির লাইন ম্যানেজার জাহিদুল ইসলাম বলেন, সিএন্ডবি বাজারের ব্রিজ ভেঙে ফেলার কারণে রুপসা হতে গিলেতলা রুটে যে বাস চলাচল করে, তা রুট পরিবর্তন করে রাখালগাছি ইউনিয়ন পরিষদের সামনের রাস্তা দিয়ে চলাচল করছে। এই সড়কের বেহাল অবস্থার কারণে প্রতিনিয়তই ঝুঁকি নিয়েই চলাচল করতে হতো, এখানকার স্থানীয় বিএনপি নেতা বাপ্পি ভাই এই রাস্তা সংস্কারে আমাদেরকে সহযোগিতা করেছেন। আমরা পরিবহন মালিক সমিতির পক্ষ থেকে বাপ্পি ভাইকে ধন্যবাদ জানাচ্ছি।

রাখালগাছি ইউনিয়ন বিএনপি নেতা শেখ হাসান আল মামুন বাপ্পি বলেন, এলাকাবাসীর দুর্ভোগের কথা চিন্তা করে নিজ অর্থায়নে রাস্তায় ইটের খোয়া ও বালু দিয়ে সংস্কার কাজ সম্পন্ন করেছি। এলাকার জনসাধারণ তাদের নিজেদের শ্রম দিয়ে রাস্তার সংস্কারে কাজ করেছেন এবং মালিক সমিতি এই কাজে আমাদেরকে সহায়তা করেছেন।

তিনি আরও বলেন, আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনে তিনি যদি জনগণের ভোটে চেয়ারম্যান নির্বাচিত হতে পারেন, তাহলে এই জনপদের মানুষের জন্য উন্নয়নমূলক কাজ এবং গরীব দুঃখী ও খেটে খাওয়া মানুষের পাশে থাকার প্রত্যয় ব্যক্ত করেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category