• শনিবার, ০৫ সেপ্টেম্বর ২০২৬, ০৫:১৮ পূর্বাহ্ন
Headline
নীলফামারী বৌদ্ধ বিহারে বৃক্ষ রোপন কর্মসুচি পালিত নিখোঁ’জের ১২ ঘণ্টা পর সিলেট থেকে মাধবপুরের স্কুলছাত্র সৈয়দ সাদাফ উদ্ধার মিরপুরে নিখোঁ’জের ৪ দিন পর খালে মিলল কোমরে বালির বস্তা বাধা বৃদ্ধার লা/শ নাসিরনগরে দুই গোষ্টির ভয়াবহ সং’ঘ’র্ষে, যুবক নি/হ/ত আ’হ’ত অর্ধশতাধিক মিরপুরে ব্যাটারি চালিত অটোরিকশার ধাক্কায় সাবেক প্রধান শিক্ষক নিহত হালুয়াঘাটে জন্মাষ্টমী উপলক্ষে আলোচনা সভা ও বর্ণাঢ্য র‍্যালি অনুষ্ঠিত নবীগঞ্জে বর্নাঢ্য আয়োজনে পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণের ৫২৫২তম শুভ জন্মাষ্টমী পালন ডা. সাইফুজ্জামানের এমডি অর্জন, গ্রীন লাইফ হাসপাতালের শুভেচ্ছা ধর্ম ভিন্ন হতে পারে, কিন্তু লক্ষ্য এক- মানবকল্যাণ :কুমিল্লায় কৃষিমন্ত্রী ৪০ কোটি টাকার পানি প্রকল্প অচল, পচা দিঘিতে মাছ শিকারের উৎসব

রাঙামাটির জেলা পরিষদ চেয়ারম্যানকে বিপ্লবী ওয়ার্কার্স পার্টির শুভেচ্ছা

মো.কামরুল ইসলাম, রাঙ্গামাটি প্রতিনিধি
প্রকাশকাল : মঙ্গলবার, ১ সেপ্টেম্বর, ২০২৬

রাঙামাটি পার্বত্য জেলা পরিষদের অন্তর্বর্তীকালীন পরিষদের নতুন চেয়ারম্যান ও রাঙামাটি জেলা বিএনপির সভাপতি দীপন তালুকদার (দীপু)কে ফুলেল শুভেচ্ছা জানিয়েছেন বাংলাদেশের বিপ্লবী ওয়ার্কার্স পার্টির রাঙামাটি জেলা কমিটির নেতৃবৃন্দ।
মঙ্গলবার (১ সেপ্টেম্বর) সকাল সাড়ে ১০টার দিকে জেলা পরিষদ কার্যালয়ে গিয়ে বিপ্লবী ওয়ার্কার্স পার্টির জেলা কমিটির নেতৃবৃন্দ নবনিযুক্ত চেয়ারম্যানের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ ও শুভেচ্ছা বিনিময় করেন।
শুভেচ্ছা বিনিময়কালে চেয়ারম্যান দীপন তালুকদার (দীপু) রাঙামাটি জেলার সার্বিক উন্নয়ন কর্মকাণ্ডে বাংলাদেশের বিপ্লবী ওয়ার্কার্স পার্টির জেলা কমিটির নেতৃবৃন্দের সহযোগিতা কামনা করেন। এ সময় জেলার উন্নয়ন, সাধারণ মানুষের সেবা নিশ্চিতকরণ এবং জেলা পরিষদকে জনবান্ধব প্রতিষ্ঠানে পরিণত করার বিষয়ে বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা হয়।এ সময় উপস্থিত ছিলেন বাংলাদেশের বিপ্লবী ওয়ার্কার্স পার্টির রাঙামাটি জেলা কমিটির সভাপতি নির্মল বড়ুয়া মিলন, সাধারণ সম্পাদক জুঁই চাকমা, জেলা কমিটির সাবেক সভাপতি ও সম্পাদকমণ্ডলীর সদস্য মো. আবুল হাসেম, সম্পাদকমণ্ডলীর সদস্য অরুনজিতা চাকমা, বাঘাইছড়ি উপজেলা কমিটির সভাপতি সুজন চাকমা, সাধারণ সম্পাদক ইকো চাকমা, জেলা কমিটির সদস্য সাইমুন ইসলাম, মোহাম্মদ ফয়সাল ও কল্পনা চাকমাসহ দলটির অন্যান্য নেতৃবৃন্দ।শুভেচ্ছা বিনিময় শেষে জেলা পরিষদ কার্যালয় থেকে ফেরার পথে সাংবাদিকদের সঙ্গে কথা বলেন বিপ্লবী ওয়ার্কার্স পার্টির রাঙামাটি জেলা কমিটির সভাপতি নির্মল বড়ুয়া মিলন।তিনি অভিযোগ করে বলেন, বিগত আওয়ামী লীগ সরকারের সময়ে রাঙামাটি পার্বত্য জেলা পরিষদকে দলীয় কার্যালয়ের মতো ব্যবহার করা হয়েছিল। দলীয় লোকজন ও তাদের ঘনিষ্ঠ ঠিকাদারদের বাইরে দীর্ঘদিন সাধারণ মানুষ জেলা পরিষদের সুযোগ-সুবিধা থেকে বঞ্চিত ছিলেন বলেও দাবি করেন তিনি।নির্মল বড়ুয়া মিলন বলেন, সাধারণ ও দরিদ্র মানুষ সরকারি আর্থিক সহায়তার আশায় সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত জেলা পরিষদ চেয়ারম্যানের কার্যালয়ের সামনে অপেক্ষা করতেন। জনগণের প্রত্যাশা অনুযায়ী জেলা পরিষদকে এখন একটি দলনিরপেক্ষ, স্বচ্ছ ও জনবান্ধব প্রতিষ্ঠানে পরিণত করতে হবে।তিনি আরও বলেন, ২০২৪ সালের গণঅভ্যুত্থানের মধ্য দিয়ে আওয়ামী লীগ সরকারের পতনের পর জনগণের মধ্যে নতুন প্রত্যাশা তৈরি হয়েছে। বিএনপি সরকারের কাছে জনগণের প্রত্যাশা অনেক বেশি উল্লেখ করে তিনি সরকারকে কাজ করার সুযোগ দেওয়ার আহ্বান জানান।নির্মল বড়ুয়া মিলন বলেন, রাঙামাটি জেলা বিএনপির সভাপতি ও জেলা পরিষদের নতুন চেয়ারম্যান দীপন তালুকদার দীপুসহ পরিষদের সব সদস্যের প্রতি আহ্বান থাকবে, রাঙামাটি পার্বত্য জেলা পরিষদের কার্যালয় যেন কোনো রাজনৈতিক দলের কার্যালয়ে পরিণত না হয়।
তিনি বলেন, চেয়ারম্যান দীপন তালুকদার দীপুর নেতৃত্বে রাঙামাটি পার্বত্য জেলা পরিষদকে জনবান্ধব ও জেলার উন্নয়নের অন্যতম প্রাণকেন্দ্রে পরিণত করতে হবে। একই সঙ্গে জেলার সব শ্রেণি-পেশার মানুষের আস্থা অর্জনের মাধ্যমে জেলা পরিষদকে কার্যকর ও সেবামুখী প্রতিষ্ঠানে রূপ দিতে হবে।উল্লেখ্য, গত ২০ আগস্ট রাঙামাটি জেলা বিএনপির সভাপতি দীপন তালুকদার (দীপু)-কে চেয়ারম্যান করে ১৫ সদস্যের রাঙামাটি পার্বত্য জেলা পরিষদের অন্তর্বর্তীকালীন পরিষদ পুনর্গঠন করে পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণালয়। পুনর্গঠিত পরিষদের অন্যান্য সদস্যরা হলেন, শাশ্বত চাকমা, বিল্টু চাকমা, সুবিমল চাকমা, অনিল বরণ চাকমা, উথোয়াইমং মারমা, পাইচিং মং মারমা, প্রেমা তালুকদার, তিমথী খিয়াং, সুপর্ণ দেব বর্মণ, মোহাম্মদ মানুনুর রশিদ, মো. তোফাজ্জল হোসেন, মোহাম্মদ ফারুক, নন্দিতা দাশ ও চন্দ্রা চাকমা।
মন্ত্রণালয়ের প্রজ্ঞাপনে বলা হয়েছে, পুনরাদেশ না দেওয়া পর্যন্ত পুনর্গঠিত অন্তর্বর্তীকালীন পরিষদ রাঙামাটি পার্বত্য জেলা পরিষদের সব দায়িত্ব পালন করবে। একই সঙ্গে ২০২৪ সালে গঠিত পরিষদ বাতিল করা হয়েছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category