• মঙ্গলবার, ১৫ সেপ্টেম্বর ২০২৬, ১০:০৪ অপরাহ্ন
Headline
জনগণের কথা না শুনলে আমরা পথ হারাবো : আইনমন্ত্রী পাঁচবিবিতে বেড়া ভেঙে ফলদ গাছ কেটে ফেলার অভিযোগ মুকসুদপুরে ক্ষুদ্র ঋণ বিতরণের মধ্য দিয়ে বিজের শাখা কার্যালয় উদ্বোধন ঠাকুরগাঁওয়ে ইয়াবা ও গাঁজাসহ মাদক ব্যবসায়ী গ্রেপ্তার কাশিয়ানীতে ৩২ লাখ টাকার স্বর্ণালংকার আত্মসাতের অভিযোগ পাঁচবিবিতে আর্থিক অন্তর্ভুক্তি বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত কুমিল্লায় মেহেদী হ’ত্যা: চার আসামির নাম প্রকাশ, অটোরিকশা উদ্ধার গোপালগঞ্জে সরকারি পুকুর ও সড়কের গাছ কেটে নেওয়ার দুই পৃথক অভিযোগ নাসিরনগরে স্পিডবোট বাল্কহেডের মুখোমুখি সংঘর্ষে নি’হ’ত ২ কুলিয়ারচরে হাতকড়াসহ পালানো আ. লীগ নেতা ১০ ঘণ্টা পর ফের আটক

রাঙ্গামাটিতে পুলিশের অভিযানে হ/ত্যা মা’ম’লার আ’সামিসহ গ্রে’প্তার ৪

মোঃ কামরুল ইসলাম, রাঙ্গামাটি প্রতিনিধি:-
প্রকাশকাল : মঙ্গলবার, ১৮ আগস্ট, ২০২৬

রাঙ্গামাটি কোতোয়ালী থানা পুলিশের বিশেষ অভিযানে হত্যা মামলার এক আসামিসহ চারজনকে গ্রেফতার করে পুলিশ।
মঙ্গলবার( ১৮ আগস্ট) জীবতলী, কাঠালতলী ও কোর্ট বিল্ডিং এলাকায় অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করা হয়।

রাঙ্গামাটি পার্বত্য জেলা পুলিশ সুপার মুহম্মদ আব্দুর রকিব, পিপিএম-এর নির্দেশনায় কোতোয়ালী থানার অফিসার ইনচার্জ মো. জসীম উদ্দীনের নেতৃত্বে থানা পুলিশের একটি আভিযানিক দল এ অভিযান পরিচালনা করে। স্বপন চাকমা (২৫) পিতা: রিময় লাল চাকমা, সাং: জীবতলী হেডম্যান পাড়া, কোতোয়ালী, রাঙ্গামাটি। তাকে একটি খুন মামলায় গ্রেফতার করা হয়েছে। মো. রবিউল হাসান (২২) পিতা: মৃত শহিদুল ইসলাম, সাং: কোর্ট বিল্ডিং এলাকা, ০৮নং ওয়ার্ড, রাঙ্গামাটি সদর। মো. সাইফুল ইসলাম (২৫) পিতা: বাবুল হোসেন, স্থায়ী ঠিকানা: ভাসান্যাদম, লংগদু; বর্তমান ঠিকানা: কোর্ট বিল্ডিং এলাকা, ০৮নং ওয়ার্ড, রাঙ্গামাটি সদর। রবিউল ও সাইফুলকে দাঙ্গাবাজির অভিযোগে গ্রেফতার করা হয়। রীতা দাশ (২৫) স্বামী: সজল দাশ, সাং: কাঠালতলী ধোপাপাড়া, ০৭নং ওয়ার্ড, রাঙ্গামাটি সদর। তাকে জিআর ওয়ারেন্টমূলে গ্রেফতার করা হয়েছে। পুলিশ জানায়,গ্রেফতারকৃতদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করে বিধি মোতাবেক বিজ্ঞ আদালতে সোপর্দ করা হয়েছে। এ বিষয়ে রাঙ্গামাটি জেলা পুলিশ জানিয়েছে, অপরাধ দমনে জিরো টলারেন্স নীতি অনুসরণ করে নিয়মিত বিশেষ অভিযান পরিচালনা করা হচ্ছে। জননিরাপত্তা নিশ্চিত করতে ভবিষ্যতেও এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category