• বৃহস্পতিবার, ১০ সেপ্টেম্বর ২০২৬, ০৪:২১ অপরাহ্ন
Headline
টুঙ্গিপাড়ায় ১০ কিলোমিটার সড়ক যেন অপরাধের অভয়ারণ্য ইউএনডিপি-জেলা পরিষদের যৌথ প্রকল্প নিয়ে রাঙ্গামাটিতে অবহিতকরণ সভা নওগাঁয় হানিট্র্যাপে সাড়া দিয়ে ফাঁদে চেকের ফাঁদে শিক্ষক, গ্রেপ্তার ৪ কুলিয়ারচরে মেয়র পদে তরুণ নেতা নূরুল ইশরাক-কে চান নাগরিক ও ভক্তবৃন্দরা কুমিল্লা ব্রাহ্মণপাড়ায় ইয়াবাসহ গ্রেপ্তার ২, মাদক সেবনে সাজা ৫ জনের কুমিল্লায় মাদক উদ্ধারে পুরস্কার পেলেন ব্রাক্ষণপাড়া থানার ওসি ফারুক মাধবপুরে সাবেক মেয়র শাহ মো. মুসলিম গ্রেপ্তার ঠাকুরগাঁওয়ে ইয়াবাসহ মাদক ব্যবসায়ী গ্রেপ্তার অষ্টগ্রামে আওয়ামী লীগ নেতা মোজতাবা আরিফ খান ডিবি’র হাতে গ্রেপ্তার ভৈরবে জেল পলাতক আমৃত্যু কারাদণ্ডপ্রাপ্ত আসামি র‍্যাবের হাতে গ্রেপ্তার

রাঙ্গামাটিতে ভূমিধস আতঙ্ক, আশ্রয়কেন্দ্রে স্বাস্থ্যসেবা

মো.কামরুল ইসলাম, রাঙ্গামাটি প্রতিনিধি
প্রকাশকাল : বুধবার, ৮ জুলাই, ২০২৬

সক্রিয় মৌসুমি বায়ুর প্রভাবে সৃষ্ট অতিভারী বৃষ্টিপাতে রাঙ্গামাটি পার্বত্য জেলার বিভিন্ন এলাকায় তীব্র ভূমিধসের শঙ্কা দেখা দিয়েছে। এমন পরিস্থিতিতে জেলা প্রশাসন কর্তৃক ঘোষিত ঝুঁকিপূর্ণ এলাকার আশ্রয় কেন্দ্রগুলোতে আশ্রয় নেওয়া দুর্যোগকবলিত মানুষের পাশে দাঁড়িয়েছে জেলা স্বাস্থ্য বিভাগ।
​ বুধবার, ৮ জুলাই রাঙ্গামাটি শহরের পৌর এলাকার লোকনাথ মন্দির, রাঙ্গামাটি সরকারি উচ্চ বিদ্যালয় ও উন্মুক্ত বিশ্ববিদ্যালয় আশ্রয় কেন্দ্রগুলো সশরীরে পরিদর্শন করেন জেলার সিভিল সার্জন ডা. নূয়েন খীসা। এ সময় তাঁর নেতৃত্বে স্বাস্থ্য বিভাগের একটি জরুরি মেডিকেল টিম আশ্রয়প্রার্থীদের মাঝে চিকিৎসাসেবা, জীবনরক্ষাকারী ওষুধ ও স্বাস্থ্য শিক্ষা প্রদান করে।​সরেজমিনে দেখা যায়, আশ্রয় কেন্দ্রে অবস্থান নেওয়া সাধারণ মানুষ সিভিল সার্জন ও জরুরি মেডিকেল টিমের সদস্যদের কাছে পেয়ে আবেগাপ্লুত হয়ে পড়েন। তাঁরা তাঁদের বিভিন্ন শারীরিক সমস্যা ও অসুস্থতার কথা চিকিৎসকদের জানান। মেডিকেল টিমের চিকিৎসক ও নার্সরা তাৎক্ষণিকভাবে রোগীদের পরীক্ষা করে প্রাথমিক চিকিৎসাসেবা দেন এবং বিনামূল্যে জরুরি ওষুধপত্র ও খাবার স্যালাইন বিতরণ করেন। একই সাথে দুর্যোগকালীন সময়ে পানিবাহিত রোগ থেকে বাঁচতে করণীয় সম্পর্কে সবাইকে স্বাস্থ্য শিক্ষা দেওয়া হয়।​পরিদর্শন ও চিকিৎসাসেবা প্রদানকালে সিভিল সার্জনের সাথে আরও উপস্থিত ছিলেন রাঙ্গামাটি জেনারেল হাসপাতালের আবাসিক চিকিৎসক (আরএমও) ডা. শওকত আকবর খান, সিভিল সার্জন কার্যালয়ের এমওসিএস ডা. প্রতীক সেন প্রমুখ। এছাড়াও রাঙ্গামাটি জেনারেল হাসপাতাল, সিভিল সার্জন কার্যালয় এবং সদর উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তার কার্যালয়ের নার্সিং কর্মকর্তা, স্বাস্থ্যকর্মী ও কর্মচারীবৃন্দ এই জরুরি মেডিকেল টিমে সক্রিয়ভাবে দায়িত্ব পালন করেন।
​পরিদর্শন শেষে সিভিল সার্জন ডা. নূয়েন খীসা বলেন, যেকোনো রোগীর শারীরিক অবস্থার অবনতি হলে বা অসুস্থতা বেড়ে গেলে কালক্ষেপণ না করে দ্রুত হাসপাতালে এসে চিকিৎসা নিতে হবে। জেলা স্বাস্থ্য বিভাগ ও রাঙ্গামাটি জেনারেল হাসপাতালের সীমিত সুযোগ ও নানাবিধ সীমাবদ্ধতা থাকা সত্ত্বেও আমরা জনসাধারণের পাশে থাকার সর্বোচ্চ চেষ্টা করে যাচ্ছি। তিনি আরও উল্লেখ করেন, বিগত সময়ের মতো এবারের প্রাকৃতিক দুর্যোগেও স্বাস্থ্য বিভাগ সাধ্যের সবটুকু দিয়ে অসহায় মানুষের পাশে থাকবে।
​প্রাকৃতিক দুর্যোগের এই কঠিন মুহূর্তে স্বাস্থ্য বিভাগের এমন তাৎক্ষণিক উদ্যোগ ও মানবিক চিকিৎসাসেবা আশ্রয় কেন্দ্রগুলোতে থাকা সাধারণ মানুষের মাঝে বেশ স্বস্তি জুগিয়েছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category