• মঙ্গলবার, ১৪ জুলাই ২০২৬, ০২:৫৭ পূর্বাহ্ন
Headline
মিয়ানমারে পাচারকালে বিপুল পরিমাণ সিমেন্ট-সার জব্দ, আটক ২২ কুলিয়ারচরে জুয়েল হ’ত্যা: প্রতিবাদে সড়ক অবরোধ, ২৪ ঘণ্টার আল্টিমেটাম ওয়াদুদ ভুঁইয়ার উপহারে চেংগী নদীতে নৌকা, স্বস্তি আট-দশ গ্রামের মানুষের কালীগঞ্জে নগর মহাপরিকল্পনা প্রণয়ন প্রকল্পের পরামর্শকরণ সভা-২ অনুষ্ঠিত নান্দাইলে যুবদল নেতা ফেরদৌসকে কু’পিয়ে আ’হত আটক ২ হালুয়াঘাটে অতিবৃষ্টি ও পাহাড়ি ঢল মোকাবিলায় জরুরি সভা চালের ড্রামের ভেতর মিললো ২০৭ পিস ট্যাপেন্টাডল আটক ১ মাইঝাইল সরকারি প্রাথমিক বিদ্যালয়ের আবারও ঈর্ষনীয় সফল্য কুমিল্লা সদর হাসপাতাল কক্ষে ঢুকল বৃষ্টির পানি, ভোগান্তিতে রোগীরা ঠাকুরগাঁওয়ে তিনজনের এক মাসের কা’রাদ’ণ্ড

রাঙ্গামাটিতে ২০ পিস ইয়াবাসহ মাদক কারবারি গ্রে’প্তার

​মো.কামরুল ইসলাম, রাঙ্গামাটি প্রতিনিধি
প্রকাশকাল : শুক্রবার, ১২ জুন, ২০২৬

রাঙ্গামাটি পৌরসভা এলাকায় বিশেষ অভিযান চালিয়ে ২০ পিস ইয়াবা ট্যাবলেটসহ মিলন মিয়া (৩৬) নামে এক মাদক কারবারিকে গ্রেফতার করেছে কোতয়ালী থানা পুলিশ।​শুক্রবার (১১ জুন) রাঙ্গামাটি কোতয়ালী থানা পুলিশের একটি চৌকস আভিযানিক টিম এই অভিযান পরিচালনা করে।​পুলিশ সূত্রে জানা গেছে, রাঙ্গামাটি পার্বত্য জেলার পুলিশ সুপার জনাব মুহম্মদ আব্দুর রকিব, পিপিএম-এর নির্দেশনায় এবং কোতয়ালী থানার অফিসার ইনচার্জ (ওসি) জনাব মোঃ জসীম উদ্দীনের নেতৃত্বে পুলিশের একটি দল পৌর এলাকার বিভিন্ন স্থানে বিশেষ অভিযান চালায়। অভিযানকালে পৌরসভার ৩নং ওয়ার্ডের অন্তর্গত পুরাতন হাসপাতাল এলাকার নৌকা ঘাটের নিচে জনৈক লোকমানের বাসার ভাড়াটিয়া মিলন মিয়াকে আটক করা হয়। পরে তল্লাশি চালিয়ে তার হেফাজত থেকে ২০ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়।মিলন মিয়া (৩৬), পিতা- জলিল, মাতা- পিয়ারা। তার স্থায়ী ঠিকানা শরীয়তপুর জেলার ডামুড্যা থানার পূর্ব ডামুড্যা এলাকার চর নারায়ণপুর গ্রামে। সে রাঙ্গামাটি শহরের পুরাতন হাসপাতাল এলাকায় ভাড়া বাসায় থেকে মাদক কারবার চালিয়ে আসছিল।
​কোতয়ালী থানা পুলিশ জানায়, গ্রেফতারকৃত আসামির বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন, ২০১৮-এর ৩৬(১) ধারায় একটি মামলা দায়ের করা হয়েছে, তারিখ: ১১/০৬/২০২৬)।​কোতয়ালী থানার অফিসার ইনচার্জ (ওসি) জানান, মাদকের বিরুদ্ধে জেলা পুলিশের এই বিশেষ ও কঠোর অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে। গ্রেফতারকৃত আসামিকে বিধি মোতাবেক বিজ্ঞ আদালতে সোপর্দ করার প্রক্রিয়া চলছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category