শিরোনাম :
বেশী দামেএলপি গ্যাস বিক্রি, নবীগঞ্জে ডিস্ট্রিবিউটরকে জরিমানা সাংবাদিকতায় বুনিয়াদি ও মোবাইল সাংবাদিকতা প্রশিক্ষণ, সনদ বিতরণ ১০ লাখ টাকায় খুনি ভাড়া করে স্বামীকে হত্যা, স্ত্রী ও পরকীয়া প্রেমিক গ্রেফতার মির্জাপুরে ইমারত নির্মাণ শ্রমিকদের ১২ দফা দাবিতে মানব’বন্ধন কুলিয়ারচরের সিনিয়র সাংবাদিক আহমেদ ফারুক আর নেই নাগেশ্বরীতে মাদরাসা সুপারের নিয়োগ বানিজ্য ও দুর্নীতির বিরুদ্ধে মানববন্ধন ২৬ বছর পর কুড়িগ্রাম সরকারি কলেজ রিপোর্টার্স ক্লাবের আহ্বায়ক কমিটি ঘোষণা হবিগঞ্জে সেনাবাহিনীর অভি’যানে দেশীয় মদের গুদাম উন্মোচন, গাঁ’জাসহ আটক ৪ ‎ টুঙ্গিপাড়ায় আগুনে পুড়লো কৃষকের বসত ঘর, লক্ষাধিক টাকার ক্ষয়ক্ষতি নবীগঞ্জে পিকআপের ধাক্কায় সিএনজি চালকের সড়কে মৃত্যু ‎
রবিবার, ১৮ জানুয়ারী ২০২৬, ১১:৫৭ অপরাহ্ন

রাজশাহী বসন্তকেদার কলেজে বেগম খালেদা জিয়ার সুস্থতা কামনায় দোয়া মাফিল

সারোয়ার হোসেন, রাজশাহী প্রতিনিধি / ১১৯ Time View
Update : মঙ্গলবার, ৯ ডিসেম্বর, ২০২৫

 

রাজশাহীর মোহনপুর উপজেলার বসন্তকেদার ডিগ্রি কলেজের আয়োজনে গত ৯ ডিসেম্বর,মঙ্গলবার বেলা ১১ ঘটিকায় কলজে অডিটোরিয়ামে গণতন্ত্রের মানসকন্যা, রাষ্ট্রের অতীব গুরুত্বপূর্ণ ও সম্মানিত ব্যক্তি,মানবতার মা,তিন বারের সাবেক সফল প্রধানমন্ত্রী, বিএনপি চেয়ারপার্সন বেগম খালেদা জিয়ার আশু রোগমুক্তি এবং সুস্থতা কামনায় আলোচনা সভা ও দোয়া-মোনাজাত অনুষ্ঠিত হয়েছে। কলেজের প্রতিষ্ঠাতা অধ্যক্ষ মোঃ আব্দুর রশীদ এর সভাপতিত্বে ও সহকারী অধ্যাপক মোঃ মফিজ উদ্দীন সরকারের সঞ্চালনায় দোয়া-মোনাজাত অনুষ্ঠিত হয়েছে। এ সময় উপস্থিত সম্মানিত শিক্ষক-কর্মচারীদের মধ্য থেকে বক্তব্য রাখেন সহকারী অধ্যাপক মোঃমজিবুর রহমান, সহকারী অধ্যাপক মোঃ রবিউল হোসেন, প্রভাষক খোন্দকার মোঃ জিল্লুর রহমান মিঠু, সহকারী অধ্যাপক মোঃ আমানুল্লাহ, সহকারী অধ্যাপক রইস উদ্দীন প্রমুখ। বক্তারা তাদের বক্তব্যে বলেন বেগম খালেদা শুধু মাত্র বিএনপি’র নেত্রী নন তিনি গোটা বাংলাদেশের আপামোর জনসাধারণের মানবতার এক মহান দেশ দরদী নেত্রী। বর্তমানে ইন্টেরিম সরকার ঘোষিত তিনি দেশের একজন অতীব গুরুত্বপূর্ণ ব্যক্তি হওয়ায় তাঁর জন্য দেশ-বিদেশের সর্বত্রই দোয়া করা হচ্ছে। এরই অংশ হিসেবে বসন্তকেদার ডিগ্রি কলেজ বেগম খালেদা জিয়ার আশু রোগমুক্তি ও সুস্থতা কামনায় দোয়ার আয়োজন করে। আলোচনা শেষে দোয়া ও মোনাজাত পরিচালনায় ছিলেন ইসলামিক স্টাডিজ বিভাগের সহকারী অধ্যাপক মোঃ আব্দুর রউফ সরকার।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category