• বৃহস্পতিবার, ১০ সেপ্টেম্বর ২০২৬, ০৪:৩৬ অপরাহ্ন
Headline
ঠাকুরগাঁওয়ে মাদকবিরোধী অভিযান, কোডিন ফসফেটসহ গ্রেপ্তার ১ পাঁচবিবিতে ঘরের তীরের সঙ্গে ঝুলছিল কিশোরীর মরদেহ টুঙ্গিপাড়ায় ১০ কিলোমিটার সড়ক যেন অপরাধের অভয়ারণ্য ইউএনডিপি-জেলা পরিষদের যৌথ প্রকল্প নিয়ে রাঙ্গামাটিতে অবহিতকরণ সভা নওগাঁয় হানিট্র্যাপে সাড়া দিয়ে ফাঁদে চেকের ফাঁদে শিক্ষক, গ্রেপ্তার ৪ কুলিয়ারচরে মেয়র পদে তরুণ নেতা নূরুল ইশরাক-কে চান নাগরিক ও ভক্তবৃন্দরা কুমিল্লা ব্রাহ্মণপাড়ায় ইয়াবাসহ গ্রেপ্তার ২, মাদক সেবনে সাজা ৫ জনের কুমিল্লায় মাদক উদ্ধারে পুরস্কার পেলেন ব্রাক্ষণপাড়া থানার ওসি ফারুক মাধবপুরে সাবেক মেয়র শাহ মো. মুসলিম গ্রেপ্তার ঠাকুরগাঁওয়ে ইয়াবাসহ মাদক ব্যবসায়ী গ্রেপ্তার

রামিসাসহ নারী-শিশু ধ’র্ষ’ণ ও হত্যার প্রতিবাদে দুর্গাপুরে সিপিবির বিক্ষোভ

নেত্রকোনা প্রতিনিধি:
প্রকাশকাল : শনিবার, ২৩ মে, ২০২৬

রামিসাসহ সারাদেশে অব্যাহত নারী ও শিশু ধর্ষণ ও হত্যার ঘটনার প্রতিবাদে এবং দোষীদের দ্রুত বিচার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে নেত্রকোনার দুর্গাপুরে বিক্ষোভ সমাবেশ করেছে বাংলাদেশের কমিউনিস্ট পার্টি (সিপিবি) দুর্গাপুর উপজেলা কমিটি।

শনিবার (২৩ মে) দুপুর ২টায় দুর্গাপুর প্রেসক্লাব মোড়ে আয়োজিত এ সমাবেশে সভাপতিত্ব করেন সিপিবি দুর্গাপুর উপজেলা কমিটির সভাপতি কমরেড আলকাছ উদ্দিন মীর। সমাবেশ সঞ্চালনা করেন উপজেলা কমিটির সাধারণ সম্পাদক মোরশেদ আলম।

সমাবেশে বক্তব্য রাখেন,সিপিবি উপজেলা কমিটির সহকারী সাধারণ সম্পাদক নজরুল ইসলাম, সিপিবি নেতা ও উপজেলা উদীচী শিল্পীগোষ্ঠী  সভাপতি শামছুল আলম খান, নারী নেত্রী তাসলিমা বেগম, আদিবাসী ইউনিয়নের সভাপতি অবনী কান্ত হাজং এবং ছাত্র ইউনিয়ন সভাপতি আহাদ মিয়াসহ অন্যান্য নেতৃবৃন্দ।

বক্তারা বলেন, দেশে ধারাবাহিকভাবে নারী ও শিশু নির্যাতন, ধর্ষণ ও হত্যার ঘটনা উদ্বেগজনকভাবে বেড়ে চলেছে। এসব ঘটনার সঙ্গে জড়িতদের দ্রুত গ্রেপ্তার করে দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিত করতে হবে। একই সঙ্গে নারী ও শিশুর নিরাপত্তা এবং মানবাধিকার রক্ষায় কার্যকর পদক্ষেপ গ্রহণের দাবি জানান তারা।

সমাবেশ শেষে ধর্ষক ও খুনিদের বিচারের দাবিতে একটি বিক্ষোভ মিছিল বের করা হয়। মিছিলটি দুর্গাপুর শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে পুনরায় প্রেসক্লাব মোড়ে এসে শেষ হয়


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category