শিরোনাম :
গাজীপুরে বলাকা কমিউটার ট্রেনের ইঞ্জিন বিকল, ঢাকার সঙ্গে রেল যোগাযোগ বন্ধ রায়পুরায় যুবদল নেতা মাহবুব উদ্দিনের উদ্যোগে খালেদা জিয়ার সুস্থতা কামনায় দোয়া মাহফিল রায়পুরায় বেগম খালেদাজিয়ার রোগ মুক্তি কামনায় দোয়া ও মিলাদ মাহফিল শরীয়তপুরে পুকুরের পানিতে ভেসে উঠে শিশুর লাশ শরীয়তপুরে আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক বিএনপিতে যোগদান ভৈরবে নিসচার বৃক্ষরোপণ ও কম্বল বিতরণ কর্মসূচিতে কণ্ঠশিল্পী মেহেরীন সহকারী অধ্যাপক (সার্জারী) থেকে সহযোগী অধ্যাপক (সার্জারী) হলেন ডা. নিয়ামুল ইসলাম খালেদা জিয়ার রোগমুক্তি কামনায় হাতিয়ায় মৎস্যজীবী দলের দোয়া মাহফিল কুলিয়ারচরে খালেদা জিয়ার রোগমুক্তি কামনায় কোরআন খতম ও দোয়া মাহফিল মানবাধিকার দিবস উপলক্ষে সার্চ মানবাধিকার সোসাইটি বাংলাদেশে আলোচনা সভা
শনিবার, ০৬ ডিসেম্বর ২০২৫, ১১:৫৫ অপরাহ্ন

রায়পুরায় দুই ভাইকে হ’ত্যা’র মা’ম’লা’য় চাচাসহ আরও ৩ আ’সা’মী গ্রে’ফ’তা’র

আল আমিন, রায়পুরা(নরসিংদী)প্রতিনিধি / ১২২ Time View
Update : বৃহস্পতিবার, ৬ নভেম্বর, ২০২৫

নরসিংদীর রায়পুরায় জমি সংক্রান্ত পারিবারিক বিরোধের জেরে দুই ভাইকে হত্যার ঘটনায় আপন চাচাসহ আরও তিনজন আসামিকে গ্রেফতার করেছে জেলা গোয়েন্দা পুলিশ (ডিবি)। এ মামলায় সব মিলিয়ে ৭ জনকে গ্রেফতার করা হয়েছে।
বৃহস্পতিবার (০৬ নভেম্বর) সকালে রায়পুরা উপজেলার সাপমারা এলাকা থেকে আপন চাচাসহ ৩ আসামিকে গ্রেফতার করা হয়।
গ্রেফতারকৃতরা হলেন, আপন চাচা আব্দুল আউয়াল (৭০), তার মেয়ে শাহানাজ বেগম (৩২) ও বরিশালের বাকেরগঞ্জ থানার তবিরকাঠি এলাকার অহেদ শিকদারের ছেলে শিপন শিকদার (৩৫)। দুপুরে গণমাধ্যমকর্মীদের কাছে পাঠানো এক প্রেস নোটে এসব তথ্য জানানো হয়।
এর আগে রবিবার (২ নভেম্বর) সকালে নিহতদের মা জোসনা বেগম বাদী হয়ে এগারো জনের নাম উল্লেখ করে রায়পুরা থানায় একটি হত্যা মামলা দায়ের করেন। মামলার প্রধান আসামী শিপন (২৫) কে নরসিংদী শহরের আল্লাহু চত্ত্বর এলাকা থেকে এবং ঘটনার দিনই ঘটনাস্থল থেকে নিহতদের চাচী শরীফা বেগম (৫২), চাচাতো বোন আরজিনা (২২),আসমা আক্তার (১৫) কে গ্রেফতার করে পুলিশ।
প্রসঙ্গত, গত ১ নভেম্বর শনিবার সকাল ১১টার দিকে রায়পুরা উপজেলার চরসুবুদ্ধি ইউনিয়নের চরসুবুদ্ধি গ্রামে জমি সংক্রান্ত বিষয়ে দ্বন্দ্বের জেরে চাচা আউয়াল মিয়া ও তার লোকদের হামলায় শাকিল (২২) ও হরুন আলী ওরফে হুরা (২৬) নিহত হয়।
রায়পুরা থানা পুলিশ ঘটনাস্থল থেকে সংঘর্ষে ব্যবহৃত পাঁচটি রামদা ও চারটি ছুরিও উদ্ধার করে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category