শিরোনাম :
বিরল ‘ক্যারোলি সিনড্রোমে’ আক্রান্ত নীলফামারীর সিরাতুলের বাঁচার আকুতি ভৈরবে নিখোঁজের চারদিন পর ব্যাংক কর্মকর্তার লাশ উদ্ধার ছিনতাই করতে ভৈরবে বাসা ভাড়া নেন নারী ছিনতাইকারী চক্র কুলিয়ারচরে ১৬ কেজি গাঁজাসহ ২ মাদক ব্যবসায়ী আটক ভূরুঙ্গামারীতে ৭ বছরেও শেষ হয়নি ১৩৬ কোটি টাকার সেতুর কাজ চাঁপাইনবাবগঞ্জে যাবজ্জীবন সাজাপ্রাপ্ত দুই আসামি আটক ঠাকুরগাঁওয়ের ভূল্লীতে পুলিশের অভিযানে মাদক সম্রাট হুমায়ুন আটক হলুদ-মরিচ গুড়ার ভিতরে মাদক, সীমান্তে বিজিবি’র অভিযানে আটক ১ চাঁপাইনবাবগঞ্জে জোরপূর্বক জমি দখল ও চাঁ’দা’বা’জির বিরুদ্ধে মা’নববন্ধন ভৈরবে ৪ ফার্মেসীর মালিককে জরিমানা করেছে ম্যাজিট্রেট ও ঔষধ প্রশাসন।
বৃহস্পতিবার, ০৫ মার্চ ২০২৬, ১১:০৪ অপরাহ্ন

রায়পুরায় ধানের শীষের পক্ষে ওলামা দলের উদ্যোগে বিশাল মিছিল

আল আমিন, রায়পুরা(নরসিংদী)প্রতিনিধি / ১৪৬ Time View
Update : রবিবার, ৮ ফেব্রুয়ারী, ২০২৬

নরসিংদী রায়পুরায় বাংলাদেশ জাতীয়তাবাদী ওলামা দলের রায়পুরা উপজেলা শাখার, সভাপতি মাওঃ মোঃ এরশাদ উল্লাহ ও সাধারণ সম্পাদক এইচ এম ইসমাইল হোসাইন এর নেতৃত্বে এক বিশাল মিছিল ও পথসভা অনুষ্ঠিত হয়েছে।
রোববার সকালে জামিয়া আরাবিয়া ইসলামিয়া সেরাজনগর মাদ্রাসা ও এতিমখানা প্রাঙ্গণ থেকে মিছিলটি শুরু হয়ে পৌর এলাকার বিভিন্ন সড়ক ও গলি প্রদক্ষিণ শেষে রায়পুরা গোলচত্ত্বরে এসে সংক্ষিপ্ত পথসভার মাধ্যমে শেষ হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নরসিংদী-৫ (রায়পুরা) আসনের ধানের শীষ প্রতীকের মনোনীত প্রার্থী ইঞ্জিনিয়ার আশরাফ উদ্দিন বকুল।
এসময় অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন রায়পুরা উপজেলা ওলামা দলের সভাপতি মাওলানা এরশাদ উল্লাহ, সাধারণ সম্পাদক এইচ. এম. ইসমাঈল হোসাইনসহ উপজেলা ও ইউনিয়ন পর্যায়ের ওলামা দল, জমিয়ত ইসলাম ও হেফাজত ইসলামের নেতৃবৃন্দ।
বক্তারা বলেন, বর্তমান সময়ের চ্যালেঞ্জ মোকাবেলায় জাতীয়তাবাদী আদর্শের সরকার গঠন প্রয়োজন। এসময় তারা ধানের শীষ প্রতীকে ভোট প্রার্থনা করেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category