শিরোনাম :
এয়োদশ সংসদের প্রথম অধিবেশনে সভাপতিত্বে খন্দকার মোশাররফ মির্জাপুরে বিএনপি নেতার উদ্যোগে ইফতার ও দোয়া মাহফিল ভৈরবে ব্যবসায়ীদের তেল সরবরাহ বন্ধ করায় ডিপো ইনচার্জ অবরুদ্ধ, ৪ ঘণ্টা পর সমঝোতা ভৈরবে ওজনে কম দেয়ায় মিন্টু মিয়া পেট্রোল পাম্পকে ১ লাখ টাকা জরিমানা ঠাকুরগাঁওয়ে চন্দ্র মল্লিকার উদ্যোগে বার্ষিক সাধারণ সভা সৌদি উপহারের খেজুরের মধ্যে হাতিয়ার জন্য ২৫ কার্টুন: এমপি হান্নান মাসউদ কুড়িগ্রামে অটোরিকশার ধাক্কায় আইনজীবি সহকারী নিহত বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর ইফতার ও ঈদ উপহার বিতরণ চাঁপাইনবাবগঞ্জে সাবেক কাউন্সিলর সিনার উদ্যোগে গণমাধ্যমকর্মীর সাথে ইফতার মাহফিল অষ্টগ্রামে বোরো মৌসুমে পানি সংকট, অতিরিক্ত টাকা না দিলে সেচ বন্ধ, বিপাকে কৃষক
বৃহস্পতিবার, ১২ মার্চ ২০২৬, ০৬:১৫ অপরাহ্ন

রায়পুরায় বাড়ির নির্মাণকাজে বাধা ও হামলার অভিযোগ প্রতিবেশীর বিরুদ্ধে

আল আমিন রায়পুরা(নরসিংদী)প্রতিনিধি / ২৩৬ Time View
Update : বুধবার, ৩১ ডিসেম্বর, ২০২৫

জমি নিয়ে বিরোধের জেরে রায়পুরায় ইতালি প্রবাসী জুয়েল মিয়ার বাড়ির সীমানা প্রাচীর নির্মাণে বাধা ও হামলার অভিযোগ উঠেছে প্রতিবেশীদের বিরুদ্ধে।
মঙ্গলবার, (৩০ ডিসেম্বর) উপজেলার মহেশপুর ইউনিয়নের ঘাগটিয়া এলাকায় এ ঘটনা ঘটে।
ভুক্তভোগী জুয়েল মিয়া জানান, পৈতৃক সূত্রে পাওয়া ও ক্রয়কৃত জমিতে তিনি সীমানা প্রাচীর নির্মাণ করছিলেন। এ সময় প্রতিবেশী মৃত হবু উল্লাহর প্রবাসী সন্তানরা ভাড়াটে লোকজন এনে নির্মাণকাজে বাধা দেয়।
অভিযোগ রয়েছে, তারা নির্মাণ সামগ্রী ভাঙচুর করে এবং সেখানে কর্মরত শ্রমিকদের ওপর হামলা চালায়।
নির্মাণ শ্রমিকরাও জানান, মঙ্গলবার নির্মাণকাজ চলাকালে তাদের ওপর হামলা করা হয় এবং কাজ বন্ধ করতে হুমকি দেওয়া হয়।
হামলা ও হুমকির ঘটনার পর চরম নিরাপত্তাহীনতায় ভুগছেন বলে জানান ইতালি প্রবাসী জুয়েল মিয়া ও তার পরিবার।
এদিকে অভিযুক্ত হবু উল্লাহর বাড়িতে গিয়ে তার কাতার প্রবাসী ছেলে সাইফুল ইসলাম হিরনের স্ত্রীকে পাওয়া গেলেও, অভিযোগের বিষয়ে ক্যামেরার সামনে কথা বলতে রাজি হননি তিনি।
স্থানীয়রা জানান, জুয়েল মিয়ার সীমানা প্রাচীর নির্মাণকে কেন্দ্র করেই পরিকল্পিতভাবে ভাড়াটে লোকজন এনে হামলা চালানো হয়।
ভুক্তভোগী পরিবার হামলা ও মারধরের ঘটনায় জড়িতদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছেন এবং এ বিষয়ে রায়পুরা থানায় লিখিত অভিযোগ দেওয়ার প্রস্তুতি নিচ্ছেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category