নরসিংদী রায়পুরা উপজেলার মুছাপুর ইউনিয়ন পাহাড়কান্দি গ্রামের বিএনপি ও সকল অঙ্গ সংগঠনের উদ্যোগে বাংলাদেশ জাতীয়তাবাদী দল-বিএনপি’র চেয়ারপার্সন দেশনেত্রী সাবেক ৩ বারের প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার সুস্থতা কামনায় দোয়া ও মিলাদ মাহফিল অনুষ্ঠিত হয়েছে। মুছাপুর ইউনিয়ন সাবেক ছাত্রনেতা নজরুল ইসলাম খন্দকারের আয়োজনে দোয়া মাহফিল অনুষ্ঠানে ভিডিও কনফারেন্সের মাধ্যমে বক্তব্য রাখেন রায়পুরা আসনে বিএনপির মনোনীত প্রার্থী
ইঞ্জিনিয়ার আশরাফ উদ্দিন বকুল। দোয়া মাহফিলে সভাপতিত্ব করেন মুছাপুর ইউনিয়ন বিএনপির সভাপতি হাজী মোঃ জালাল উদ্দীন, বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রায়পুরা উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক খন্দকার হারুন অর রশিদ,
উপজেলা বিএনপির সহসাংগঠনিক সম্পাদক এম এ কাশেম, আরো উপস্থিত ছিলেন রায়পুরা উপজেলা যুবদলের সদস্য সচিব নূর আহমেদ চৌধুরী মানিক, যুগ্ম আহ্বায়ক হুমায়ুন কবির ভূইয়া, ,মুছাপুর ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক মোতালেব মেম্বার,
মুছাপুর ইউনিয়ন যুবদলের সাধারণ সম্পাদক আলী আকবর, মুছাপুর ইউনিয়ন বিএনপি নেতা আলাউদ্দিন আজাদ, মুছাপুর ইউনিয়ন যুবদলের যুগ্ম সাধারণ সম্পাদক জাহাঙ্গীর আলম, মুছাপুর ইউনিয়ন বিএনপির কার্যকরী সদস্য হেলিম আজাদ, মহেশপুর ইউনিয়ন যুবদলের আহ্বায়ক রিপন সরকার, উপজেলা ও বিভিন্ন ইউনিয়ন বিএনপির নেতাকর্মী উপস্থিত ছিলেন।
মোনাজাত করেন মুছাপুর ইউনিয়ন উলামাদলের সভাপতি হাফেজ নুরুল হক।