বিএনপির চেয়ারপার্সন বেগম খালেদা জিয়ার রোগমুক্তি ও সুস্থতা কামনায় মিলাদ ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
শুক্রবার বিকেলে নরসিংদী রায়পুরা উপজেলার মহেশপুর ইউনিয়ন বিএনপির দ্বিতীয় শাখা সাপমারায় মহেশপুর ইউনিয়ন যুবদল এর উদ্যোগে এ দোয়া মাহফিল আয়োজন করা হয়। অনুষ্ঠানে পবিত্র দোয়ার মাধ্যমে দেশনেত্রীর শারীরিক সুস্থতা, দীর্ঘায়ু এবং দ্রুত আরোগ্য কামনা করা হয়। মিলাদ মাহফিলে বিএনপি ও অঙ্গ সংগঠনের নেতা-কর্মীদের পাশাপাশি সাধারণ জনগণও অংশগ্রহণ করেন।
এসময় উপস্থিত নেতাকর্মীরা বলেন, দেশনেত্রী বেগম খালেদা জিয়া শুধু একটি রাজনৈতিক নাম নয় বাংলাদেশের গণতান্ত্রিক আন্দোলনের প্রতীক। তার সুস্থতা দেশের গণতন্ত্রপন্থী মানুষের প্রত্যাশার জায়গা। মিলাদ ও দোয়ায় অংশ নেওয়া নেতাকর্মীরা সকলকে দেশনেত্রীর জন্য নিরলসভাবে দোয়া চালিয়ে যাওয়ার আহ্বান জানান। খালেদা জিয়ার সুস্থতার জন্য অন্তরের অন্তস্থল থেকে মহান রাব্বুল আলামিনের কাছে প্রাণভরে দোয়া করেন, তিনি যাতে সুস্থ হয়ে আমাদের সকলের জন্য এবং দেশের মানুষের জন্য কাজ করতে পারেন।
দোয়া মাহফিল অনুষ্ঠানে সভাপতিত্ব করেন মহেশপুর ইউনিয়ন বিএনপির সভাপতি রফিকুল ইসলাম,বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক শহিদুল ইসলাম মাষ্টার,তথ্য ও প্রযুক্তি বিষয়ক সহ সম্পাদক নাজিমউদ্দীন বিএসসি, মহেশপুর ইউনিয়ন বিএনপির সাংগঠনিক সম্পাদক দেলোয়ার হোসেন, সিনিয়র সহসভাপতি আসাদ মৃধা, মহেশপুর ইউনিয়ন বিএনপির সহসভাপতি শফিকুল ইসলাম, সিনিয়র সহসভাপতি ডাক্তার আসাদ, সহ সভাপতি মিস্টার,শামিম মেম্বার, সাবেক ছাত্রনেতা নাছির খন্দকার , মহেশপুর ইউনিয়ন যুবদল নেতা রিপন সরকার, মাহবুব উদ্দিন, সোহরাব হোসেন বাবু, আবুল ইসলাম, আল আমিন,খন্দকার মোস্তাক আহমেদ,ইকবাল মিয়া, মহেশপুর ইউনিয়ন মৎস্যজীবীদল সাংগঠনিক সম্পাদক মোঃ লায়েছ মিয়া এলাচি, রায়পুরা উপজেলা যুবদল সদস্য শাহআলম সরকারসহ মহেশপুর ইউনিয়ন বিএনপি যুবদলের ও সহযোগী সংগঠনের নেতাকর্মী উপস্থিত ছিলেন।
খালেদা জিয়ার দ্রুত আরোগ্য এবং সুস্বাস্থ্য কামনায় বিশেষ মোনাজাত শেষে একটি বিশাল বর্ণাঢ্য রেলি করেন উপস্থিত নেতাকর্মীরা।