শিরোনাম :
সাংবাদিকতায় বুনিয়াদি ও মোবাইল সাংবাদিকতা প্রশিক্ষণ, সনদ বিতরণ ১০ লাখ টাকায় খুনি ভাড়া করে স্বামীকে হত্যা, স্ত্রী ও পরকীয়া প্রেমিক গ্রেফতার মির্জাপুরে ইমারত নির্মাণ শ্রমিকদের ১২ দফা দাবিতে মানব’বন্ধন কুলিয়ারচরের সিনিয়র সাংবাদিক আহমেদ ফারুক আর নেই নাগেশ্বরীতে মাদরাসা সুপারের নিয়োগ বানিজ্য ও দুর্নীতির বিরুদ্ধে মানববন্ধন ২৬ বছর পর কুড়িগ্রাম সরকারি কলেজ রিপোর্টার্স ক্লাবের আহ্বায়ক কমিটি ঘোষণা হবিগঞ্জে সেনাবাহিনীর অভি’যানে দেশীয় মদের গুদাম উন্মোচন, গাঁ’জাসহ আটক ৪ ‎ টুঙ্গিপাড়ায় আগুনে পুড়লো কৃষকের বসত ঘর, লক্ষাধিক টাকার ক্ষয়ক্ষতি নবীগঞ্জে পিকআপের ধাক্কায় সিএনজি চালকের সড়কে মৃত্যু ‎ সখিপুরে ওসিকে ধাক্কা দিয়ে পালালেন ছাত্রলীগ নেতা
রবিবার, ১৮ জানুয়ারী ২০২৬, ১১:৩৬ অপরাহ্ন

রায়পুরায় মাদক সেবনে বাধা দেওয়ায় কুপিয়ে ২০ লক্ষ টাকা ছিনতাই

আল আমিন- রায়পুরা(নরসিংদী)প্রতিনিধি / ১২৬ Time View
Update : বুধবার, ১০ ডিসেম্বর, ২০২৫

নরসিংদীর রায়পুরায় মাদক সেবনে বাধা দেওয়াকে কেন্দ্র করে এবিসি ইটভাটার ম্যানেজার ফরহাদ মিয়া (৩০) কে কুপিয়ে গুরুতর জখম করেছে দুর্বৃত্তরা। এসময় তার সঙ্গে থাকা ২০ লাখ ৪০ হাজার টাকা ছিনিয়ে নেওয়া হয়। মঙ্গলবার (৯ ডিসেম্বর) দুপুরে উপজেলার হাইরমারা ইউনিয়নের বীরকান্দি এলাকায় এ ঘটনা ঘটে। আহত ফরহাদ মিয়া স্থানীয় আমান উল্লাহ আমানের ছেলে। বর্তমানে তিনি আশঙ্কাজনক অবস্থায় ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন।
স্থানীয় সূত্র জানায়, দীর্ঘদিন ধরে এলাকার কয়েকজন বখাটে যুবক ইটভাটার শ্রমিকদের ঘরে প্রবেশ করে মাদক সেবন করত। সোমবার রাতে মাদক সেবনে বাধা দিলে ভাটা কর্তৃপক্ষের সঙ্গে তাদের বিরোধ সৃষ্টি হয়। তার জের ধরে পরদিন দুপুরে আল আমিন, সানী মিয়া, তায়েব আলীসহ কয়েকজন যুবক মিলে ম্যানেজার ফরহাদের ওপর হামলা চালায় বলে দাবি করেন এলাকার লোকজন। এলোপাতাড়ি কুপিয়ে তাকে রক্তাক্ত করার পর তারা তার কাছ থেকে টাকা ছিনিয়ে পালিয়ে যায়।
প্রত্যক্ষদর্শী ভেকু চালক রায়হান বলেন, সোমবার রাতে মাদকসেবীদের সঙ্গে ঝগড়া হয়েছিল। সেই রাগ থেকেই আজকে ম্যানেজারকে কুপিয়ে টাকাগুলো নিয়ে গেছে। পরে গুরুতর আহত অবস্থায় ফরহাদ মিয়াকে নরসিংদী সদর হাসপাতালে নেওয়া হলে অবস্থার অবনতি হওয়ায় তাকে ঢাকা মেডিকেলে স্থানান্তর করা হয়।
খবর পেয়ে রায়পুরা থানা পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। পুলিশ জানায়, অভিযোগের ভিত্তিতে তদন্ত চলছে এবং দোষীদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category