আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে নরসিংদী ৫(রায়পুরা) আসন থেকে ধানের শীষে মনোনীত প্রার্থী কেন্দ্রীয় বিএনপির বিজ্ঞান ও প্রযুক্তি বিষয়ক সহ সম্পাদক ইঞ্জিনিয়ার আশরাফ উদ্দিন বকুল কে মুছাপুর ইউনিয়ন থেকে বিপুল ভোটে বিজয় করার লক্ষ্যে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
বুধবার ৫ নভেম্বর বিকালে তালুককান্দি শুক্কুইরা বাজারে এসভা অনুষ্ঠিত হয়েছে।
মুছাপুর ইউনিয়ন বিএনপির সভাপতি হাজী মোঃ জালাল উদ্দীন এর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রায়পুরা উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক ও মুছাপুর ইউপি সাবেক চেয়ারম্যান খন্দকার হারুন অর রশিদ, মুছাপুর ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক মোঃ আবদুল মোতালিব মেম্বার এর সঞ্চালনায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, জেলা বিএনপির সাবেক সদস্য সাজ্জাতুর রহমান বাবুল,উপজেলা যুবদল সদস্য শহিদুল ইসলাম সেলিম মোল্লা,মুছাপুর ইউনিয়ন যুবদলের যুগ্ম সাধারণ সম্পাদক জাহাঙ্গীর আলম (কালা জাহাঙ্গীর),উপজেলা যুবদল নেতা নজরুল ইসলাম খন্দকার,মুছাপুর ইউনিয়ন বিএনপির কার্যকরী সদস্য হেলিম আজাদ, মুছাপুর ইউনিয়ন যুবদলের সাধারণ সম্পাদক আলী আকবর,মুছাপুর ইউনিয়ন জাতীয়তাবাদী উলামা দলের সভাপতি হাফেজ মোঃ নুরুল হক, রনি আহমেদ।
রায়পুরা উপজেলা ছাত্রদল সদস্য রনি আহমেদসহ মুছাপুর ইউনিয়ন বিএনপি ও সকল সহযোগী সংগঠনের নেতাকর্মী উপস্থিত ছিলেন।