নরসিংদী রায়পুরা উপজেলার মুছাপুর ইউনিয়নের ১নং ওয়ার্ড বিএনপির অফিস উদ্বোধন ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
আজ রবিবার ৩০ নভেম্বর সন্ধ্যায় স্থানীয় বিএনপির উদ্যোগে মুছাপুর ইউনিয়ন ১নং ওয়ার্ড কার্যালয়ের উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন নরসিংদী ৫ রায়পুরা আসনে বিএনপির মনোনীত প্রার্থী কেন্দ্রীয় বিএনপির বিজ্ঞান ও প্রযুক্তি বিষয়ক সহ-সম্পাদক ও আমরা বিএনপি পরিবারের অন্যতম উপদেষ্টা ইঞ্জিনিয়ার আশরাফ উদ্দিন বকুল, মুছাপুর ইউনিয়ন বিএনপির সভাপতি হাজী মোঃ জালাল উদ্দীন এর সভাপতিত্বে উদ্বোধক হিসেবে উপস্থিত ছিলেন রায়পুরা উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক খন্দকার হারুনুর রশিদ, মুছাপুর ইউনিয়ন যুবদলের সাবেক সভাপতি আব্দুল কাদির মিয়ার সঞ্চালনায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, নরসিংদী জেলা যুবদলের সাধারণ সম্পাদক হাসানুজ্জামান সরকার হাসান,
রায়পুরা পৌর বিএনপির সাধারণ সম্পাদক মোঃ সাইফুল ইসলাম পলাশ, রায়পুরা উপজেলা বিএনপির সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক মোঃ হাবিবুর রহমান হাবিব, জেলা বিএনপির সহ-সাংগঠনিক সম্পাদক মোঃ নাজমুল হক ভূইয়া মোহন, এ সময়ে আরো উপস্থিত ছিলেন, রায়পুরারা উপজেলা যুবদলের আহবায়ক মোঃ আলফাজ উদ্দিন মিঠু, জাতীয়তাবাদী মহিলা দলের রায়পুরা উপজেলা শাখার নেত্রী জনাবা আরফিন আসাদ,মুছাপুর ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক মোতালিব মেম্বার, মুছাপুর ইউনিয়ন বিএনপির ১নং ওয়ার্ড বিএনপির সভাপতি মোঃ আল আমিন,
জেলা ও উপজেলা বিএনপির নেতৃবৃন্দসহ অঙ্গসংগঠনের প্রতিনিধিরা অংশ নেন।
আলোচনা সভা শেষে বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার রোগমুক্তি ও সুস্থতা, ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের দীর্ঘায়ু এবং আগামিতে বিএনপির নেতৃত্বে দেশ গঠনে মহান আল্লাহর কাছে মোনাজাত করা হয়।