• মঙ্গলবার, ১৪ জুলাই ২০২৬, ০৪:৪২ পূর্বাহ্ন
Headline
মিয়ানমারে পাচারকালে বিপুল পরিমাণ সিমেন্ট-সার জব্দ, আটক ২২ কুলিয়ারচরে জুয়েল হ’ত্যা: প্রতিবাদে সড়ক অবরোধ, ২৪ ঘণ্টার আল্টিমেটাম ওয়াদুদ ভুঁইয়ার উপহারে চেংগী নদীতে নৌকা, স্বস্তি আট-দশ গ্রামের মানুষের কালীগঞ্জে নগর মহাপরিকল্পনা প্রণয়ন প্রকল্পের পরামর্শকরণ সভা-২ অনুষ্ঠিত নান্দাইলে যুবদল নেতা ফেরদৌসকে কু’পিয়ে আ’হত আটক ২ হালুয়াঘাটে অতিবৃষ্টি ও পাহাড়ি ঢল মোকাবিলায় জরুরি সভা চালের ড্রামের ভেতর মিললো ২০৭ পিস ট্যাপেন্টাডল আটক ১ মাইঝাইল সরকারি প্রাথমিক বিদ্যালয়ের আবারও ঈর্ষনীয় সফল্য কুমিল্লা সদর হাসপাতাল কক্ষে ঢুকল বৃষ্টির পানি, ভোগান্তিতে রোগীরা ঠাকুরগাঁওয়ে তিনজনের এক মাসের কা’রাদ’ণ্ড

রায়পুরায় যুবক অ’পহরণ: নি’র্যা’তনের পর মুক্তিপণ আদায়ের অভিযোগ

তাসলিমা আক্তার, নিজস্ব প্রতিনিধি
প্রকাশকাল : রবিবার, ৭ জুন, ২০২৬

নরসিংদীর রায়পুরা উপজেলার বাঁশগাড়ী এলাকায় এক যুবককে অপহরণ করে মারধর, মুক্তিপণ আদায় এবং অর্থ ও মালামাল ছিনিয়ে নেওয়ার অভিযোগ উঠেছে। এ ঘটনায় ভুক্তভোগী মহিউদ্দিন (৩৮) রায়পুরা থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করেছেন।

অভিযোগ সূত্রে জানা যায়, ব্রাহ্মণবাড়িয়ার নবীনগর উপজেলার দড়িয়াপাড়া গ্রামের বাসিন্দা মহিউদ্দিন গত ১৫ মে বিকেলে মোটরসাইকেলে করে বাঁশগাড়ী এলাকার মির্জাচর নৌকাঘাটে গেলে রুবেল মিয়া ওরফে ছোট রোবেলের নেতৃত্বে একটি সংঘবদ্ধ চক্র তাকে অপহরণ করে। পরে নৌকাযোগে মেঘনা নদীর বিভিন্ন স্থানে ঘোরানোর পর গভীর রাতে বাঁশগাড়ীর একটি নির্জন ঘরে আটকে রাখা হয়।

ভুক্তভোগীর অভিযোগ, সেখানে তাকে দফায় দফায় মারধর করা হয়। একপর্যায়ে তার কাছ থেকে নগদ এক লাখ টাকা, দুটি স্মার্টফোন এবং মোবাইল ব্যাংকিং অ্যাকাউন্টের তথ্য নিয়ে প্রায় ৪০ হাজার টাকা তুলে নেওয়া হয়। একই সঙ্গে অপহরণকারীরা তার পরিবারের কাছে ২০ লাখ টাকা মুক্তিপণ দাবি করে।

অভিযোগে আরও বলা হয়, পরদিন পরিবারের সদস্যরা অপহরণকারীদের সঙ্গে যোগাযোগ করে মোট ৪ লাখ ৯০ হাজার টাকা পরিশোধ করলে মহিউদ্দিনকে মুক্তি দেওয়া হয়। তবে তার ব্যবহৃত ইয়ামাহা মোটরসাইকেল, যার আনুমানিক মূল্য ৬ লাখ ৫০ হাজার টাকা, অপহরণকারীরা নিজেদের কাছে রেখে দেয়।

মহিউদ্দিনের দাবি, অপহরণ, মুক্তিপণ আদায়, অর্থ ও মালামাল ছিনিয়ে নেওয়াসহ মোট প্রায় ১২ লাখ ৮০ হাজার টাকার ক্ষয়ক্ষতি হয়েছে। মুক্তির পর বিষয়টি নিয়ে কোনো ধরনের পদক্ষেপ নিলে তাকে হত্যা করে লাশ গুম করার হুমকিও দেওয়া হয়েছে বলে অভিযোগে উল্লেখ করা হয়েছে।

এ বিষয়ে আইনগত ব্যবস্থা গ্রহণের জন্য তিনি রায়পুরা থানায় লিখিত অভিযোগ দায়ের করেছেন। তবে অভিযোগের বিষয়ে অভিযুক্তদের কোনো বক্তব্য পাওয়া যায়নি।

রায়পুরা থানার পক্ষ থেকে অভিযোগটি তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের কথা জানানো হয়েছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category