রোকেয়া ফাউন্ডেশনের পঞ্চম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে অনুষ্ঠিত হয়েছে ব্যতিক্রমধর্মী মানবিক কর্মসূচি। এ উপলক্ষে সুবিধাবঞ্চিত মানুষের জন্য বিনামূল্যে রক্তের গ্রুপ পরীক্ষা, শীতার্তদের মাঝে কম্বল বিতরণ এবং দোয়া মাহফিলের আয়োজন করা হয়।
রায়পুরা উপজেলার মানিকনগর এলাকার প্রাইমারি স্কুল মাঠে আয়োজিত এই কর্মসূচিতে স্থানীয় মানুষের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণ ছিল চোখে পড়ার মতো।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন রোকেয়া ফাউন্ডেশনের মোহাম্মদ মিস্টার মিয়া। ভার্চুয়ালি প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন নরসিংদী-৫ আসনে বিএনপি মনোনীত সংসদ সদস্য প্রার্থী, প্রকৌশলী আশরাফ উদ্দিন বকুল।
তিনি বলেন,“রোকেয়া ফাউন্ডেশন দীর্ঘদিন ধরে মানবিক কাজের মাধ্যমে সমাজের সুবিধাবঞ্চিত মানুষের পাশে আছে। এটি নিঃসন্দেহে একটি মহৎ উদ্যোগ। আমি এই সংগঠনের সার্বিক মঙ্গল কামনা করছি।
এ সময় তিনি প্রয়াত তিনবারের প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারপার্সন বেগম খালেদা জিয়ার রুহের মাগফেরাত কামনায় সকলের কাছে দোয়া কামনা করেন।
প্রতিষ্ঠালগ্ন থেকেই রোকেয়া ফাউন্ডেশন সমাজের অসহায় ও সুবিধাবঞ্চিত মানুষের পাশে রয়েছে।
বৃক্ষরোপণ, শীতবস্ত্র বিতরণ, মেধাবী শিক্ষার্থী সহায়তা এবং বিনামূল্যে রক্তের গ্রুপ পরীক্ষাসহ নানা সামাজিক কার্যক্রমের মাধ্যমে সংগঠনটি ইতিমধ্যেই মানুষের আস্থা ও ভরসার প্রতীকে পরিণত হয়েছে।
কম্বল বিতরণ কর্মসূচিতে উপস্থিত ছিলেন নরসিংদী জেলা বিএনপি সহসভাপতি ফাইজুর রহমান, মুছাপুর ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান খন্দকার হারুন অর রশীদ । উপজেলা বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক শহিদুল ইসলাম মাস্টার, তথ্য ও গবেষণা সম্পাদক নাজিম উদ্দীন, মহেশপুর ইউনিয়ন বিএনপি সভাপতি রফিকুল ইসলাম, মুছাপুর ইউনিয়ন বিএনপির সভাপতি জালাল উদ্দীন, উপজেলা শ্রমিক দলের সাধারণ সম্পাদক নজরুল ইসলাম সুমন ও দান সংগঠনের পরিচালক আতাউর রহমানসহ এছাড়া ইউনিয়ন ও অঙ্গসংগঠনের নেতৃবৃন্দ।
সংগঠনের প্রতিষ্ঠাতা সদস্যদের মধ্যে উপস্থিত ছিলেন হাজী মোহাম্মদ উসমান গনি, খোরশেদ আলম ও হাজী মোহাম্মদ শাহ আলম।
অনুষ্ঠানে আগত অতিথিরা বলেন, রোকেয়া ফাউন্ডেশন মানবিক কাজে যে ভূমিকা রাখছে, তা সত্যিই প্রশংসনীয়। ভবিষ্যতেও এমন মহৎ উদ্যোগে তারা পাশে থাকার আশ্বাস দেন।
অনুষ্ঠান শেষে প্রয়াত সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার রুহের মাগফেরাত কামনা এবং দেশ ও জাতির কল্যাণে বিশেষ মোনাজাত করা হয়।
মোনাজাত পরিচালনা করেন মাওলানা হাজী রফিকুল ইসলাম জিহাদী। পুরো অনুষ্ঠানটি সঞ্চালনা করেন রোকেয়া ফাউন্ডেশনের পরিচালক সোহরাব হোসেন বাবু।
মানবিকতার স্পর্শে গড়া এই আয়োজন আবারও প্রমাণ করলো মানুষের পাশে থাকাই রোকেয়া ফাউন্ডেশনের অঙ্গীকার।